Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
এ বছর জাপানে নিজ বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ

আন্তর্জাতিক

বিবিসি
31 August, 2024, 09:10 am
Last modified: 31 August, 2024, 11:31 am

Related News

  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

এ বছর জাপানে নিজ বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ

বিবিসি
31 August, 2024, 09:10 am
Last modified: 31 August, 2024, 11:31 am
ছবি: টিসিডি

২০২৪ সালের প্রথম ছয় মাসে জাপানে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন বলে দেশটির পুলিশের এক প্রতিবেদনে উঠে এসেছে।

ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে, এ সংখ্যার মধ্যে প্রায় ৪ হাজার মানুষের মরদেহ তাদের মৃত্যুর এক মাসের বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। আর ১৩৭ জনের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যুর ১ বছর পর। 

জাতিসংঘের তথ্যানুসারে, এই মুহূর্তে বিশ্বে জাপানেই সবচেয়ে বেশিসংখ্যক প্রবীণের বাস। 

ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রত্যাশা, একাকী মৃত্যু নিয়ে তাদের এ প্রতিবেদন জাপানের বিপুলসংখ্যক প্রবীণ জনসংখ্যার নিঃসঙ্গ জীবনযাপন ও মৃত্যুর বিষয়টিকে সামনে নিয়ে আসবে।

চলতি বছরের প্রথম ছয় মাসের তথ্যে দেখা গেছে, দেশটিতে একাকী জীবনযাপন করা মোট ৩৭ হাজার ২২৭ জন মানুষকে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে ৭০ শতাংশের বয়স ৬৫ বছর বা তারচেয়ে বেশি।

পুলিশের ওই প্রতিবেদন বলছে, নিজ বাড়িতে একাকী মারা যাওয়া মানুষদের মধ্যে প্রায় ৪০ শতাংশ মানুষকে মৃত্যুর একদিনের মধ্যেই খুঁজে পাওয়া গেছে। আর প্রায় ৩ হাজার ৯৩৯টি মরদেহের খোঁজ মিলেছে মৃত্যুর ১ মাসেরও বেশি সময় পরে। এছাড়া ১৩০টি মরদেহ পাওয়া গেছে মৃত্যুর অন্তত এক বছর পর।

একাকী মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৪৯৮ জনের বয়স ৮৫ বছর বা তারও বেশি। আর ৫ হাজার ৯২০ জনের বয়স ৭৫ থেকে ৭৯ বছরের মধ্যে। ৫ হাজার ৬৩৫ জনের বয়স ৭০ থেকে ৭৪ বছরের মধ্যে।

জাপানের সরকারি টিভি নেটওয়ার্ক এনএইচ-এর তথ্যানুযায়ী, এখনও যেসব মরদেহের খোঁজ পাওয়া যায়নি, সেগুলো খুঁজে বের করতে পুলিশ এজেন্সিটি তাদের অনুসন্ধানের তথ্য সরকারকে দেবে।

এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অভ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ চলতি বছরের এপ্রিলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছিল, জাপানে একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকের (৬৫ বছর ও তার বেশি বয়সি) সংখ্যা ২০৫০ সাল নাগাদ ১০.৮ মিলিয়নে পৌঁছাবে।

এপ্রিলে জাপান সরকার দেশটির দীর্ঘদিনের নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা সমস্যা দূর করতে একটি নতুন বিল পাশ করেছে। 

জাপান দীর্ঘদিন ধরেই প্রবীণ ও ক্রমহ্রাসমান জনসংখ্যা সমস্যার সমাধান করতে কাজ করছে। কিন্তু এ সমস্যা এতই তীব্র হয়ে উঠছে যে তা সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে উঠছে।

জাপানি তরুণ-তরুণীদের দেরিতে বিয়ে করার এবং অনেকের ক্ষেত্রে বিয়ে না করার প্রবণতা, আবার অনেকের সন্তান না নেওয়ার সিদ্ধান্তের কারণে দেশটিতে একদিকে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে জনসংখ্যাও দিন দিন কমছে।

গত বছর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছিলেন, ক্রমহ্রাসমান জন্মহারের কারণে তার দেশ সমাজ হিসেবে অকার্যকর হয়ে পড়ার দ্বারপ্রান্তে চলে এসেছে। 

জাপানের কয়েকটি প্রতিবেশী দেশও একই সমস্যায় ভুগছে।

১৯৬১ সালের পর প্রথমবারের মতো ২০২২ সালে চীনের জনসংখ্যা কমে যায়। এছাড়া পৃথিবীতে দক্ষিণ কোরিয়ার প্রজনন হার সবচেয়ে কম।

Related Topics

টপ নিউজ

জাপান / একাকী মৃত্যু / জাপান জন্মহার / প্রবীণ জনগোষ্ঠী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net