Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
সৈন্যের সংকট, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হাজার হাজার কয়েদিকে মুক্তি দিচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক

এপি নিউজ
02 July, 2024, 12:35 pm
Last modified: 02 July, 2024, 12:57 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • আদাবরে কারখানায় হামলা: ‘কিশোর গ্যাং’ নেতা রাসেলসহ ৫ জন কারাগারে
  • কারাগারে পোস্টাল ব্যালটে ভোট: ৫ দিনে ৪৫৩৮ বন্দির ভোটাধিকার প্রয়োগ

সৈন্যের সংকট, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হাজার হাজার কয়েদিকে মুক্তি দিচ্ছে ইউক্রেন

গত মাসে ইউক্রেনের আইন সভায় বিল পাশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন হাজারেও বেশি বন্দিকে প্যারোলে মুক্তি দিয়ে সামরিক বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে। 
এপি নিউজ
02 July, 2024, 12:35 pm
Last modified: 02 July, 2024, 12:57 pm
ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি কারাগারে বন্দীরা ব্যাটালিয়ন আরের একজন ইউক্রেনীয় সার্জেন্টের কথা শুনছেন, শুক্রবার, ২১ জুন, ২০২৪। ছবি: এপি/ইভগেনি মালোলেতকা

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় লড়াইয়ের পর সৈন্য ঘাটতি মেটাতে এবার কয়েদিদের যুদ্ধে পাঠাচ্ছে ইউক্রেন। গত মাসে ইউক্রেনের আইন সভায় বিল পাশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন হাজারেও বেশি বন্দিকে প্যারোলে মুক্তি দিয়ে সামরিক বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে। 

ইউক্রেনের বিচার মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, আরও প্রায় ২৭ হাজার বন্দি এই প্রকল্পের আওতায় বিবেচনাধীন আছে। বিষয়টি অ্যাসোসিয়েট প্রেসকে নিশ্চিত করেছেন দেশটির উপ-বিচারমন্ত্রী ওলেনা ভিসোৎস্কা। 

ওলেনা বলেন, 'অনেক কয়েদি আছে যারা দেশের জন্য কিছু করে বীরের মতো ঘরে ফিরতে চায়'। 

ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পেনাল কলোনিতে ডাকাতির দায়ে দুই বছরের কারাদণ্ড ভোগ করছেন ২৭ বছর বয়সি আর্নেস্ট ভলভাচ। বর্তমানে তিনি কারাগারের রান্নাঘরে কাজ করেন, খাবার পরিবেশন করেন। ভলভাচ জানান তিনি সেনাবাহিনীতে যোগ দিতে চান, কারাগারে অলস বসে থাকার চেয়ে ইউক্রেনের হয়ে অবদান রাখতে চান তিনি। সেনাবাহিনীতে তালিকাভুক্ত হওয়ার এই সুযোগকে তিনি তার জীবনে শেষ পর্যন্ত অর্থবহ কিছু করার সুযোগ হিসেবে দেখছেন।

আরে ব্যাটালিয়নের একজন ইউক্রেনীয় সামরিক প্রশিক্ষক ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া বন্দীদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন। শুক্রবার, ২১ জুন, ২০২৪। ছবি: এপি/ইভগেনি মালোলেতকা

বন্দিদের সাক্ষাৎকার, মেডিকেল চেক-আপ এবং তাদের দোষী সাব্যস্ত হওয়ার পর্যালোচনার পরে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়। 

যাচাই বাছাইয়ের পরে, প্যারোলে মুক্তিপ্রাপ্তদের দ্রুত প্রাথমিক প্রশিক্ষণ শিবিরে প্রেরণ করা হয় যেখানে তারা কীভাবে অস্ত্র এবং অন্যান্য যুদ্ধের মৌলিক বিষয়গুলি পরিচালনা করতে হয় তা শিখে। তারপর নির্দিষ্ট সামরিক ইউনিটে যোগদানের পরে তাদের প্রশিক্ষণ শেষ হয়। ইউরোপীয় ইউনিয়নের কাছে সরকারের পাঠানো পরিসংখ্যান অনুযায়ী, দেশটির কারাগারে বন্দির সংখ্যা প্রায় ৪২ হাজার।

তবে ধর্ষণ, যৌন নিপীড়ন, দুই বা ততোধিক ব্যক্তিকে হত্যা বা ইউক্রেনের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধের মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের এই সুযোগ দেয়া হবে না। যেসকল কয়েদির সাজার মেয়াদ আর তিন বছর বাকি আছে কেবল তারাই যুদ্ধে যোগ দিতে পারবে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ / সামরিক প্রশিক্ষণ / কয়েদি / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • আদাবরে কারখানায় হামলা: ‘কিশোর গ্যাং’ নেতা রাসেলসহ ৫ জন কারাগারে
  • কারাগারে পোস্টাল ব্যালটে ভোট: ৫ দিনে ৪৫৩৮ বন্দির ভোটাধিকার প্রয়োগ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net