Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
মাছের মতো দেখতে রোবট ‘ইভ’, গভীর জল থেকে সংগ্রহ করতে পারে ডিএনএ

আন্তর্জাতিক

সিএনএন
13 August, 2024, 12:05 pm
Last modified: 13 August, 2024, 12:28 pm

Related News

  • ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম সফল রোবটিক সার্জারি সম্পন্ন
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 

মাছের মতো দেখতে রোবট ‘ইভ’, গভীর জল থেকে সংগ্রহ করতে পারে ডিএনএ

ইভকে মাছের মতো দেখতে তৈরি করার অন্যতম কারণ হলো যাতে এটি সহজে বাস্তুতন্ত্রের মধ্যে মিশে যেতে পারে। এই বায়োমিমেটিক ডিজাইনের কারণে ইভের উপস্থিতি দেখে অন্যান্য মাছ বা সামুদ্রিক প্রাণী বিচলিত হবে না।
সিএনএন
13 August, 2024, 12:05 pm
Last modified: 13 August, 2024, 12:28 pm
ছবি: সার্ফ-ইডিএনএ

সমুদ্র থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে, সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা এমন অত্যাধুনিক রোবট নিয়ে কাজ করছেন যা পৃথিবীর মহাসাগর গবেষণার পদ্ধতি বদলে দিতে পারে।

অবিকল মাছের মতো দেখতে রোবটির নাম 'ইভ'। আসল মাছের মতোই সিলিকনের লেজ দোলাতে দোলাতে জুরিখের ঠান্ডা পানিতে মসৃণভাবে ভেসে বেড়ায়। 

'সার্ফ-ইডিএনএ' নামের একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন একটি দল এটির পরীক্ষা চালাচ্ছে। এই দলটি গত দুই বছর ধরে সফট রোবট মাছ তৈরি করে আসছে, যার মধ্যে 'ইভ' তাদের সর্বশেষ উদ্ভাবন।

মাস্টার্সের শিক্ষার্থী ডেনিস বাউম্যান সিএনএনকে বলেন, 'ইভকে মাছের মতো দেখতে তৈরি করার অন্যতম কারণ হলো যাতে এটি সহজে বাস্তুতন্ত্রের মধ্যে মিশে যেতে পারে। এই বায়োমিমেটিক ডিজাইনের কারণে ইভের উপস্থিতি দেখে অন্যান্য মাছ বা সামুদ্রিক প্রাণী বিচলিত হবে না'। 

তবে মাছের ছদ্মবেশ ধারণ করারই ইভের একমাত্র বিশেষত্ব নয়। এই অটোমেটিক আন্ডারওয়াটার ভেহিকেলটি (এইউভি) একটি ক্যামেরা দিয়ে সজ্জিত, যা পানির নিচের দৃশ্য ধারণ করতে পারে। সমুদ্রের তলদেশের যেকোনো বাধা বা প্রতিবন্ধকতা এড়াতে এতে একটি সোনার যন্ত্রও রয়েছে, যা একটি অ্যালগরিদমের সাথে যুক্ত হয়ে কাজ করে। 

এইউভিটিতে একটি বিশেষ ফিল্টারও রয়েছে যা পানির তলদেশ হতে 'ইডিএনএ' নামের সামুদ্রিক ডিএনএ সংগ্রহ করতে পারে। 

ইভের মাধ্যমে সংগ্রহকৃত ইডিএনএ পরবর্তীতে ল্যাবরেটরিতে পাঠানো হয় যাতে সেগুলোর সিকোয়েন্সিং করে জানা যায় যে সেই পানির মধ্যে কোন কোন প্রজাতি বাস করে।

ইটিএইচ জুরিখের পোস্টডক্টরাল গবেষক মার্টিনা লুথি সিএনএনকে বলেন, 'পরিবেশে যে সমস্ত প্রাণী রয়েছে, তারা সবাই তাদের ডিএনএ নমুনা ফেলে রেখে যায়, তাই আমাদের লক্ষ্য পানিতে ভাসছে এমন ডিএনএ যাতে আমরা খুঁজে পেতে পারি'। 

শিক্ষার্থীরা আশা করছেন যে ইভ বিজ্ঞানীদের মহাসাগর এবং সেখানে থাকা প্রাণিদের আরও বিস্তারিত চিত্র প্রদান করতে সক্ষম হবে। আমাদের গ্রহের ৭০ শতাংশেরও বেশি এলাকা মহাসাগর দ্বারা আচ্ছাদিত হলেও, পৃষ্ঠের নিচে থাকা অনেক কিছু এখনও রহস্যময়।

এইউভি এবং দূরবর্তীভাবে পরিচালিত স্বয়ংক্রিয় ভেহিক্যালগুলো মহাসাগর অন্বেষণ করতে এবং পানির নিচের আবাসস্থল সম্পর্কে আরও জানার জন্য ব্যবহার করা হচ্ছে।

উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক স্টার্ট-আপ অ্যাকুয়াই এমন ড্রোন তৈরি করেছে যা ক্লাউনফিশের মতো দেখতে এবং পানির অক্সিজেন, লবণাক্ততা এবং পিএইচ স্তরের মতো তথ্য সংগ্রহ করতে পারে।

এছাড়া, গত বছর, প্রথমবারের মতো একটি রোভার ৮ হাজার ৩০০ মিটার (২৭,৩৫০ ফুট) গভীরতায় সমুদ্রের অত্যন্ত গভীরে থাকা একটি মাছের ছবি ধারণ করেছে।

জীববৈচিত্র্য পর্যবেক্ষণের জন্য ইডিএনএ'র ব্যবহার বাড়ছে, কিন্তু এখনও অনেক বিজ্ঞানীরা পুরোনো পদ্ধতিতে— নৌকার পাশে ঝুঁকে থেকে কাপে করে জল তুলে নিয়ে নমুনা সংগ্রহ করেন। 

বাউম্যান আশা করেন, একদিন তাদের প্রযুক্তি আরও বড় পরিসরে ব্যবহার হবে, যে কেউ চাইলে তা ব্যবহার করতে পারে। 

তিনি বলেন,' আমরা জীববিজ্ঞানীদের জন্য একটি নির্ভরযোগ্য সরঞ্জাম তৈরি করতে চাই। হয়ত আমরা একদিন বিপন্ন হওয়া বা বিলুপ্ত হওয়া প্রজাতিগুলোকে রক্ষা করতে পারব'। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

রোবট / মাছ / ডিএনএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম সফল রোবটিক সার্জারি সম্পন্ন
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net