Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
থাইল্যান্ডে এমপক্সের নতুন ধরন ‘ক্লেইড ১-বি’ শনাক্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 August, 2024, 02:00 pm
Last modified: 23 August, 2024, 02:25 pm

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২
  • থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত

থাইল্যান্ডে এমপক্সের নতুন ধরন ‘ক্লেইড ১-বি’ শনাক্ত

এশিয়ায় এমপক্স ভাইরাসের এই নতুন ধরনের সংক্রমণ ধরা পড়ার এটিই প্রথম ঘটনা, আর আফ্রিকা মহাদেশের বাইরে এ ধরন শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি।
টিবিএস ডেস্ক
23 August, 2024, 02:00 pm
Last modified: 23 August, 2024, 02:25 pm
ছবি: রয়টার্স

আফ্রিকা থেকে ব্যাংককে আসা এক ব্যক্তির দেহে এমপক্সের নতুন প্রাণঘাতী ধরন 'ক্লেইড ১-বি'-এর সংক্রমণ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। খবর বিবিসি'র। 

এশিয়ায় এমপক্স ভাইরাসের এই নতুন ধরনের সংক্রমণ ধরা পড়ার এটিই প্রথম ঘটনা, আর আফ্রিকা মহাদেশের বাইরে এ ধরন শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি।

থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি ৬৬ বছর বয়সী একজন ইউরোপীয় নাগরিক। তিনি গত ১৪ আগস্ট আফ্রিকার একটি অজ্ঞাত দেশ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসেন।

পরের দিন তার দেহে এমপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে তিনি এমপক্সের নতুন ধরন 'ক্লেইড ১-বি'তে আক্রান্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে এই ধরনটি ছড়াচ্ছে।

থাইল্যান্ডে অবতরণের পর ৪৩ জন ব্যক্তি ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তাদের সবাইকে ২১ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। 

মাঙ্কিপক্সের এই নতুন স্ট্রেনটি প্রথমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে শনাক্ত হয়েছিল। এরপর এটি সীমান্তবর্তী এলাকা এবং প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে, যেমন—বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা এবং উগান্ডা। এই দেশগুলোতে আগে কখনো এমপক্সের সংক্রমণ দেখা যায়নি।

এক সপ্তাহ আগে আফ্রিকার বাইরে সুইডেনে প্রথমবারের মতো ক্লেইড ১-বি শনাক্ত হয়েছিল। সুইডেনের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমিত ব্যক্তি সম্প্রতি আফ্রিকার একটি দেশ থেকে সুইডেনে ফিরেছিলেন।

এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে এমপক্সের ক্লেইড ১-বি স্ট্রেইন সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে বিবিসি।

নতুন এই স্ট্রেনের দ্রুত ছড়িয়ে পড়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে এর উচ্চ মৃত্যুহার বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

পূর্বে এই ভাইরাসটি মাঙ্কিপক্স নামেই পরিচিত ছিল। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এমপক্স ছড়ায়। এটি সঙ্গম, ত্বকের সংস্পর্শ, কথা বলা বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। এতে ফ্লুর মতো উপসর্গের পাশাপাশি পুঁজ ও ক্ষত সৃষ্টি করে। তবে বাতাসের মাধ্যমে এটি ছড়ায়—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

সাধারণত সংক্রমণের ৬ থেকে ১৩ দিন পর জ্বর, মাথাব্যথা, ফুসকুড়ি বা ঘা এবং মাংসপেশিতে ব্যথার মাধ্যমে উপসর্গ দেখা দেয়। অধিকাংশ ক্ষেত্রে প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হওয়া ১০০ জনের মধ্যে গড়ে ৪ জনের মৃত্যু হয়।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

এমপক্স / থাইল্যান্ড / ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২
  • থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net