Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ, মহাকাশে হারিয়ে গেল ভারতের ১৬ উপগ্রহ

আন্তর্জাতিক

এনডিটিভি, দ্য হিন্দু
13 January, 2026, 11:30 am
Last modified: 13 January, 2026, 11:42 am

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক

দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ, মহাকাশে হারিয়ে গেল ভারতের ১৬ উপগ্রহ

এনডিটিভি, দ্য হিন্দু
13 January, 2026, 11:30 am
Last modified: 13 January, 2026, 11:42 am
ছবি: পিটিআই

মহাকাশ মিশনে বড়সড় হোঁচট খেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো'। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট [উপগ্রহ] এবং বেশ কয়েকটি বাণিজ্যিক পেলোডসহ উৎক্ষেপিত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এরপর ১৬টি উপগ্রহ নিয়ে কক্ষপথে পৌঁছানোর আগেই নির্ধারিত পথ থেকে ছিটকে পড়ে পিএসএলভি রকেটটি। এর ফলে ২০২৬ সালের প্রথম মিশনেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ল ভারতের মহাকাশ সংস্থা।

সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে ৪৪.৪ মিটার লম্বা চার স্তরের এই রকেটটি নির্ধারিত সময়েই উৎক্ষেপণ করা হয়। ইসরোর পক্ষ থেকে জানানো হয়, রকেটটির প্রথম দুটি ধাপ বা স্টেজ প্রত্যাশা অনুযায়ী কাজ করলেও তৃতীয় ধাপের শেষ দিকে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

মিশন কন্ট্রোল সেন্টারে ইসরোর প্রধান ভি নারায়ণন বলেন, 'পিএসএলভি একটি চার স্তরের বাহন। তৃতীয় ধাপের শেষ পর্যন্ত এর কার্যক্রম স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপ শেষ হওয়ার ঠিক আগে রকেটে কিছু সমস্যা দেখা যায় এবং এরপর ফ্লাইটের গতিপথ বা ট্রাজেক্টরি বিচ্যুত হয়ে যায়। আমরা তথ্য বিশ্লেষণ করছি এবং যত দ্রুত সম্ভব বিস্তারিত জানাব।'

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালেও পিএসএলভির একটিমাত্র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল এবং সেবারও সমস্যা হয়েছিল তৃতীয় ধাপে।

এই পিএসএলভি-সি৬২ মিশনের লক্ষ্য ছিল ১,৬৯৬ কেজি ওজনের 'ইওএস-এন১' আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং ১৫টি কো-প্যাসেঞ্জার উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সবকটি উপগ্রহ মহাকাশে হারিয়ে গেছে।

ইসরোর এক বিবৃতিতে বলা হয়েছিল, এটি নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের একটি বাণিজ্যিক মিশন। পরিকল্পনা অনুযায়ী, ইওএস-এন১ এবং ১৪টি উপগ্রহকে 'সান সিনক্রোনাস অরবিট' বা সূর্য সমলয় কক্ষপথে স্থাপন করার কথা ছিল। এরপর 'কিড' ক্যাপসুলকে রি-এন্ট্রি ট্রাজেক্টরিতে প্রবেশ করানো হতো।

ইসরো আরও জানিয়েছিল, উপগ্রহগুলো স্থাপনের পর রকেটের চতুর্থ ধাপ বা পিএস৪ পুনরায় চালু (ডি-বুস্ট) করে রি-এন্ট্রি ট্রাজেক্টরিতে নেওয়া হতো এবং এরপর কিড ক্যাপসুল আলাদা হয়ে যেত। শেষ পর্যন্ত পিএস৪ এবং কিড ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পতিত হওয়ার কথা ছিল।

হারিয়ে যাওয়া উপগ্রহগুলোর মধ্যে ছিল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি অত্যন্ত গোপনীয় নজরদারি উপগ্রহ 'অন্বেষা'। এটি ভারতকে উন্নত ইমেজিং সক্ষমতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল।

এছাড়াও হায়দরাবাদ-ভিত্তিক ধ্রুব স্পেসের 'থাইবল্ট-৩' এবং 'লাচিত' নামের উপগ্রহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি 'সিজিইউস্যাট' ও 'ডিএসইউস্যাট', এবং চেন্নাই-ভিত্তিক স্টার্টআপ অরবিটএইড অ্যারোস্পেসের 'আয়ুলস্যাট' ও গুজরাটের শিক্ষার্থীদের তৈরি 'সংস্কারস্যাট' হারিয়ে গেছে। নেপালের 'মুনাল' এবং স্পেন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি 'কিড ক্যাপসুল'-ও এই ব্যর্থ মিশনের অংশ ছিল।

ব্রাজিল-ভিত্তিক অলটুস্পেস তাদের পাঁচটি স্যাটেলাইট হারিয়েছে। এর মধ্যে ছিল আইওটি সেন্সর, কৃষি ডেটা সংগ্রহ এবং রেডিয়েশন পরিমাপের জন্য তৈরি বিভিন্ন উপগ্রহ।

উৎক্ষেপণের আগের দিন ধ্রুব স্পেসের স্পেস মিশনের পরিচালক বিশাল লাথা বালাকুমার এনডিটিভিকে বলেছিলেন, 'পিএসএলভি সব সময়ই নির্ভরযোগ্য এবং এটি তেমনই থাকবে।' কিন্তু দুর্ভাগ্যবশত, এবারের মিশনটি সফল হতে পারেনি।
 

Related Topics

টপ নিউজ

ভারত / স্যাটেলাইট / উপগ্রহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net