Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে নিহত ২২

আন্তর্জাতিক

ইনডিপেনডেন্ট
24 June, 2024, 10:00 pm
Last modified: 07 July, 2024, 10:38 pm

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে নিহত ২২

সোমবার ( ২৪ জুন) সকালে রাজধানী সিউল থেকে প্রায় ৯০ মিনিট দক্ষিণ-পশ্চিমে হোয়াসিয়ং শহরের আরিসেল প্ল্যান্টে আগুন লাগে।
ইনডিপেনডেন্ট
24 June, 2024, 10:00 pm
Last modified: 07 July, 2024, 10:38 pm
দক্ষিণ কোরিয়ার হোয়াসিয়ংয়ে একটি লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে একটি লাশ নিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: এপি

দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) সকালে রাজধানী সিউল থেকে প্রায় ৯০ মিনিট দক্ষিণ-পশ্চিমে হোয়াসিয়ং শহরের আরিসেল প্ল্যান্টে আগুন লাগে।

নিহতদের বেশিরভাগই বিদেশি, যাদের মধ্যে ১৮ জন চীনা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ইয়োনহাপ।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন এবং নিখোঁজ বেশ কয়েকজনের সন্ধানে তল্লাশি চলছে।

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, একটি গুদামের ভেতরে থাকা ব্যাটারি সেল বিস্ফোরিত হওয়ার পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি জানিয়ে তিনি বলেন, গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি সেল মজুদ ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সোমবার বিকেলে কারখানাটি থেকে ধোঁয়ার বিশাল মেঘ উঠতে দেখা গেছে। তবে আগুন এখন অনেকটাই নিভিয়ে ফেলা হয়েছে।

টেলিভিশনের লাইভ ফুটেজে দেখা গেছে, দমকল কর্মীরা ক্ষতিগ্রস্ত ইস্পাত ও কংক্রিটের ভবনে স্প্রে করছেন, যেখানে উপরের তলার কিছু অংশ ধসে পড়েছে।

কিম বলেন, আগুনের তীব্রতা বেশি থাকায় গুদামের ভেতরে থাকা ব্যক্তিদের শনাক্ত ও উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

আরও বিস্ফোরণের আশঙ্কায় প্রাথমিকভাবে বিস্ফোরণস্থলে প্রবেশ করাই চ্যালেঞ্জ হয়ে পড়ে।

স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং বিকাল ৩টা নাগাদ তা নিয়ন্ত্রণে আনা হয়।

২৩০০ বর্গমিটার বিস্তৃত একটি তিনতলা ভবন জুড়ে কারখানাটি অবস্থিত।

প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওলের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী লি স্যাং-মিন আশপাশের পরিবেশকে দূষিতকারী বিপজ্জনক রাসায়নিক প্রতিরোধে পদক্ষেপ নিতে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়া লিথিয়াম ব্যাটারি উৎপাদনে বিশ্বব্যাপী নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। এই শিল্প দেশটির প্রযুক্তি খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। অতীতে বেশ কয়েকটি দুর্ঘটনার পরে দেশটি তার সুরক্ষা রেকর্ড উন্নত করার চেষ্টা করছে।

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / ব্যাটারি কারখানা / বিস্ফোরণ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net