Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
যুক্তরাজ্যের সবচেয়ে ধনী হিন্দুজা পরিবারের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে বিচার শুরু

আন্তর্জাতিক

বিবিসি
19 June, 2024, 10:00 am
Last modified: 19 June, 2024, 10:00 am

Related News

  • আবারও যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান
  • যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী হিন্দুজা পরিবারের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে বিচার শুরু

বিবিসি
19 June, 2024, 10:00 am
Last modified: 19 June, 2024, 10:00 am
ছবি: এএফপি

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী হিন্দুজা পরিবার তাদের গৃহকর্মীদের চেয়ে পোষা কুকুরের জন্য বেশি অর্থ ব্যয় করে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের মধ্যেই পরিবারটির চার সদস্যের বিরুদ্ধে সুইজারল্যান্ডে বিচারকাজ শুরু হয়েছে। 

৪৭ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের মালিক হিন্দুজা পরিবারের বিরুদ্ধে মানবপাচার ও কর্মীদের শোষণ করার অভিযোগ আনা হয়েছে। 

জেনেভার অভিজাত এলাকা কোলোনিতে হিন্দুজা পরিবারের একটি ভিলা আছে। পরিবারটির শিশুদের এবং ওই বাড়ির দেখাশোনা করার জন্য ভারত থেকে গৃহকর্মী আমদানি নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো এসেছে।

অভিযোগ উঠেছে, প্রকাশ ও কমল হিন্দুজা তাদের ছেলে অজয় ও তার স্ত্রী নম্রতার সঙ্গে মিলে কর্মীদের পাসপোর্ট কেড়ে নিয়েছেন। দিনে ১৮ ঘণ্টা কাজ করার জন্য মাত্র ৮ ডলার বেতন দেন। আর তাদেরকে বাড়ি থেকে বলতে গেলে বেরই হতে দেওয়া হয় না।

গত সপ্তাহে কর্মীদের শোষণ নিয়ে একটি আর্থিক নিষ্পত্তি হলেও হিন্দুজা পরিবারের বিরুদ্ধে মানবপাচারের বিচারকাজ এখনও চলছে। সুইজারল্যান্ডে মানবপাচার অত্যন্ত গুরুতর অপরাধ। যদিও পরিবারটি এ অভিযোগ অস্বীকার করেছে।

তবে এ অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের কারাদণ্ড হতে পারে।

চলতি সপ্তাহে আদালতে জেনেভার অন্যতম বিখ্যাত কৌঁসুলি ইভেস বার্তোসা বলেন, গৃহকর্মীর চেয়ে পোষা কুকুরের জন্য বেশি অর্থ ব্যয় করে হিন্দুজা পরিবার। পরিবারটি কুকুরের জন্য বছরে প্রায় ১০ হাজার ডলার খরচ করে বলে দাবি তার।

হিন্দুজা পরিবারের আইনজীবীরা নির্দিষ্টভাবে কম মজুরি দেওয়ার অভিযোগ অস্বীকার করেননি। তবে পরিস্থিতির আলোকে মজুরির বিষয়টি দেখতে হবে বলে দাবি করেন তারা। কর্মীরা বাসস্থান ও খাবার সুবিধাও পান বলে এ সময়  তারা উল্লেখ করেন।

দীর্ঘ সময় কাজ করানোর অভিযোগ নিয়েও আলাদত আলোচনা হয়। একজন আইনজীবী দাবি করেন, হিন্দুজা পরিবারের শিশুদের সঙ্গে বসে একটি সিনেমা দেখাকে প্রকৃত কাজ হিসেবে গণ্য করা যাবে না।

কয়েকজন সাবেক কর্মী হিন্দুজা পরিবারের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন, হিন্দুজারা বন্ধুভাবাপন্ন পরিবার, কর্মীদের সম্মান দেন।

তবে গৃহকর্মীদের পাসপোর্ট কেড়ে নেওয়া এবং তাদেরকে অনুমতি ছাড়া বাড়ির বাইরে বেরোতে না দেওয়ার অভিযোগ দুটি গুরুতর। কারণ এসব অভিযোগের ফলে মানবপাচারের জন্য হিন্দুজা পরিবারের বিচার হতে পারে।

বার্তোসা হিন্দুজা পরিবারের সদস্যদের কারাদণ্ড এবং ক্ষতিপূরণ ও আইনজীবীর ফি হিসেবে কয়েক মিলিয়ন ডলার দাবি করেছেন।

উল্লেখ্য, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সুইজারল্যান্ডের ধনী ব্যক্তিদের কেন্দ্র জেনেভায় কর্মীদের সঙ্গে অন্যায় আচরণের অভিযোগ আগেও এসেছে।

২০০৯ লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফিকে জেনেভার এক হোটেল থেকে গৃহকর্মীদের পেটানোর অভিযোগে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়। পরে অভিযোগটি তুলে নেওয়া হলেও এ নিয়ে সুইজারল্যান্ড ও লিবিয়ার মধ্যে ব্যাপক কূটনৈতিক বিরোধ দেখা দেয়।

গত বছরই ফিলিপাইনের চারজন গৃহকর্মী জাতিসংঘে জেনেভার এক কূটনৈতিক মিশনের বিরুদ্ধে মামলা করেন। তাদের অভিযোগ ছিল, ওই মিশন কয়েক বছর ধরে তাদের বেতন দিচ্ছিল না।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / হিন্দুজা পরিবার / মানবপাচার / সুইজারল্যান্ড / গৃহকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • আবারও যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান
  • যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net