Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
সৌদি আরব চাইলে নিজেদের ভূখণ্ডেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে, সেখানে অনেক জায়গা আছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক

দ্য জেরুজালেম পোস্ট
07 February, 2025, 02:20 pm
Last modified: 07 February, 2025, 02:32 pm

Related News

  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • নেতানিয়াহুর সঙ্গে ‘যৌথ সিদ্ধান্তেই’ ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

সৌদি আরব চাইলে নিজেদের ভূখণ্ডেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে, সেখানে অনেক জায়গা আছে: নেতানিয়াহু

নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি শুধু সম্ভবই নয়, বরং আমি নিশ্চিত এটি শিগগিরই বাস্তবায়িত হবে।’
দ্য জেরুজালেম পোস্ট
07 February, 2025, 02:20 pm
Last modified: 07 February, 2025, 02:32 pm
ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবে পর্যাপ্ত জমি রয়েছে, যেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র গঠন করা যেতে পারে। বৃহস্পতিবার চ্যানেল ১৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, 'সৌদিরা চাইলে নিজেদের ভূখণ্ডেই ফিলিস্তিনি রাষ্ট্র গড়তে পারে। তাদের অনেক জমি রয়েছে।'

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি যদি সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হয় কিনা, এমন প্রশ্নে তিনি স্পষ্ট করেন যে, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো চুক্তিতে তিনি সম্মতি দেবেন না।

তিনি আরও বলেন, বিশেষ করে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নে আমি কোনো আপস করব না। ৭ অক্টোবরের হামলার পর এটি আরও পরিষ্কার হয়েছে। গাজাই ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র, যা হামাসের নিয়ন্ত্রণে ছিল। আর এর ফল কী হয়েছে? হলোকাস্টের পর ইহুদিদের ওপর সবচেয়ে ভয়াবহ গণহত্যা ঘটেছে।

এই সাক্ষাৎকারটি নেওয়া হয় নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময়, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করতে চায়।

এছাড়া, নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, 'ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি শুধু সম্ভবই নয়, বরং আমি নিশ্চিত এটি শিগগিরই বাস্তবায়িত হবে।'

তবে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আলোচনার পরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কোনো আলোচনা করবে না।

এদিকে, ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্ট-কে জানিয়েছেন, নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিনিময়ে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করতে ও পশ্চিম তীরের সংযুক্তি (অ্যানেক্সেশন) বিলম্বিত করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তাদের মতে, নেতানিয়াহু পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনা স্থগিত রেখে সৌদি আরবকে ফিলিস্তিনি রাষ্ট্রের পথ থেকে সরে আসতে প্রলুব্ধ করার চেষ্টা করতে পারেন।

Related Topics

টপ নিউজ

নেতানিয়াহু / সৌদি আরব / গাজা-ইসরায়েল / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • নেতানিয়াহুর সঙ্গে ‘যৌথ সিদ্ধান্তেই’ ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net