Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
সাবেক দেহরক্ষী ও সম্ভাব্য উত্তরসূরি আলেক্সি ডিউমিনকে শীর্ষ পদে বসালেন পুতিন

আন্তর্জাতিক

রয়টার্স
30 May, 2024, 09:50 pm
Last modified: 01 June, 2024, 01:31 pm

Related News

  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • গোপন মস্কো সফরে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ প্রধান
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

সাবেক দেহরক্ষী ও সম্ভাব্য উত্তরসূরি আলেক্সি ডিউমিনকে শীর্ষ পদে বসালেন পুতিন

ডিউমিন ১৯৭২ সালে পশ্চিম রাশিয়ার কুরস্কে জন্মগ্রহণ করেন। বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় নানা টেলিভিশনে উপস্থিত হওয়া সত্ত্বেও তার শাসনাধীন অঞ্চলের বাইরে তিনি খুব একটা পরিচিত নন। তবে রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা মহলে তিনি বেশ সুপরিচিত।
রয়টার্স
30 May, 2024, 09:50 pm
Last modified: 01 June, 2024, 01:31 pm
ছবি: মিখাইল স্টেভলভ

সাবেক দেহরক্ষী আলেক্সি ডিউমিনকে রাশিয়ার অ্যাডভাইজরি স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে করে তিনিই বর্তমান প্রেসিডেন্টের উত্তরসূরি কি-না, সেটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

গতকাল (বুধবার) পুতিন স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে ডিউমিনকে নিয়োগ দেওয়া হয়। তবে সেখানে তার দায়িত্ব সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

গত মার্চ মাসে পুতিন আগামী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হয়েছেন। এরপর ৫১ বছর বয়সী ডিউমিনকে সামনে নিয়ে আসেন পুতিন।

এই সম্পর্কে ক্রেমলিনের সাবেক উপদেষ্টা সার্গেই মারকভ বলেন, "এটিকে (নতুন পদে নিয়োগ) অনেকটা নিশ্চিতকরণ হিসাবে দেখা হচ্ছে যে, রাশিয়ার ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে পুতিনের পছন্দ ডিউমিন। যদিও বহু আগে থেকেই এমন গুঞ্জন ছিল।"

৭১ বছর বয়সী পুতিনের স্থলাভিষিক্ত কে হবেন সেটি নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। তবে ডিউমিনের নাম রাশিয়ার রাজনৈতিক এলিট মহলে আগে থেকেই শোনা যায়।

স্টেট কাউন্সিল মূলত রুশ অঞ্চলগুলোর প্রধানদের নিয়ে গঠিত। ২০২০ সালে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি পুতিনের হাতকে আরও শক্তিশালী করার উপায় হিসেবে কাজ করেছে।

ডিউমিন ১৯৭২ সালে পশ্চিম রাশিয়ার কুরস্কে জন্মগ্রহণ করেন। বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় নানা টেলিভিশনে উপস্থিত হওয়া সত্ত্বেও তার শাসনাধীন অঞ্চলের বাইরে তিনি খুব একটা পরিচিত নন। তবে রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা মহলে তিনি বেশ সুপরিচিত।

ডিউমিন দেশটির সর্বোচ্চ 'হিরো অব রাশিয়া' পুরস্কারে ভূষিত হয়েছেন। পুতিনের প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি নিষ্ঠার সাথে দেহরক্ষীর ভূমিকা পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ২০১৮ সালে ডিউমিনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। তার বিরুদ্ধে দেশটির অভিযোগ, তিনি স্পেশাল অপারেশনস ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন; যা 'রাশিয়ার ক্রিমিয়ার অধিগ্রহণে মূল ভূমিকা পালন করেছিল'।

যুক্তরাজ্যের পক্ষ থেকেও ডিউমিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশটির অভিযোগ, তিনি ২০২২ সালে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী অপারেটিভদের জন্য একটি ড্রোন প্রশিক্ষণ স্কুল চালু করেছিলেন।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

পুতিন / রুশ প্রেসিডেন্ট পুতিন / উত্তরসূরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • গোপন মস্কো সফরে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ প্রধান
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net