Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান: মনোনয়নপত্রে স্বাক্ষর

বাংলাদেশ

ইউএনবি
28 December, 2025, 09:25 pm
Last modified: 28 December, 2025, 09:32 pm

Related News

  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান: মনোনয়নপত্রে স্বাক্ষর

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ ও বগুড়া-৬ উভয় আসনের জন্য তারেক রহমানের মনোনয়নপত্র সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেওয়া হবে।
ইউএনবি
28 December, 2025, 09:25 pm
Last modified: 28 December, 2025, 09:32 pm
ছবি: ইউএনবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিএনপির নির্বাচনী প্রতীক 'ধানের শীষ' নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ওই দুই আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তিনি এই মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-১৭ আসনের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামকে প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা কাউন্সিলের আরেক সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারও এই আসনের নির্বাচনী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকা পালন করবেন।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ ও বগুড়া-৬ উভয় আসনের জন্য তারেক রহমানের মনোনয়নপত্র সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেওয়া হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, দলের নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শায়রুল কবির খান আরও জানান, রোববার তারেক রহমান ঢাকা-১৭ আসনের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সভায় তিনি আসন্ন নির্বাচন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।
 
Related Topics

টপ নিউজ

তারেক রহমান / ঢাকা ১৭ আসন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net