Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
১৯৫০ সালের পর প্রথমবারের মতো অবসর গ্রহণের বয়সসীমা বাড়ালো চীন

আন্তর্জাতিক

বিবিসি
14 September, 2024, 10:30 am
Last modified: 14 September, 2024, 10:34 am

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের

১৯৫০ সালের পর প্রথমবারের মতো অবসর গ্রহণের বয়সসীমা বাড়ালো চীন

সাম্প্রতিক সময়ে চীনে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং পেনশন তহবিল সংকটের মুখোমুখি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবিসি
14 September, 2024, 10:30 am
Last modified: 14 September, 2024, 10:34 am
চীনের বর্তমান অবসর গ্রহণের বয়সসীমা বিশ্বে অন্যতম সর্বনিম্ন। ছবি: রয়টার্স

চীন ১৯৫০ সালের পর থেকে প্রথমবারের মতো ধীরে ধীরে দেশটির নাগরিকদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে চীনে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং পেনশন তহবিল সংকটের মুখোমুখি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) চীনের শীর্ষ আইনসভা থেকে নারী কর্মীদের জন্য অবসর গ্রহণের বয়স বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে, শারীরিক শ্রমনির্ভর কাজে নিয়োজিত নারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৫০ থেকে ৫৫ এবং দাপ্তরিক কাজের ক্ষেত্রে অবসর গ্রহণের বয়সসীমা ৫৫ থেকে ৫৮ বছর করা হবে। পুরুষদের জন্য অবসর গ্রহণের বয়স ৬০ থেকে ৬৩ বছর করা হবে।

চীনের বর্তমান অবসর গ্রহণের বয়সসীমা বিশ্বে অন্যতম সর্বনিম্ন।

শুক্রবার পাস হওয়া পরিকল্পনা অনুযায়ী, এ পরিবর্তিত বয়সসীমা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আগামী ১৫ বছরে ধাপে ধাপে কয়েক মাস পরপর অবসর গ্রহণের বয়স বাড়ানো হবে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, নির্ধারিত বয়সের আগে অবসর গ্রহণের অনুমতি দেওয়া হবে না। তবে, কেউ চাইলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত অবসর গ্রহণ বিলম্বিত করতে পারবেন।

২০৩০ সাল থেকে কর্মীদের সামাজিক নিরাপত্তা তহবিলে আরো বেশি অবদান রাখতে হবে, যাতে তারা পেনশন পেতে পারেন। ২০৩৯ সালের মধ্যে পেনশন পাওয়ার জন্য কমপক্ষে ২০ বছর ধরে এই তহবিলে অবদান রাখতে হবে।

২০১৯ সালে চীনের রাষ্ট্র পরিচালিত সোশ্যাল সায়েন্স একাডেমি জানিয়েছিল, দেশের প্রধান পেনশন তহবিল ২০৩৫ সালের মধ্যে ফুরিয়ে যাবে। এই পূর্বাভাস দেওয়া হয়েছিল কোভিড ১৯ মহামারির আগে, যা চীনের অর্থনীতিতে বড় ধাক্কা দেয়।

অবসর গ্রহণের বয়স বাড়ানো এবং পেনশন নীতিতে পরিবর্তনের পরিকল্পনা "চীনের গড় আয়ু, স্বাস্থ্য পরিস্থিতি, জনসংখ্যার গঠন, শিক্ষার স্তর এবং কর্মশক্তির সরবরাহের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে" বলে শিনহুয়া জানিয়েছে।

তবে এই ঘোষণা দেশটির বিভিন্ন অনলাইন মাধ্যমে কিছু সংশয় এবং অসন্তোষের জন্ম দিয়েছে। একজন ব্যক্তি চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে লিখেছেন, "আগামী ১০ বছরের মধ্যে আবারও একটি বিল আসবে, যা অবসর গ্রহণের বয়স ৮০ পর্যন্ত বাড়াবে।"

অন্য এক ব্যক্তি হতাশা প্রকাশ করে লিখেছেন, "কী দুর্দশার বছর! মধ্যবয়সী কর্মীরা বেতন কর্তন ও অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধির সম্মুখীন হচ্ছে। আর যারা বেকার, তাদের জন্য চাকরি পাওয়া আরও কঠিন হয়ে যাচ্ছে।"

চীনের বিশাল জনসংখ্যা ২০২৩ সালে টানা দ্বিতীয় বছরের মতো কমেছে কারণ দেশটির জন্মহার ক্রমাগত হ্রাস পাচ্ছে। অন্যদিকে, চীনে গড় আয়ু বেড়ে ৭৮.২ বছরে পৌঁছেছে বলে এই বছরের শুরুর দিকে কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে চীনের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৪০২ মিলিয়ন মানুষ ৬০ বছর বা তার বেশী বয়সী হবে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২৫৪ মিলিয়ন।

জনসংখ্যা সংক্রান্ত সংকটের উদ্ভব

চীনের অর্থনীতির ধীরগতি, সরকারি সুবিধা কমে যাওয়া এবং দীর্ঘদিনের 'এক সন্তান' নীতির ফলে দেশটি ধীরে ধীরে একটি মারাত্মক জনসংখ্যা সংক্রান্ত সংকটের মুখে পড়ছে বলে চীনা সংবাদদাতা লরা বিকার এ বছরের শুরুতে লিখেছিলেন।

চীনের পেনশন তহবিল দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং বৃদ্ধদের জন্য পর্যাপ্ত তহবিল গঠনের সময় ফুরিয়ে আসছে। আগামী এক দশকে ৫০ থেকে ৬০ বছর বয়সী প্রায় ৩০০ মিলিয়ন মানুষ দেশটির কর্মশক্তি থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন। এটি চীনের সবচেয়ে বড় বয়স্ক গোষ্ঠী হতে যাচ্ছে, যা প্রায় যুক্তরাষ্ট্রের জনসংখ্যার সমান।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

অবসর / বয়সসীমা / চীন / চাকরি থেকে অবসর / বয়স্ক জনগোষ্ঠী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net