Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
তৃতীয় মেয়াদে মোদির ‘৪০০-পার’ আটকে গেল ‘ইনডিয়া ওয়ালে’

আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়া
04 June, 2024, 06:20 pm
Last modified: 05 June, 2024, 05:29 pm

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?

তৃতীয় মেয়াদে মোদির ‘৪০০-পার’ আটকে গেল ‘ইনডিয়া ওয়ালে’

নির্বাচনী ফল ঘোষণা চলমান আছে, এরমধ্যে এনডিএ জোট ৩০০’র কাছাকাছি আসন পেতে চলেছে এটি প্রায় নিশ্চিত। কিন্তু, বিজেপির জন্য বড় দুঃসংবাদ হলো গত দুই লোকসভায় দলের একক যে সংখ্যাগরিষ্ঠতা ছিল– এবার তা থাকছে না।
টাইমস অব ইন্ডিয়া
04 June, 2024, 06:20 pm
Last modified: 05 June, 2024, 05:29 pm
ছবি: প্রকাশ সিং / ব্লুমবার্গ

ভারতের লোকসভা নির্বাচন শেষে আজ মঙ্গলবার শুরু হয়েছে ফল ঘোষণা। দেশটির এই সাধারণ নির্বাচনে 'আবকি বার ৪০০ পার' অর্থাৎ চারশ'র বেশি আসনে জয়ের বিষয়ে প্রত্যয়ী ছিল বিজেপি। কিন্তু এপর্যন্ত ঘোষিত ব্যালট বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯৪ আসনে এগিয়ে রয়েছে, আর প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতৃত্বে 'ইন্ডিয়া' জোট পেয়েছে ২৩১ আসন।  

ভারতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন। সে হিসাবে, জোট হিসেবে এনডিএ সরকার গঠন করতে পারবে। কিন্তু, একক সংখ্যাগরিষ্ঠতায় আর সরকার গঠন হচ্ছে না বিজেপির। এপর্যন্ত ঘোষিত ফলে তারা ২৪১টি আসন পেয়েছে। গত নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসন পেয়েছিল।

নির্বাচনী ফল ঘোষণা চলমান আছে, এরমধ্যে এনডিএ জোট ৩০০'র কাছাকাছি আসন পেতে চলেছে এটি প্রায় নিশ্চিত। কিন্তু, বিজেপির জন্য বড় দুঃসংবাদ হলো গত দুই লোকসভায় দলের একক যে সংখ্যাগরিষ্ঠতা ছিল– এবার তা থাকছে না। ফলে জোটের দুই শরীক দল – অন্ধ্র প্রদেশে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল-ইউনাইটেড (জেডি–ইউ) এর ওপর আরো নির্ভরশীলতা বাড়বে বিজেপির। 

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হওয়ায় এরমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাইডু ও নীতিশকে জোট গঠনের আলোচনা করতে ফোন দিয়েছেন বলে জানা গেছে। 

গত ১ জুন শেষ হয় ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এরপরে বুথফেরত জরিপগুলোর ঘোষিত ফলাফলে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতবে এমন আভাস দেওয়া হয়। কিন্তু, আনুষ্ঠানিক ফলাফলে ভবি উলটে গেছে। প্রত্যাশার চেয়েও ভালো করেছে 'ইন্ডিয়া' জোট। এমনকী কিছু জায়গায় আকস্মিক পরাজয়ের ধাক্কা খেয়েছে বিজেপি। 

যেমন নিজেদের শক্ত ঘাঁটি উত্তর প্রদেশে বিজেপি সুবিধে করতে পারেনি অনেক আসনে। যেখানে উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে সমাজবাদী পার্টি। মহারাষ্ট্রেও এনসিপির দলচ্যুত অংশ এবং শিব সেনার সাথে গাটছড়া বেধেও কূল রক্ষা হয়নি। সে তুলনায়, এই রাজ্যের বিরোধীদের এমভিএ জোটই আসন সংখ্যায় এগিয়ে আছে। দলভেঙে যারা বিজেপির সাথে যোগ দিয়েছে– তাঁদের চেয়ে ভালোই করেছে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এ জোট।

অন্যদিকে, গত দুটি লোকসভা নির্বাচনে বাজে ফল করা কংগ্রেস যেন এবার ঘুরে দাঁড়িয়েছে। এপর্যন্ত একক দল হিসাবে তাঁদের আসন সংখ্যা ১০০টির কাছাকাছি। ফল ঘোষণায় এই ধারা বজায় থাকলে– ভারতের সবচেয়ে পুরোনো এই রাজনৈতিক দলের জন্য তা হবে নবজীবন লাভের ঘটনা। ভারতের আঞ্চলিক দলগুলোও ভোটের ময়দানে চমক দেখিয়েছে এবং প্রধান প্রধান কিছু রাজ্যে বিজেপিকেই চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে।   

এরমধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নাম করতেই হয়। রাজ্যের ২৯টি আসন পেয়েছে তৃণমূল।  গত লোকসভার চেয়ে আরো ৭টি আসনে জয় পেয়েছে মমতা ব্যানার্জির দল। অন্যদিকে ১২টি আসন পেয়েছে বিজেপি। হাতছাড়া হয়েছে ৬টি আসন।  


অনুবাদ: নূর মাজিদ


 

Related Topics

টপ নিউজ

লোকসভা নির্বাচন / ভারত / বিজেপি / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net