Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নভোচারীদের রেখেই পৃথিবীতে ফিরল বোয়িংয়ের মহাকাশযান 'স্টারলাইনার' 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 September, 2024, 11:40 am
Last modified: 08 September, 2024, 11:55 am

Related News

  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক
  • বিমান-বোয়িং চুক্তি এ মাসেই, প্রথম উড়োজাহাজ আসবে ২০৩১ সালের অক্টোবরে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

নভোচারীদের রেখেই পৃথিবীতে ফিরল বোয়িংয়ের মহাকাশযান 'স্টারলাইনার' 

এবছরের জুনে বোয়িং নির্মিত স্টারলাইন রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমান নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
টিবিএস ডেস্ক
08 September, 2024, 11:40 am
Last modified: 08 September, 2024, 11:55 am
ছবি: নাসা

নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে বোয়িংয়ের তৈরি মহাকাশযান স্টারলাইনার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ছয় ঘণ্টার ফ্লাইট শেষে ক্যাপসুলটি নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১ মিনিটে অবতরণ করে। খবর বিবিসি'র। 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্টারলাইনার মহাকাশযানের অবতরণের ভিডিও লাইভ সম্প্রচার করে। এতে দেখা যায়, মহাকাশযানটি সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় যানটি ঘণ্টায় ২৭ হাজার ৪০০ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে আসছিল। সেই সময় যানটির হিট শিল্ড সক্রিয় করা হয়, যাতে তাপ থেকে সুরক্ষা নিশ্চিত করা যায়। অবতরণের প্রায় ৪৫ মিনিট আগে একে একে ৩টি প্যারাশুট খোলা হয়, যা মহাকাশযানটিকে নিরাপদে মাটিতে নামতে সহায়তা করে।

উল্লেখ্য, এবছরের জুনে বোয়িং নির্মিত স্টারলাইন রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমান নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।

স্টারলাইনারে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায়, তারা এখন স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে করে ফেরার অপেক্ষায় আছেন, তবে সেটা ফেব্রুয়ারির আগে সম্ভব হচ্ছে না। এক সপ্তাহ পরই ফিরে আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে এখন তাদের মিশন সময়কাল আট মাসে গিয়ে দাঁড়াচ্ছে। 

নভোচারী বুচ উইলমোর (বামে) ও সুনিতা উইলিয়ামস। ছবি: নাসা

স্টারলাইনারের অবতরণের পর নাসার একজন মুখপাত্র বলেন, সফল অবতরণে খুশি হলেও, পরিকল্পনা মোতাবেক মিশন শেষ না হওয়ায় কিছুটা হতাশ তারা। 

স্টারলাইনারের অবতরণের আগে নাসা জানিয়েছিল, বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামস ভালো অবস্থায় রয়েছেন এবং তারা নিয়মিতভাবে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন।  নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ বলেন, 'মহাকাশচারীরা তাদের কাজের প্রতি উদ্দীপ্ত এবং তারা মিশনের অবশিষ্ট অংশ সফলভাবে সম্পন্ন করার দিকে মনোযোগ দিচ্ছেন'। 

মহাকাশচারীদের নিয়ে এটি বোয়িংয়ের স্টারলাইনারের প্রথম উড্ডয়ন ছিল। গত ৫ জুন ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণের পরপরই এটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। নতুন এই রকেটে প্রপালশন সমস্যা ও হিলিয়াম লিক হওয়ার কথা জানিয়েছে বোয়িং। 

উৎক্ষেপণের একদিন পরই ক্যাপসুলটি স্পেস স্টেশনের কাছাকাছি যাওয়ার সময় ক্যাপসুলে থাকা হিলিয়াম লিকেজের কারণে ইঞ্জিনে জ্বালানি প্রবাহে জটিলতা দেখা দেয় এবং এর পাঁচটি থ্রাস্টার নষ্ট হয়ে যায়। যদিও পরবর্তীতে চারটি থ্রাস্টার আবার সক্রিয় করা সম্ভব হয়েছে। 

বোয়িং এবং নাসার প্রকৌশলীরা কয়েক মাস ধরে এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা চালালেও, শেষ পর্যন্ত আগস্টের শেষ দিকে নাসা ঘোষণা করে যে স্টারলাইনার মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নিরাপদ নয়। স্টারলাইনারে মহাকাশচারীদের নিয়ে আসার ব্যাপারে নাসা এবং বোয়িংয়ের মধ্যে আলোচনা চলাকালে উভয়পক্ষের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দেয়। বোয়িং দাবি করে যে তাদের মহাকাশযান নিরাপদে মহাকাশচারীদের ফিরিয়ে আনতে সক্ষম, কিন্তু নাসা বিষয়টি নিয়ে সন্তুষ্ট হতে পারেনি।

নাসার ব্রিফিংয়ে বোয়িংয়ের প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে নাসার কর্মকর্তা জোয়েল মোন্টালবানো বলেন, বোয়িং নাসাকে মিশন উপস্থাপনের দায়িত্ব দিতে চেয়েছিল। তবে বোয়িং পরে একটি বিবৃতি দিয়ে জানায় যে, স্টারলাইনার টিম সফলভাবে মহাকাশযানের বিচ্ছিন্নকরণ, পুনঃপ্রবেশ এবং অবতরণে কাজ করেছে এবং তারা এখন মিশনের তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।

ছবি: নাসা

স্পেসএক্সের পরবর্তী মহাকাশযান 'ক্রু ড্রাগন' সেপ্টেম্বরের শেষ দিকে উৎক্ষেপণ করা হবে, যেখানে চারজন মহাকাশচারীর থাকার কথা ছিল। তবে বর্তমানে দুটি আসন খালি রাখা হয়েছে, যাতে বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস তাদের সঙ্গে যোগ দিয়ে পৃথিবীতে ফিরতে পারেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ব্যবস্থাপক ডানা ওয়েইগেল জানিয়েছেন, বুচ এবং সুনি তাদের মিশনের বর্ধিত সময়ের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিচ্ছেন। তারা এর আগেও দীর্ঘমেয়াদি মহাকাশ মিশন সম্পন্ন করেছেন, তাই এই নতুন পরিস্থিতিতে তাদের জন্য মানিয়ে নেওয়া সহজ হয়েছে। 

তিনি আরও জানান, তাদের প্রয়োজনীয় সরঞ্জাম মহাকাশ স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে, এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে তারা শরীরকে ওজনশূন্য অবস্থায় সুস্থ রাখার চেষ্টা করছেন।

স্টারলাইনার মহাকাশযানের প্রযুক্তিগত সমস্যাগুলো বোয়িংয়ের জন্য একটি বড় ধাক্কা। সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটি আর্থিক ক্ষতির পাশাপাশি বেশ কিছু উড়োজাহাজের দুর্ঘটনার কারণে খারাপ সময় পার করছে। তবে সমস্যাগুলো সত্ত্বেও নাসা বোয়িংকে সমর্থন করে যাচ্ছে এবং তাদের মহাকাশযানকে পুনরায় কার্যকর করার জন্য কাজ করছে।

২০১১ সালে নাসার স্পেস শাটল বহর অবসর নেওয়ার পর থেকে আমেরিকা এক দশক ধরে রাশিয়ার সয়ুজ মহাকাশযানের ওপর নির্ভরশীল ছিল। এই নির্ভরশীলতা কমাতে ২০১৪ সালে নাসা বোয়িং এবং স্পেসএক্সকে মহাকাশযান তৈরির জন্য চুক্তি দেয়। বোয়িংয়ের চুক্তির মূল্য ছিল ৪ দশমিক ২ বিলিয়ন ডলার এবং স্পেসএক্সের ছিল ২ দশমিক ৬ বিলিয়ন ডলার।

এখন পর্যন্ত স্পেসএক্স নাসার জন্য নয়টি সফল মিশন পরিচালনা করেছে। তবে এটি ছিল মহাকাশচারী নিয়ে বোয়িংয়ের প্রথম পরীক্ষামূলক মিশন। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

বোয়িং / স্টারলাইনার / মহাকাশযান / নাসা / স্পেসএক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক
  • বিমান-বোয়িং চুক্তি এ মাসেই, প্রথম উড়োজাহাজ আসবে ২০৩১ সালের অক্টোবরে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net