Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
প্রচারে খরচ মাত্র ২৭ হাজার টাকা, জেলে বসে ওমর আবদুল্লাহকে হারানো কে এই রশিদ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 June, 2024, 09:35 pm
Last modified: 09 June, 2024, 01:30 pm

Related News

  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • জেন-জি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম ভোট কি তারুণ্যের শক্তির সীমা তুলে ধরেছে
  • নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
  • ১১-দলীয় জোটের সমর্থকদের ওপর হামলা হচ্ছে, বন্ধ না হলে সিদ্ধান্ত নিতে বাধ্য হবো: জামায়াত আমির

প্রচারে খরচ মাত্র ২৭ হাজার টাকা, জেলে বসে ওমর আবদুল্লাহকে হারানো কে এই রশিদ

শেখ রশিদের নির্বাচনের গল্পটা অন্যরকম। আর দশজন প্রার্থীর মতো তিনি ভোটের মাঠে সশরীরে নির্বাচনী কার্যক্রম চালাতে পারেননি। কারণ তিনি জেলে বন্দী।
টিবিএস ডেস্ক
08 June, 2024, 09:35 pm
Last modified: 09 June, 2024, 01:30 pm
শেখ আবদুল রশিদ। ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন জে অ্যান্ড কে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাকে প্রায় চার লাখ ভোটে হারিয়েছেন শেখ আবদুল রশিদ। খবর আনন্দবাজার পত্রিকার 

তবে শেখ রশিদের নির্বাচনের গল্পটা অন্যরকম। আর দশজন প্রার্থীর মতো তিনি ভোটের মাঠে সশরীরে নির্বাচনী কার্যক্রম চালাতে পারেননি। কারণ তিনি জেলে বন্দী।

২০১৯ সালের ৯ আগস্ট থেকে তিহাড় জেলে বন্দী রয়েছেন শেখ রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের খরচ জোগানোর অভিযোগ রয়েছে।

আরও অবাক করা বিষয় হলো, শেখ রশিদের নির্বাচনী প্রচারে খরচ হয়েছে মাত্র ২৭ হাজার টাকা। যেখানে কি না প্রার্থীরা লাখ লাখ টাকা খরচ করে থাকেন।

শেখ রশিদের ছেলে আবরার জানিয়েছেন, তার গাড়িতে তেল ভরার জন্যই এ খরচ হয়েছে। গাড়ি চেপে তিনি বারামুল্লা কেন্দ্র প্রায় চষে ফেলেছেন।

বাবার বিজয়ের প্রসঙ্গে আবরার বলেছেন, 'এই জনাদেশ মানুষের জয়।'

তিনি জানান, তার বাবার জয়ী হওয়া এটাই প্রমাণ করে যে তিনি নিরপরাধ। তাকে দ্রুত জেল থেকে মুক্তি দেওয়ারও দাবি জানান তিনি।

আবরার জানান, যখন তার বাবা নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন, তখন পাশে কেউ ছিল না। ধীরে ধীরে বহু মানুষ এগিয়ে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন। হাজার হাজার স্বেচ্ছাসেবী প্রচারে অনুদান দিয়েছেন।

এদিকে ভোটের পর ওমর জানান, ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। গণতন্ত্রে এটাই সবকিছু। তিনি বিপক্ষকে অভিনন্দনও জানান।

এক এক্স (সাবেক টুইটার) পোস্টে ওমর লিখেছেন, 'আমি বিশ্বাস করি না যে এই জয়ের ফলে তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাবেন ইঞ্জিনিয়ার রশিদ। উত্তর কাশ্মীরের মানুষের জনপ্রতিনিধি পাওয়ার যে অধিকার রয়েছে, তা-ও পূরণ হবে না। তবে ভোটাররা মত দিয়েছেন, গণতন্ত্রে সেটাই আসল কথা।'

জম্মু এবং কাশ্মীর আওয়ামি ইত্তেহাদ পার্টির প্রতিষ্ঠাতা শেখ রশিদ। ২০০৮ এবং ২০১৪ সালে জম্মু ও কাশ্মীরের লাঙ্গাটে বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। ২০১৯ সালেও লোকসভা নির্বাচনে লড়েছিলেন। তবে হেরেছিলেন। ওই তিন নির্বাচনেও স্বতন্ত্র হয়েই লড়েছিলেন তিনি।

পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন রশিদ। ২০০৮ সালে চাকরি থেকে ইস্তফা দেন তিনি। সে কারণেই নাম হয় ইঞ্জিনিয়ার রশিদ। এর পর শুরু করেন বিধানসভা ভোটের প্রচার। মাত্র ১৭ দিন প্রচার করে জিতেছিলেন ভোটে।

২০১৯ সালে এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই থেকে তিনি জেলে। দুই ছেলে আব্রার এবং আসরারই সামলেছেন প্রচার।

তবে প্রশ্ন উঠছে রশিদ কি সংসদে শপথগ্রহণ করতে পারবেন? যদিও শপথগ্রহণ করা তার সাংবিধানিক অধিকার। কিন্তু যেহেতু তিনি বন্দী, তাই বাধাও রয়েছে।

শপথগ্রহণের জন্য রশিদকে আগে জেল কর্তৃপক্ষের অনুমতি চেয়ে চিঠি দিতে হবে। কর্তৃপক্ষের নজরদারিতে সংসদে গিয়ে শপথ নিতে পারবেন তিনি। তবে তার পর আবার জেলে ফিরতে হবে তাকে।

নিয়ম অনুযায়ী, শেখ রশিদ যদি দোষী সাব্যস্ত হন এবং তাকে দুবছর বা তার বেশি সময় জেলে থাকতে হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার লোকসভার সদস্য পদ বাতিল হয়ে যাবে। 
 
Related Topics

টপ নিউজ

লোকসভা নির্বাচন / কাশ্মীর / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • জেন-জি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম ভোট কি তারুণ্যের শক্তির সীমা তুলে ধরেছে
  • নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
  • ১১-দলীয় জোটের সমর্থকদের ওপর হামলা হচ্ছে, বন্ধ না হলে সিদ্ধান্ত নিতে বাধ্য হবো: জামায়াত আমির

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net