Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
শেয়ারবাজারের দরপতনে বিশ্বের শীর্ষ ধনীরা হারালেন ১৩৪ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
03 August, 2024, 11:25 am
Last modified: 15 August, 2024, 06:00 pm

Related News

  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

শেয়ারবাজারের দরপতনে বিশ্বের শীর্ষ ধনীরা হারালেন ১৩৪ বিলিয়ন ডলার

অ্যামাজনের শেয়ারের দাম ৮ দশমিক ৮ শতাংশ কমে যাওয়ায় একদিনে জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার কমেছে।
ব্লুমবার্গ
03 August, 2024, 11:25 am
Last modified: 15 August, 2024, 06:00 pm
ছবি: অ্যান্ড্রু হ্যারার/ব্লুমবার্গ

অ্যামাজনের শেয়ারের দাম কমে যাওয়ায় শুক্রবার (২ আগস্ট) জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার কমেছে। বিশ্বব্যাপী শীর্ষ ৫০০ ধনীরা একদিনে সর্বসাকুল্যে ১৩৪ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন। 

ব্লুমবার্গ বিলিয়ন ইনডেক্স অনুযায়ী, অ্যামাজনের শেয়ারের দাম ৮ দশমিক ৮ শতাংশ কমে যাওয়ায় বেজোসের মোট সম্পদের পরিমাণ এখন ১৯১ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর আগে ২০১৯ সালের ৪ এপ্রিল ৩৬ বিলিয়ন ডলার এবং ২০২২ সালের ২৯ এপ্রিল ২০ বিলিয়ন ডলার হারিয়েছিলেন বেজোস। একদিনে এটি বেজোসের তৃতীয় সর্বোচ্চ দরপতন। 

নাসডাক ১০০ সূচকের ২ দশমিক ৪ শতাংশ হ্রাস পাওয়ায় ইলন মাস্ক এবং ল্যারি এলিসনের মতো অন্যান্য প্রযুক্তি বিলিয়নিয়াররাও যথাক্রমে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার হারিয়েছেন। সম্ভাব্য ফেডারেল রিজার্ভের হার কমানো এবং দুর্বল আয়ের প্রতিবেদন সম্পর্কে উদ্বেগের কারণে প্রযুক্তি-ভারী সূচকটি হ্রাস পেয়েছে, তিন সপ্তাহের মধ্যে ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্য কমেছে। 

স্বল্পমেয়াদি মুনাফা কমলেও কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে বড় ব্যয় অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর ২০২২ সালের এপ্রিলের পর থেকে অ্যামাজনের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

মেটা ও অ্যালফাবেটের শেয়ারের দরপতনের কারণে টেক বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ, সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ প্রত্যেকে ৩০০ কোটি ডলারের বেশি হারিয়েছেন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, শুক্রবার সব মিলিয়ে শুধু প্রযুক্তি বিলিয়নিয়াররা ৬৮ বিলিয়ন ডলার খুইয়েছেন। 

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ৬০ বছর বয়সী বেজোস এ বছর ধারাবাহিকভাবে অ্যামাজনের শেয়ার বিক্রি করছেন। ফেব্রুয়ারিতে নয় কার্যদিবসে প্রায় ৮৫০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন তিনি। গত মাসে তিনি আরও আড়াই কোটি শেয়ার বিক্রির ঘোষণা দেন, যার মূল্য ৫০০ কোটি ডলার। 

ব্লুমবার্গের হিসেব অনুযায়ী, শেয়ার বিক্রির ফলে এ বছর তার মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৩.৫ বিলিয়ন ডলারে। এই বিক্রির পরেও অ্যামাজনের প্রায় ৮ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক থাকবেন তিনি। 

এছাড়া মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন ও সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট থেকেও মোটা অঙ্কের অর্থ আসে তার। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

জেফ বেজোস / বিশ্বের শীর্ষ ধনী / অ্যামাজন / ইলন মাস্ক / ব্লুমবার্গ ইকোনমিক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net