Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বিতর্কিত নির্বাচনে ভেনেজুয়েলায় ফের জয়ী মাদুরো; সংঘর্ষের মাঝেই সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা 

আন্তর্জাতিক

রয়টার্স
30 July, 2024, 02:00 pm
Last modified: 30 July, 2024, 02:58 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

বিতর্কিত নির্বাচনে ভেনেজুয়েলায় ফের জয়ী মাদুরো; সংঘর্ষের মাঝেই সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা 

বিরোধী শিবিরের দাবি, ভোটে প্রার্থী এডমুন্ডো গঞ্জ়ালেস উরুশিয়ার সহজেই জয়ী হওয়ার ছিল। তবে রবিবার রাতে দেশটির ইলেক্টোরাল কাউন্সিল ঘোষণা করেছে, ৬১ বছরের মাদুরো ৫১.২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রয়টার্স
30 July, 2024, 02:00 pm
Last modified: 30 July, 2024, 02:58 pm
নির্বাচনের ফলাফল নিয়ে ইতোমধ্যেই সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে; ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। তবে ইতোমধ্যেই বিরোধী সমর্থকেরা কারচুপির অভিযোগ এনে সহিংসতায় জড়িয়ে পড়েছেন; বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। 

বিরোধী শিবিরের দাবি, ভোটে প্রার্থী এডমুন্ডো গঞ্জ়ালেস উরুশিয়ার সহজেই জয়ী হওয়ার ছিল। তবে রবিবার রাতে দেশটির ইলেক্টোরাল কাউন্সিল ঘোষণা করেছে, ৬১ বছরের মাদুরো ৫১.২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যদিও জনমত সমীক্ষা দাবি করেছিল, ভোটে হারতে পারেন মাদুরো। এক্ষেত্রে প্রাথমিক পর্বের ফলাফল নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সেই ফলাফল প্রকাশের পরেও দেখা যায়, মাদুরো ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন।

ছবি: রয়টার্স

এদিকে (মঙ্গলবার) বিক্ষোভের ঘোষণা দিয়ে বিরোধী নেতা মারিয়া কোরিনা এক্স-এ বলেন, "আমার প্রিয় ভেনেজুয়েলার নাগরিকগণ, আগামীকাল আমাদের দেখা হবে। একটি পরিবার হিসাবে সংগঠিত হয়ে আমরা প্রতিটি ভোট গণনার ও সত্যকে সমুন্নত করার সংকল্প করবো।" 

এদিকে ফল প্রকাশিত হওয়ার পরে মাদুরোকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মাদুরোকে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, ''দক্ষিণ আমেরিকার এই দেশটির সঙ্গে রাশিয়ার সব সময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। গণতান্ত্রিক ও নীতিপরায়ণ রাষ্ট্রব্যবস্থা বজায় রাখতে আমরা দু'জনেই সমান আগ্রহী। আপনাকে রাশিয়ায় স্বাগত জানাচ্ছি, প্রেসিডেন্ট।'' প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকায় রাশিয়ার প্রধান সামরিক ও বাণিজ্যিক মিত্রদেশ ভেনেজ়ুয়েলা।

নির্বাচনের ফলাফল নিয়ে ইতোমধ্যেই সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে; ছবি: রয়টার্স

এদিকে মাদুরোর ক্যাম্পেইন ম্যানেজার জর্জ রদ্রিগুয়েজ সরকারকে সমর্থন জানাতে প্রেসিডেন্ট প্যালেসের মিছিলে অংশ নিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন। গঞ্জালেজ সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক করলেও রদ্রিগেজ বিরোধীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করেছেন।

সোমবার রাতে মাদুরো বলেন, "সরকার চলমান পরিস্থিতি মোকাবিলা করে কীভাবে সহিংসতা ঠেকাতে হয় তা জানে।" একইসাথে তিনি শান্তি প্রত্যাশা করেন বলে দাবি করেছেন।

একসময় বাস ড্রাইভার মাদুরো ২০১৩ সালে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০১৮ সালের পুনর্নির্বাচনে কারচুপির মাধ্যমে তিনি জয়ী হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেকেই তাকে 'স্বৈরশাসক' বলে অভিহিত করে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ভেনিজুয়েলা / নিকোলাস মাদুরো / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net