Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
স্কটল্যান্ডের সৈকতে আটকে পড়ে ৭৭ তিমির মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি
12 July, 2024, 11:05 am
Last modified: 12 July, 2024, 11:07 am

Related News

  • ইতালির সৈকতে ১০ থেকে ৬৫ বছর বয়সীদের ছাতা ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইরান যুদ্ধে যেভাবে হুমকিতে পড়েছে দক্ষিণ আফ্রিকার তিমিরা
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • সৈকত থেকে গলফ কোর্স: বিশ্বের অভিনব কিছু বিমানবন্দর রানওয়ে

স্কটল্যান্ডের সৈকতে আটকে পড়ে ৭৭ তিমির মৃত্যু

এটিকে গত কয়েক দশকের মধ্যে একসঙ্গে সবচেয়ে বেশি তিমি আটকে পরার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি
12 July, 2024, 11:05 am
Last modified: 12 July, 2024, 11:07 am
সৈকতে আটকে পড়া তিমিগুলোর মধ্যে ২২ফিট লম্বা পুরুষ তিমির পাশাপাশি স্ত্রী তিমি, তিমি শাবক এবং সদ্য জন্ম নেয়া তিমির বাচ্চাও ছিল। ছবি: বিবিসি

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের অর্কনি দ্বীপের সমুদ্র সৈকতে আটকে পড়া ৭৭টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে একসঙ্গে সবচেয়ে বেশি তিমি আটকে পরার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ ডাইভারস মেরিন লাইফ রেসকিউ (বিডিএমএলআর) শুরুতে বেঁচে থাকা ১২টি তিমিকে উদ্ধার করে স্যানডে'র ট্রেসনেস বিচে নিয়ে যায়। তারা বেঁচে থাকা এক ডজনে তিমিকে আবার সমুদ্রে পাঠানোর উদ্যোগ নিলেও ব্যর্থ হয়। পরে বেঁচে থাকা তিমিগুলো যাতে আর কষ্ট না পায়, সে জন্য এগুলোকে মেরে ফেলার (ইউথেনাইজ) সিদ্ধান্ত নেন উদ্ধারকারী ব্যক্তিরা।

সৈকতে আটকে পড়া তিমিগুলোর মধ্যে ২২ফিট লম্বা পুরুষ তিমির পাশাপাশি স্ত্রী তিমি, তিমি শাবক এবং সদ্য জন্ম নেয়া তিমির বাচ্চাও ছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তিমিগুলো সৈকতে আটকে পড়া সঠিক কারণ এখন নির্ণয় করা সম্ভব হয়নি। তবে তারা ধারণা করছেন, কোন একটি তিমি বিপদে পরায় বাকি তিমিগুলো সেটিকে সাহায্য করার চেষ্টা করেছিল।

তিমিগুলোর পোস্টমর্টেম চলাকালীন স্থানীয়দের সৈকতের আশেপাশে অবস্থান না করতে বলা হয়েছে।

স্কটিশ মেরিন অ্যানিমাল স্ট্র্যান্ডিং স্কিম (এসএমএএসএস) প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৫ সাল থেকে এটি স্কটল্যান্ডের সমুদ্র সৈকতে তিমি আটকে পড়ার সবচেয়ে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে অনুরূপ ঘটনা আরো ঘটেছে।

গতবছর যুক্তরাজ্যের স্কটল্যান্ডের আইল অব লুইস দ্বীপের সৈকতে আটকে পড়া ৫৫টি পাইলট তিমির মৃত্যু হয়েছিল। তখন বেঁচে থাকা ১৫টি তিমিকে আবার সমুদ্রে পাঠানোর উদ্যোগ ব্যর্থ হওয়ায় সেগুলোকেও মেরে ফেলতে (ইউথেনাইজ) বাধ্য হয়েছিলেন উদ্ধারকারীরা। তখন শুধু একটি তিমিকে বাঁচানো সম্ভব হয়েছিল।

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্য অনুসারে, যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি তিমি আটকে পড়ার ঘটনা ঘটেছিল ১৯২৭ সালে। তখন হাইল্যান্ডের ডরনচ ফার্থে আটকে পড়া ১৩০টি ফলস কিলার তিমির মধ্যে ১২৬টি মারা গিয়েছিল।

স্কটিশ মেরিন অ্যানিমাল স্ট্র্যান্ডিং স্কিম-এর অ্যান্ড্রু ব্রাউনলো বিবিসি নিউজকে বলেছেন, স্কটল্যান্ডে এভাবে তিমির সৈকতে আটকে পড়ার ঘটনা প্রায়ই ঘটছে।

তিনি বলেন, 'অতীতে, এত বড় মাপের আটকে পড়ার ঘটনা বিরল ছিল। তবে গত এক দশকে আমরা স্কটল্যান্ডের আশেপাশে এরকম ঘটনা আরো বেশি করে ঘটতে দেখছি।'

ব্রাউনলো এ ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রাণীগুলোর জনসংখ্যা বৃদ্ধির কারণে বা এই প্রাণীগুলো পরিবেশে যে বিপদের সম্মুখীন হচ্ছে তার কারণে এমনটা ঘটতে পারে।

Related Topics

টপ নিউজ

তিমি / আটকে পড়া / ইউথেনাইজ / সমুদ্র সৈকত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • ইতালির সৈকতে ১০ থেকে ৬৫ বছর বয়সীদের ছাতা ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইরান যুদ্ধে যেভাবে হুমকিতে পড়েছে দক্ষিণ আফ্রিকার তিমিরা
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • সৈকত থেকে গলফ কোর্স: বিশ্বের অভিনব কিছু বিমানবন্দর রানওয়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net