Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
রেকর্ডসংখ্যক মানুষ কেন নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছে?

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
13 June, 2024, 03:45 pm
Last modified: 13 June, 2024, 03:48 pm

Related News

  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?

রেকর্ডসংখ্যক মানুষ কেন নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছে?

এ বছরের এপ্রিল পর্যন্ত আনুমানিক ১ লাখ ৩০ হাজার ৬০০ জন ব্যক্তি নিউজিল্যান্ড ত্যাগ করেছেন যা বছরে সর্বাধিক মানুষের দেশ ছেড়ে চলে যাওয়ার রেকর্ড।
দ্য গার্ডিয়ান
13 June, 2024, 03:45 pm
Last modified: 13 June, 2024, 03:48 pm
অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের মানুষদের দেশ ছাড়ার পেছনে প্রধান কারণ অর্থনীতি এবং চাকরি সংকট। ছবি: সাঈদ খান/এএফপি

নিউজিল্যান্ডের নাগরিকরা রেকর্ড সংখ্যায় দেশ ছেড়ে চলে যাচ্ছেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার পাড়ি জমাচ্ছেন বলে নতুন এক পরিসংখ্যানে উঠে এসেছে। 

পরিসংখ্যান এনজেড এর আন্তর্জাতিক অভিবাসী সংক্রান্ত তথ্য অনুসারে, এ বছরের এপ্রিল পর্যন্ত আনুমানিক ১ লাখ ৩০ হাজার ৬০০ জন ব্যক্তি নিউজিল্যান্ড ত্যাগ করেছেন যা বছরে সর্বাধিক মানুষের দেশ ছেড়ে চলে যাওয়ার রেকর্ড।

এর মধ্যে ৮১ হাজার ২০০ জন ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক, যা আগের বছরে দেশটির নাগরিকদের দেশ ছাড়ার তুলনায় এ বছর ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই সময়ের মধ্যে নিউজিল্যান্ডের ২৪ হাজার ৮০০ জন নাগরিক ফেরত এসেছেন যার ফলে মোট নাগরিকের গড় মাইগ্রেশন ক্ষতি হয়েছে ৫৬ হাজার ৫০০ যা ২০১২ সালের সর্বোচ্চ মাইগ্রেশন ক্ষতির গড়কেও ছাড়িয়ে গেছে।

এই সময়ের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৯০০ জন ব্যক্তি যারা নিউজিল্যান্ড এর নাগরিক নন তারা দেশটিতে প্রবেশ করেছেন। নতুন আগতদের বেশিরভাগ এসেছে ভারত থেকে। তারপর এসেছে ফিলিপাইন ও চীন থেকে।

বুধবার (১২ জুন) পরিসংখ্যান এনজেড অস্ট্রেলিয়ার সাথে অভিবাসন সংক্রান্ত অস্থায়ী ডেটাও প্রকাশ করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের নাগরিকদের ৫৩ শতাংশ অস্ট্রেলিয়ায় চলে গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে নিউজিল্যান্ডের অনেক নাগরিক, বিশেষ করে তরুণ পেশাদার এবং স্নাতকরা জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং চাকরির ঘাটতির কারণে দেশ ছেড়েছেন। নিউজিল্যান্ডের তরুণদের জন্য স্কুল বা উচ্চ শিক্ষা শেষ করার পর বিদেশে যাওয়া একটি সাধারণ ব্যাপার।

পরিসংখ্যান এনজেড নিউজিল্যান্ডবাসীদের কাছ থেকে কেন তারা চলে যাচ্ছে সে সম্পর্কে নির্দিষ্ট ডেটা সংগ্রহ না করলেও এর পেছনে সামগ্রিক প্রবণতা দেখতে পারার কথা জানিয়েছে।

পরিসংখ্যান এনজেড এর পপ্যুলেশন ইন্ডিকেটরস ম্যানেজার তাহসিন ইসলাম বলেন, "অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের মানুষদের দেশ ছাড়ার পেছনে প্রধান কারণ অর্থনীতি এবং চাকরি সংকট।"

ইনফোমেট্রিক্স এর প্রধান অর্থনীতিবিদ ব্র্যাড ওলসেন নিউজিল্যান্ডের নাগরিকদের দেশ ছাড়ার পেছনে দুটো প্রধান কারণ শনাক্ত করেছেন। তরুণরা বিদেশের অভিজ্ঞতা অর্জনে দেশ ছাড়ছেন এবং অনেকেই ভালো সুযোগের জন্য স্থায়ীভাবে অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ায় কাজের বেতন ভালো হওয়ায় এবং কাজের মান ভালো থাকায় নিউজিল্যান্ডের শ্রমিকরাও অস্ট্রেলিয়ায় কাজ করতে আগ্রহী হচ্ছেন।

ওলসেন বলেন, নিউজিল্যান্ডবাসীদের চলে যাওয়া স্বাভাবিক হলেও আবাসনের সামর্থ্য এবং চাকরির সম্ভাবনা নিয়ে চলমান সমস্যায় তারা ফিরে আসার ব্যাপারে আগ্রহ দেখায় না।

এটি নিউজিল্যান্ডের জনসংখ্যার বয়স বাড়ার সাথে সাথে সমস্যা তৈরি করতে পারে এবং উদ্ভাবন ও উৎপাদনশীলতা হ্রাস করতে পারে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, "আমাদের তরুণদের থাকতে হবে এবং অর্থনীতিতে অবদান রাখতে হবে। তরুণ প্রতিভা হারানো সবকিছুই কঠিন করে তোলে।"

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড / অভিবাসী / দেশ ত্যাগ / অস্ট্রেলিয়া / জীবনযাত্রার ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net