Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
পেঙ্গুইনের রাজ্যে পাঁচ মাস; হাড় কাঁপানো অ্যান্টার্কটিকায় ‘পোস্টমাস্টার’-এর চাকরি!

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
12 October, 2024, 11:30 am
Last modified: 12 October, 2024, 10:11 pm

Related News

  • অ্যান্টার্কটিকায় উষ্ণতা বাড়ায় নির্ধারিত সময়ের আগেই প্রজনন মৌসুম শুরু করছে পেঙ্গুইনরা
  • সমুদ্রে সার্ডিন মাছের তীব্র সংকট; অনাহারে ৬০ হাজার আফ্রিকান পেঙ্গুইনের মৃত্যু
  • অ্যান্টার্কটিকায় বরফ গলে পাওয়া গেল ৬৬ বছর আগে নিখোঁজ গবেষকের মরদেহ
  • ১৫ লাখ বছরের পুরোনো বরফ গলিয়ে জলবায়ুর গোপন তথ্য খুঁজবেন বিজ্ঞানীরা
  • পেঙ্গুইন ও সীলের নির্জন দ্বীপে শুল্ক আরোপে অনড় যুক্তরাষ্ট্র

পেঙ্গুইনের রাজ্যে পাঁচ মাস; হাড় কাঁপানো অ্যান্টার্কটিকায় ‘পোস্টমাস্টার’-এর চাকরি!

বিশ্বের সবচেয়ে দুর্গম পোস্টঅফিসটি পরিচালনার জন্য এ বছর পাঁচজন সদস্যকে নিয়োগ দিয়েছে ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট।
দ্য গার্ডিয়ান
12 October, 2024, 11:30 am
Last modified: 12 October, 2024, 10:11 pm
ছবি: জেরোম ভিয়ার্ড/পিএ

জর্জ ক্লার্ক, একজন পেশাদার 'টেন্ট মাস্টার'। জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বিভিন্ন সংগীত উৎসবে তাঁবু টাঙ্গানোর কাজ করেন তিনি। তবে কখনও পোস্ট অফিস পরিচালনা করা হয়নি তার, পেঙ্গুইন গণনার কাজ তো অনেক দূরের ব্যাপার। 

তবে, পেঙ্গুইন গণনার মতো এমন অদ্ভুত কাজও তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে যখন তিনি অ্যান্টার্কটিকায় বিশ্বের সর্বদক্ষিণের জাদুঘর এবং পোস্টঅফিসে নতুন কর্মচারী হিসেবে যোগদান করবেন।

বিশ্বের সবচেয়ে দুর্গম পোস্টঅফিসটি পরিচালনার জন্য এবছর ৫ জন সদস্যকে নিয়োগ দিয়েছে ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট। সংস্থাটি ব্রিটিশদের বিভিন্ন ঐতিহাসিক ঘাঁটির রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ করে। 

আগামী মাসেই পাঁচ সদস্যের এই দল দক্ষিণ আমেরিকার অ্যান্টার্কটিক উপদ্বীপের কাছে গৌডিয়ার দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে। ছোট্ট এই দ্বীপের আকার একটি ফুটবল মাঠের সমান। 

দ্বীপে অবস্থানকালীন এই পাঁচ মাস তাদের তীব্র ঠান্ডা এবং প্রায়-নিরন্তর দিনের আলোতে স্থানীয় জেন্টু পেঙ্গুইনদের সঙ্গে সময় কাটাতে হবে, সংরক্ষণ মেরামত করতে হবে, বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে হবে এবং ক্রুজ জাহাজের দর্শকদের স্বাগত জানাতে হবে।

৩৪ বছর বয়সি ক্লার্ক দ্য গার্ডিয়ান পত্রিকার একটি নিবন্ধ পড়ার পর এই কাজের জন্য আবেদন করেন। তিনি বলেন, "আমি মনে করেছিলাম নতুন রোমাঞ্চকর কিছুর অভিজ্ঞতা হতে যাচ্ছে—এবং আবেদন করার ক্ষেত্রে আমার কিছু হারানোর ছিল না। তাই আমি ভাবলাম, কেন চেষ্টা করব না?"

তিনি বলেন, "প্রতিদিন সকালে অ্যান্টার্কটিকার দিকে তাকিয়ে এক কাপ কফি পান করতে আর তর সইছে না, আশা করি একটি তিমি মাছেরও দেখা পাব।" 

পাঁচ সদস্যের ছোট দলটি কাজগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে, তবে ক্লার্কের বিশেষ দায়িত্ব হবে পোস্টমাস্টার হিসেবে, যেখানে তিনি ছোট্ট কাঠের জাদুঘরে যেসব দর্শনার্থীদের রেখে যাওয়া চিঠি ও পোস্টকার্ডগুলো প্রক্রিয়া করবেন। 

তিনি বলেন, "এমন একটি দূরবর্তী স্থানে পোস্টঅফিস থাকাটা একটু পাগলামো মনে হতে পারে। তবে অনেকেই পৃথিবীর সর্বদক্ষিণের পোস্ট অফিস থেকে চিঠি বা পোস্টকার্ড পাঠানোর অভিজ্ঞতা নিতে চান"। 

জর্জ ক্লার্ক। ছবি: হ্যান্ডআউট

"সুতরাং আমি চিঠিগুলো সাজাব, স্ট্যাম্প বাতিল করব, এবং পরে সেগুলো আবার ক্রুজ জাহাজগুলোর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেব", যোগ করেন তিনি। 

অন্য দলের সদস্যরা বন্যপ্রাণী পর্যবেক্ষণ, জাদুঘর পরিচালনা এবং ছোট দোকান পরিচালনার দায়িত্ব নেবেন; মৌসুমের শেষের দিকে তাদের সঙ্গে যোগ দেবেন দুইজন বিশেষজ্ঞ কাঠমিস্ত্রি, যারা ব্রিটিশ বিজ্ঞানীদের দ্বারা পূর্বে ব্যবহৃত ভঙ্গুর কাঠের কাঠামোগুলোর মেরামত করবেন। এই কাঠামোগুলো মহাদেশের উষ্ণতার কারণে বিশেষভাবে হুমকির সম্মুখীন।

সমুদ্র সংরক্ষণে অভিজ্ঞতার কারণে এই দলের নেতা হিসেবে নিয়োগ পেয়েছেন ৩১ বছর বয়সী লু হোস্কিন। তিনি বলেন, "দ্বীপে ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে আমাদের প্রতিদিনই দেখা হবে। তাই আমাদের ওপর বিশেষ দায়িত্ব রয়েছে ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের অসাধারণ কাজগুলো তাদের কাছে প্রদর্শন করার।" 

"এই সংস্থার লক্ষ্য হলো দ্বীপের সংরক্ষণের পাশাপাশি মানুষকে মহাদেশটিকে ভিন্নভাবে দেখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই চমৎকার স্থানটিকে রক্ষা করার অনুপ্রেরণা দেওয়া," তিনি বলেন।

ক্লার্ক জানান, চূড়ান্ত দলটি বাছাই করা হয়েছিল কিছু 'অদ্ভুত ও আশ্চর্যজনক' কাজের মাধ্যমে। যেমন- চোখ বেঁধে ওভেন গ্লাভস পরে তাঁবু স্থাপন করা। তিনি মজা করে বলেন, "আমি গর্ব করতে চাই না, কিন্তু তাঁবু টাঙানোর অভিজ্ঞতা থাকায় আমরা এটি দু'বার সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলাম।"

নিসেন হাটের একটি সাধারণ ডরমিটরিতে থাকবেন তারা, প্রত্যেকের জন্য সীমিত কিছু জিনিসপত্র থাকবে। তিনি বলেন, "এই ঘাঁটিতে ইন্টারনেট রয়েছে, তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খুব বেশি ব্যবহার করব না।" 

"আমি একজন শিল্পী, আঁকাআঁকি করি। আমি জানি যে কেউ কেউ সেলাই করার উপকরণ এবং ধাঁধার খেলনাও নিয়ে আসবে। আমাদের একটি ছোট লাইব্রেরি রয়েছে যেখানে সবাই বই পড়তে পারবে। তাই আমরা সবাই আমাদের প্রিয় একটি উপন্যাস এবং প্রিয় একটি নন-ফিকশন বই নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলো একে অপরের সঙ্গে বদলাব", যোগ করেন তিনি। 

ক্লার্ক আরও বলেন, "এত দূরবর্তী স্থানে যাওয়ার মজার একটি দিক হলো, বাইরের দুনিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকা যায়। তাই আমি নিশ্চিত, প্রতিদিন সন্ধ্যায় এখানে অন্তত কেউ ফোনে স্ক্রল করে সময় কাটাবে না"। 


অনুবাদ:  সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

পেঙ্গুইন / অ্যান্টার্কটিকা / পোস্টমাস্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • অ্যান্টার্কটিকায় উষ্ণতা বাড়ায় নির্ধারিত সময়ের আগেই প্রজনন মৌসুম শুরু করছে পেঙ্গুইনরা
  • সমুদ্রে সার্ডিন মাছের তীব্র সংকট; অনাহারে ৬০ হাজার আফ্রিকান পেঙ্গুইনের মৃত্যু
  • অ্যান্টার্কটিকায় বরফ গলে পাওয়া গেল ৬৬ বছর আগে নিখোঁজ গবেষকের মরদেহ
  • ১৫ লাখ বছরের পুরোনো বরফ গলিয়ে জলবায়ুর গোপন তথ্য খুঁজবেন বিজ্ঞানীরা
  • পেঙ্গুইন ও সীলের নির্জন দ্বীপে শুল্ক আরোপে অনড় যুক্তরাষ্ট্র

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net