Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
থাইল্যান্ডে হাতির যমজ শাবক জন্মের বিরল ঘটনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 June, 2024, 10:30 am
Last modified: 15 June, 2024, 12:25 pm

Related News

  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে

থাইল্যান্ডে হাতির যমজ শাবক জন্মের বিরল ঘটনা

টিবিএস ডেস্ক
15 June, 2024, 10:30 am
Last modified: 15 June, 2024, 12:25 pm
হাতির যমজ শাবক জন্ম নেওয়ার ঘটনা বিরল। ছবি: বিবিসি

থাইল্যান্ডের মধ্যাঞ্চলে একটি এশিয়ান হাতি বিরল যমজ শাবকের জন্ম দিয়েছে। হাতির দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা এ ঘটনাকে 'অলৌকিক' বলে আখ্যা দিয়েছেন। খবর বিবিসির।

যমজ শাবকের জন্ম দেওয়া ৩৬ বছর বয়সি মা হাতিটির নাম চামচুরি। হাতিটি যমজ শাবকের জন্ম দেবে, এমনটি আগে কেউ ধারণা করতে পারেনি। 

থাইল্যান্ডের আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালে পার্কে গত সপ্তাহের শুক্রবার চামচুরি প্রথমে একটি পুরুষ শাবকের জন্ম দেয়। পার্কের কর্মীরা তখন ভেবেছিলেন, হাতিটির প্রসব শেষ। 

কিন্তু প্রথম শাবকটিকে পরিষ্কার করিয়ে তাকে দাঁড়াতে সাহায্যের করার সময় কর্মীরা ধপ করে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। তখন তারা বুঝতে পারেন, আরেকটি শাবকের জন্ম দিয়েছে চামচুরি। দ্বিতীয় ওই শাবকটি মেয়ে।

দ্বিতীয় শাবকের জন্ম মা হাতিটিকে আতঙ্কিত করে তোলে। আতঙ্কিত মা হাতি যাতে দ্বিতীয় শাবকটিকে পা দিয়ে মাড়িয়ে না দেয়, সেজন্য দ্রুত তৎপর হন তত্ত্বাবধানকারীরা। চামচুরিকে হাতিকে সামলাতে গিয়ে একজন তত্ত্বাবধানকারী আহতও হন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে হাতির দেখভালকারীরা ভিড় জমিয়েছেন। তারা দ্রুত সঙ্গে দ্বিতীয় শাবকটিকে মা হাতির কাছ থেকে সরিয়ে নিচ্ছিলেন। ভিডিওতে দেখা গেছে, মা হাতির পেছনের পায়ে তখনও সন্তান প্রসবের দরুন রক্ত লেগে রয়েছে। 

ছবি: বিবিসি

সেভ দ্য এলিফ্যান্টস নামে একটি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র ১ শতাংশ ক্ষেত্রে হাতি যমজ শাবকের জন্ম দেয়। আবার পৃথক লিঙ্গের (ছেলে-মেয়ে) যমজ শাবকের জন্ম নেওয়ার ঘটনা আরও বিরল। 

থাই পশুচিকিৎসক লার্ডথংটার মিপান বিবিসিকে বলেন, 'আমরা দ্বিতীয় শাবকটিকে টেনে মা হাতির কাছ থেকে দূরে সরিয়ে নিই। এ ঘটনায় আমরা সবাই উল্লসিত হয়ে উঠি, কারণ এ এক অলৌকিক ঘটনা।'

মিপান নিজেও যমজ সন্তানের মা। তার বেড়ে ওঠা ওই হাতি পার্কেই। তিনি বলেন, 'আমাদের আজীবনের ইচ্ছা ছিল হাতির যমজ শাবক দেখা। কিন্তু সবাই তা দেখতে পারেন না, কারণ এমন ঘটনা খুব বেশি ঘটে না।"

দ্বিতীয় শাবকের জন্মের পর মা হাতিটিকে সামলাতে গিয়ে পা ভেঙে গেছে পার্কের ৩১ বছর বয়সী মাহুত চারিন সোমওয়াংয়ের। 

তবে চারিন বলেন, 'আমি এতই খুশি হয়েছিলাম যে (পা ভাঙার) ব্যথা টেরও পাইনি।'

থাইল্যান্ডে সংখ্যাগরিষ্ঠ মানুষই বৌদ্ধ ধর্মের অনুসারী। দেশটিতে হাতিকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয়। দেশটির জাতীয় প্রতীকও হাতি।

আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালে পার্কে জমজ শাবক দুটির জন্ম নেওয়ার প্রক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ স্ট্রিমিং করা হয়েছিল। 

পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর পার্কের অভ্যাগতদের বাচ্চা দুটিকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। 

মেয়ে শাবকটি সাধারণ আকারের চেয়ে একটু ছোট, ওজন ৫৫ কেজি। অন্যদিকে জন্মের সময় পুরুষ শাবকটির ওজন ছিল ৬০ কেজি।

পার্কটির দাবি, সেখানকার সবগুলো হাতিই আগে রাস্তায় ভিক্ষা করত। সেখান থেকে সেগুলোকে উদ্ধার করে পার্কে আনা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

হাতি / হাতি শাবক / যমজ / যমজ হাতি শাবক / থাইল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net