Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
প্রথম জেনারেটিভ ফিচার নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন ১৬

আন্তর্জাতিক

সিএনএন
27 August, 2024, 11:55 am
Last modified: 27 August, 2024, 12:16 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

প্রথম জেনারেটিভ ফিচার নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন ১৬

যদিও আইফোন ১৫ প্রো-ম্যাক্সে অল্প কিছু এআই ফিচার যুক্ত করা হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে যে, আইফোন ১৬ হবে কোম্পানিটির প্রথম সম্পূর্ণ ‘এআই ঘরানার’ ফোন।
সিএনএন
27 August, 2024, 11:55 am
Last modified: 27 August, 2024, 12:16 pm
ছবি: এএফপি

বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ মডেল বাজারে আনার তারিখ ঘোষণা করেছে অ্যাপল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর 'ইটস গ্লোটাইম' স্লোগান নিয়ে ফোনটি বাজারে আসবে। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০ টায় অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে একটি স্পেশাল ইভেন্টের মাধ্যমে ফোনটি উন্মুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে যে, গ্লোটাইম ট্যাগলাইন দ্বারা মূলত ফোনটিতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত ফিচার যুক্ত করার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।

এদিকে গত জুনে বাৎসরিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে অ্যাপলের পক্ষ থেকে আইফোনে এআই ফিচার যুক্ত করার কথা বলা হয়। এক্ষেত্রে সর্বপ্রথম কোম্পানিটির এআই-জেনারেটেড ইমোজির ওপর ফোকাস করা হয়।

যদিও আইফোন ১৫ প্রো-ম্যাক্সে অল্প কিছু এআই ফিচার যুক্ত করা হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে যে, আইফোন ১৬ হবে কোম্পানিটির প্রথম সম্পূর্ণ 'এআই ঘরানার' ফোন।

কনফারেন্সে অ্যাপলের পক্ষ থেকে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সাথে পার্টনারশিপের কথা জানানো হয়। যেটি কি-না বর্তমানে বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে।

যদিও বহু আগে থেকে আইফোনে স্বল্প পরিমাণে এআই প্রযুক্তি ব্যবহার করা হতো। যার মধ্যে লাইভ টেক্সট ও অটোকারেক্ট ফিচার অন্যতম। তবে এবার সম্ভাবনাময়ী জেনারেটিভ এআই নতুন আইফোনে বেশ আমূল পরিবর্তন আসবে।

এদিকে সিএফআরএ রিসার্চ টেকনলজি এনালিস্ট এনজেলো জিনো বলেন, "আইফোন ১৬ তে কী কী এআই ফিচার থাকবে সেটি প্রকাশ করা হয়নি। কেননা নতুন সব ফিচারগুলো ধীরে ধীরে আগামী বছরগুলোতে আসতে থাকবে। এটি মূলত একটি বিবর্তনীয় প্রক্রিয়া।"

জেনারেটিভ এআই ব্যবহার করে বই লেখা, ছবি ও অডিও তৈরি করা যায়। ধারণা করা হচ্ছে যে, এই সংযোজনটি অ্যাপলের ব্যবসায়িক গতিপথ পরিবর্তন করে দিতে পারে। কেননা প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়া ও অর্থনৈতিক অবস্থার জন্য চীনে আইফোনের বিক্রি কমে এসেছে। 

এক্ষেত্রে সবচেয়ে বড় জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে মডেলটির দাম ঘিরে। ফোনটি নিয়ে আগ্রহীরা বহুকাল ধরেই এর দাম আরও কম হওয়া উচিত কি-না সেটি নিয়ে বিতর্ক করেছেন। 

এদিকে জিনো মনে করেন, আইফোন ১৬ এর দাম বর্তমানের দামের তুলনায় বেশ কম হবে।  তবে এআই সক্ষমতা যুক্ত করার জন্য ফোনটির দাম বৃদ্ধি পেতে পারে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

এআই / জেনারেটিভ এআই / আইফোন / অ্যাপল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net