Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
২৫ বিলিয়ন ডলার জরিমানা দাবি করেছে বোয়িং বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার

আন্তর্জাতিক

বিবিসি
20 June, 2024, 10:50 am
Last modified: 20 June, 2024, 10:58 am

Related News

  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

২৫ বিলিয়ন ডলার জরিমানা দাবি করেছে বোয়িং বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার

২০১৮ এবং ২০১৯ সালে দুটি পৃথক বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান দুর্ঘটনায় ৩৪৬ জনের মৃত্যু হয়।
বিবিসি
20 June, 2024, 10:50 am
Last modified: 20 June, 2024, 10:58 am
বোয়িং এর সিইও ডেভ ক্যালহাউন কংগ্রেসে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। ছবি: রয়টার্স

দুটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ক্র্যাশের শিকার ব্যক্তিদের পরিবার দুর্ঘটনার বিচার চেয়ে ২৪.৮ বিলিয়ন ডলারের জরিমানা দাবি করেছে।

তাদের আইনজীবী পল ক্যাসেল যুক্তি দিয়েছেন, বোয়িং এর কারণে যতজন প্রাণ হারিয়েছেন তাদের কথা বিবেচনা করে জরিমানার পরিমাণ ন্যায়সংগত।

৩২ পৃষ্ঠার একটি চিঠিতে ক্যাসেল মার্কিন সরকারের প্রতি ২০১৮ এবং ২০১৯ সালে দুটি বোয়িং বিমান দুর্ঘটনায় নিহত ৩৪৬ জনের মৃত্যুর জন্য দায়ী বোয়িং কর্মকর্তাদের বিচার করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে কংগ্রেসের কাছে বোয়িং সিইও ডেভ ক্যালহাউনের মঙ্গলবার (১৮ জুন) ক্ষমা চাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

ডেভ ক্যালহাউন কংগ্রেসে ক্ষমা চাওয়ার সময় বলেছিলেন, "আমরা যে দুঃখের কারণ হয়েছি তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।"

দুটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের পৃথক কিন্তু প্রায় একই রকম দুর্ঘটনায় ৩৪৬ জন্য নিহত হয়েছিলেন। ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের ১৩ মিনিট পরে জাভা সাগরে প্রথম বোয়িং বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে লায়ন এয়ারের একটি ফ্লাইটে থাকা ১৮৯ জনের সবাই মারা যায়।

২০১৯ সালের মার্চ মাসে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের ছয় মিনিট পরে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১৫৭ জনের সবাই মারা যায়।

দুটি দুর্ঘটনার জন্যই ত্রুটিপূর্ণ ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দায়ী ছিল।

কংগ্রেসে উপস্থিত হয়ে ক্যালহাউন স্বীকার করেছেন, বোয়িং ভুল করেছে এবং কোম্পানিটি অতীত থেকে শিক্ষা নিয়েছে। হুইসেল ব্লোয়ারদের (এমন ব্যক্তি যিনি অনুমতি ছাড়াই একটি সংস্থা বা প্রতিষ্ঠান সম্পর্কে ব্যক্তিগত বা গোপন তথ্য প্রকাশ করেন) বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাদের কথা বোয়িং শুনেছে বলে ক্যালহাউন দাবি করেছেন।

বিচার বিভাগ বোয়িং-এর বিরুদ্ধে ২০২১ সালের একটি জালিয়াতির অভিযোগ পুনরায় তদন্ত করার কথা বিবেচনা করছেন যার সাথে দুর্ঘটনার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বোয়িং কোম্পানি ৭৩৭ ম্যাক্স বিমান নিয়ে ভুল তথ্য দিয়ে এয়ার-সেফটি (বাতাসে বিমানের নিরাপত্তা) নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে— এমন অভিযোগ আসার পর বোয়িং সেটি সমাধানের প্রতিশ্রুতি দেয়ার পর অভিযোগটি নিষ্ক্রিয় ছিল।

কিন্তু এই বছরের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের একটি দরজার প্যানেল খুলে যাওয়ার ঘটনায় বোয়িংয়ের প্রতিশ্রুতি লঙ্ঘন করার বিষয়টি গত মাসে নিশ্চিত করেছিলেন প্রসিকিউটররা।

বিচার বিভাগ মামলাটি পুনরায় চালু করবে কিনা তা নিয়ে ৭ জুলাই এর মধ্যে সিদ্ধান্ত নেবে।

আইনজীবী পল ক্যাসেলের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বোয়িং এর নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি স্বাধীন মনিটরিং ব্যবস্থা তৈরি করতে জরিমানার অর্থ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের পরিবার তাদের প্রিয়জনদের ছবি সাথে নিয়ে কংগ্রেসের শুনানিতে অংশ নিয়েছিলেন।

জিপ্পোরাহ কুরিয়া, যিনি ২০১৯ সালের দুর্ঘটনায় তার বাবাকে হারিয়েছিলেন তিনি বোয়িং-এর সিইওর কথা শুনতে ইংল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন।

তিনি মার্কিন সরকারের প্রতি বোয়িং এবং এর কর্মকর্তাদের ৩৪৬ জনের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "ন্যায়বিচার পাওয়ার আগ পর্যন্ত আমরা হাল ছেড়ে দিব না।"


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

বোয়িং / দূর্ঘটনা / নিহত / বিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net