Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ইসরায়েলি গোলায় লিখলেন 'ওদেরকে শেষ করে দাও', সমালোচনার মুখে নিকি হ্যালি

আন্তর্জাতিক

রয়টার্স
30 May, 2024, 05:40 pm
Last modified: 30 May, 2024, 06:14 pm

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
  • ইসি ফেব্রুয়ারিতে নির্বাচনের বার্তা পেয়েছে কি না স্পষ্ট করার দাবি সালাহউদ্দিনের

ইসরায়েলি গোলায় লিখলেন 'ওদেরকে শেষ করে দাও', সমালোচনার মুখে নিকি হ্যালি

এক্স-এ এক পোস্টে হ্যালি বলেন, 'ইসরায়েলকে তার জনগণকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যা যা করা দরকার তা অবশ্যই করতে হবে।’
রয়টার্স
30 May, 2024, 05:40 pm
Last modified: 30 May, 2024, 06:14 pm
ছবি: এক্স হতে সংগৃহীত

সম্প্রতি ইসরায়েল সফরে গিয়েছেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। সফরের একটি ছবি প্রকাশ হয়েছে তার। এতে দেখা যায়, তিনি ইসরায়েলের একটি গোলার ওপর লিখছেন, 'ফিনিশ দেম' (ওদেরকে শেষ করে দাও); 'আমেরিকা লাভস ইসরায়েল' (ইসরায়েলকে ভালোবাসে আমেরিকা)।

হ্যালির ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ইসরায়েলি রাজনীতিবিদ ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।  ডানপন্থি এ সদস্যের আমন্ত্রণেই ইসরায়েল সফরে গিয়েছেন নিকি হ্যালি। 

এই বার্তার জন্য হ্যালির কঠোর সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।

প্রতিক্রিয়ায় বুধবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, 'যুদ্ধ কোনো স্টান্টবাজির জায়গা নয়। যুদ্ধেও একটা নিয়ম আছে। আর সেটা হলো বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে।'

Former UN Ambassador Nikki Haley signed Israeli artillery shells with the message "Finish Them!" Conflict is no place for stunts. Conflict has rules. Civilians must be protected. pic.twitter.com/HtLShHWaKi— Amnesty International USA (@amnestyusa) May 29, 2024

হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ মঙ্গলবার রাতে এক্স-এ এক পোস্টে হ্যালি সম্পর্কে বলেন, 'আমি ইসরায়েলি যুদ্ধাপরাধের পক্ষে, এর থেকে এটা লিখলেন না কেন আপনি?'

পরে বুধবার এক্স-এ এক পোস্টে হ্যালি বলেন, 'ইসরায়েলকে তার জনগণকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যা যা করা দরকার তা অবশ্যই করতে হবে।'

গত রবিবার বাস্তুচ্যুত তাঁবুবাসী ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলায় অন্তত ৪৫ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার পর বিশ্ব নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। গত সপ্তাহে এক রায়ে আদালত ইসরায়েলকে অবিলম্বে রাফায় সামরিক হামলা বন্ধের নির্দেশ দেন। তবে, ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে।

গত ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের হামলায় গাজায় ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / নিকি হ্যালি / গোলা / বার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
  • ইসি ফেব্রুয়ারিতে নির্বাচনের বার্তা পেয়েছে কি না স্পষ্ট করার দাবি সালাহউদ্দিনের

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net