Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার হওয়ার কাছাকাছি ইলন মাস্ক!

আন্তর্জাতিক

সিএনএন
18 September, 2024, 11:50 am
Last modified: 18 September, 2024, 01:00 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার হওয়ার কাছাকাছি ইলন মাস্ক!

টেসলার শেয়ারের ১৩ শতাংশের মালিক মাস্ক। যার বর্তমান মূল্য ৯৩ বিলিয়ন ডলার। 
সিএনএন
18 September, 2024, 11:50 am
Last modified: 18 September, 2024, 01:00 pm
ছবি: রয়টার্স

বৈদ্যুতিক গাড়ি, সোশ্যাল মিডিয়া, ব্রেইন ইমপ্ল্যান্ট থেকে শুরু করে নানা ক্ষেত্রে নিজের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করছেন ধনকুবের ইলন মাস্ক। প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি অভাবনীয় সাফল্য অর্জন করছেন। এতে করে ধারণা করা হচ্ছে যে, খুব শীঘ্রই বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারেন ইলন মাস্ক।

ব্যাপক অর্থবিত্তের পাশাপাশি মাস্ক বহু বিতর্কেও জড়িয়েছেন। টেসলা বসের বর্তমানে সম্পদের পরিমাণ ২৫০ বিলিয়ন ডলার।

বর্তমানেই মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ইনফর্মা কানেক্ট একাডেমির তথ্যমতে, ২০২৭ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থবিত্তের মালিক বনে যেতে পারেন তিনি।

ইনফর্মার পক্ষ থেকে বলা হয়, মাস্কের সম্পদের পরিমাণ প্রতি বছর দ্রুতগতিতে ১১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এমনটা অব্যাহত থাকলে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে।

এদিকে চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া আর্টিফিশিয়াল ইনটিলিজেন্সের প্রসারে নেতৃত্ব দিচ্ছে। এর প্রতিষ্ঠাতা জ্যানসেন হুয়াং ২০২৮ সালের মধ্যে ট্রিলিওনিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্লুমবার্গের হিসেব মতে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলার।

ইলন মাস্ক ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবেন কি-না সেটা অনেকটাই নির্ভর করছে তার গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সাফল্যের ওপর। কোম্পানিটির বর্তমান মূল্য ৭১০ বিলিয়ন ডলার। যা কি-না কোকা-কোলা, ব্যাংক অব আমেরিকা ও বোয়িংয়ের মোট মূল্যের থেকেও বেশি।

টেসলার শেয়ারের ১৩ শতাংশের মালিক মাস্ক। যার বর্তমান মূল্য ৯৩ বিলিয়ন ডলার। 

ওয়েডবুশ সিকিউরিটিজের সিনিয়র ইকুয়িটি এনালিস্ট ড্যান ইভস বলেন, "আমরা বিশ্বাস করি যে, টেসলার সম্পূর্ণ সেল্ফ-ড্রাইভিং, রোবোটিক্স এবং বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তির ভবিষ্যতকে পুঁজি করে আগামী বছরগুলিতে মাস্ক নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।" 

এদিকে মাস্ক স্পেসএক্সের ৪২ শতাংশ শেয়ার দখলে নিয়েছে। গত জুন মাসের হিসেবে যার মূল্য ২১০ বিলিয়ন ডলার। এছাড়াও ব্রেইন চিপ ইমপ্ল্যান্ট স্টার্টআপ নিউরোলিংকের মালিক মাস্ক। এই কোম্পানিটিরও ভবিষ্যতে বেশ ভালো করার সম্ভাবনা রয়েছে।

২০২২ সালে মাইক্রো ব্লগিং সাইট এক্স (প্রাক্তন টুইটার) ৪৪ বিলিয়ন ডলারে কিনে নেন মাস্ক। যদিও এরপর থেকে সার্বিকভাবে কোম্পানিটির মূল্য কমেছে। তবে ভবিষ্যতে শক্তিশালী এই প্ল্যাটফর্মটি মাস্কের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে আরও সহায়ক হতে পারে। 


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / ট্রিলিয়নিয়ার / টেসলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net