Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
নির্বাচনে সিলেটে ‘বিকল্প প্রার্থী’ প্রস্তুত রাখছে বিএনপি, বিভিন্ন আসনে একাধিক নেতাকে মনোনয়ন

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
29 December, 2025, 12:35 pm
Last modified: 29 December, 2025, 12:36 pm

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ

নির্বাচনে সিলেটে ‘বিকল্প প্রার্থী’ প্রস্তুত রাখছে বিএনপি, বিভিন্ন আসনে একাধিক নেতাকে মনোনয়ন

তবে এক আসনে একাধিক মনোনয়ন প্রদানের কারণে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
দেবাশীষ দেবু, সিলেট
29 December, 2025, 12:35 pm
Last modified: 29 December, 2025, 12:36 pm
ছবি: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এজন্য একাধিক নেতাকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে এবং তাদেরকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে।

তবে এক আসনে একাধিক মনোনয়ন প্রদানের কারণে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। তারা কার পক্ষে যাবেন তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

সুনামগঞ্জ-২ আসনে বিএনপি প্রথমে প্রবীণ নেতা নাছির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। এরপর আরেক মনোনয়নপ্রত্যাশী তাহির রায়হান চৌধুরীকে (পাভেল) মনোনয়ন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি চিঠি ভাইরাল হয়, যেখানে পাভেলের নাম উল্লেখ ছিল। যদিও কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এই আসনে দুজনকেই মনোনয়ন দেওয়া হয়েছে।

নাছির চৌধুরী এই আসনে পাঁচবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

সুনামগঞ্জ-২ আসনে বিএনপি প্রথমে প্রবীণ নেতা নাছির উদ্দিন চৌধুরীকে (বামে) মনোনয়ন দিলেও, এরপর আরেক মনোনয়নপ্রত্যাশী তাহির রায়হান চৌধুরীকে (পাভেল) মনোনয়ন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

তাহির রায়হান বলেন, 'আমি মনোনয়নপ্রত্যাশী ছিলাম। দল থেকে আমাকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী আজ জমা দেব।'

সুনামগঞ্জ-১ আসনেও একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রথমে জেলা কমিটির সাবেক সহসভাপতি আনিসুল হককে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এরপর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন দেওয়া হয়। কামরুল সমর্থকরা সমাবেশ করেছে এবং তিনি আজ মনোনয়নপত্র জমা দেবেন।

সুনামগঞ্জ-১ আসনে জেলা কমিটির সাবেক সহসভাপতি আনিসুল হককে (বামে) প্রার্থী ঘোষণা করা হয়েছিল। পরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সিলেট-৬ আসনে প্রথমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। পরে বিকল্প হিসেবে ফয়সল আহমদ চৌধুরীকেও মনোনয়ন দেওয়া হয়। ফয়সল আগেও মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং মাঠে সক্রিয় ছিলেন।

সিলেট-৬ আসনে প্রথমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে (বামে) মনোনয়ন দেওয়া হলেও, পরে বিকল্প হিসেবে ফয়সল আহমদ চৌধুরীকেও মনোনয়ন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বিএনপি সূত্রে জানা গেছে, বিভিন্ন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখার কারণে একাধিক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ জানিয়েছেন, 'কয়েকটি আসনে দুইজনকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। প্রতীক বরাদ্দের সময় একজনকে নির্বাচনী মনোনয়ন প্রত্যাহার করতে হবে।'

দলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এতে দলে বিভাজন বাড়তে পারে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মনোনয়ন / নির্বাচন / প্রার্থী / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net