Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
সৌদির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্লেনের অর্ডার হাতছাড়া করলো বোয়িং! 

আন্তর্জাতিক

সিএনএন
21 May, 2024, 11:15 pm
Last modified: 22 May, 2024, 02:15 pm

Related News

  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক

সৌদির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্লেনের অর্ডার হাতছাড়া করলো বোয়িং! 

প্রেস রিলিজে ফিউচার এভিয়েশন ফোরাম জানায়, নতুন চুক্তিটি সবমিলিয়ে ১৯ বিলিয়ন ডলারের। আলাদা এক বিবৃতি আল-ওমর জানান, নতুন অর্ডারটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে সাহায্য করবে।
সিএনএন
21 May, 2024, 11:15 pm
Last modified: 22 May, 2024, 02:15 pm
ছবি: ক্রিসটোফার পাইক

সৌদি আরবের ন্যাশনাল এয়ারলাইন মোট ১০৫টি প্লেনের অর্ডার করেছে। দেশটির এভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাসে যা সর্বোচ্চ। 

তবে অর্ডারটি বর্তমানে একের পর এক বিতর্কে জড়াতে থাকা বোয়িং কোম্পানি পায়নি। বরং এটি পেয়েছে ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাস।   

সৌদিয়া গ্রুপের ডিরেক্টর জেনারেল ইব্রাহিম আল-ওমর গতকাল (সোমবার) অর্ডারটির ব্যাপারে নিশ্চিত করেন। দেশটি ২০২৬ সালের প্রথমদিকে অর্ডারকৃত প্রথম প্লেনটি পেতে পারে।   

রিয়াদে ফিউচার এভিয়েশন ফোরামে এক বক্তৃতায় এয়ারবাসের সাথে চুক্তির কথা জানান আল-ওমর। তিনি বলেন, "সৌদিয়া গ্রুপ আজ সৌদি বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তির ঘোষণা করছে।"

গ্রুপটির ওয়েবসাইট অনুসারে, কোম্পানিটির বর্তমান বহরে ৯৩টি এয়ারবাস ও ৫১টি বোয়িং বিমান রয়েছে। ইউরোপীয় বিমান নির্মাতা কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, সর্বশেষ চুক্তিটি ৩৯টি বিমানের এয়ারবাস অর্ডারের গ্রুপের বিদ্যমান ব্যাকলগকে অন্তর্ভুক্ত করেছে। 

প্রেস রিলিজে ফিউচার এভিয়েশন ফোরাম জানায়, নতুন চুক্তিটি সবমিলিয়ে ১৯ বিলিয়ন ডলারের। আলাদা এক বিবৃতি আল-ওমর জানান, নতুন অর্ডারটি সৌদি আরবের 'ভিশন ২০৩০' বাস্তবায়নে সাহায্য করবে।

ভিশনটির লক্ষ্য তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করা। একইসাথে এই কর্মসূচির মূল উদ্দেশ্য পর্যটকদের দেশটিকে আকর্ষণীয় স্থান হিসেবে প্রস্তুত করা।

আল-ওমর বলেন, "ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সৌদিয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে। আমরা চারটি মহাদেশে আমাদের বিদ্যমান ১০০-এর বেশি গন্তব্য জুড়ে ফ্লাইট ও আসন ক্ষমতা বৃদ্ধি করছি। ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।"

দেশটির ন্যাশনাল ট্যুরিজম স্ট্রাটেজি অনুসারে, ২০৩০ সালের মধ্যে সৌদিতে প্রতি বছর ১৫০ মিলিয়ন পর্যটক যাতায়াত করবে বলে আশা করা হচ্ছে।

সৌদি যখন এয়ারবাসের সাথে চুক্তির ঘোষণা দিল তখন কোম্পানিটির প্রধান প্রতিদ্বন্দ্বী বোয়িং বেশ কঠিন সময় পার করছে। সম্প্রতি নিরাপত্তা ব্যর্থতাসহ বেশকিছু বিষয়ে তদন্তের মুখোমুখি হয়েছে সংস্থাটি। তবে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে যে, সংস্থাটি জলদিই ঘুরে দাঁড়াবে।

৫২৯ বিলিয়ন ডলার মূল্যের ৫,৬০০টি বাণিজ্যিক জেটের অর্ডারের ব্যাকলগ থাকা সত্ত্বেও বোয়িং প্রতি বছর লাভের জন্য পর্যাপ্ত পরিমাণে বিমান তৈরি করতে পারছে না। কারণ কোম্পানিটি বর্তমানে গুণগত সমস্যাগুলি সমাধানে কাজ করছে।

এদিকে এয়ারবাস ২০২৩ সালের শেষে প্রায় ৮,৬০০ টি বিমানের অর্ডার ব্যাকলগ থাকার কথা জানিয়েছে। একইসাথে কোম্পানিটি বাৎসরিক ৪.১ বিলিয়ন ডলারের মুনাফা অর্জন করেছে। 


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

বোয়িং / এয়ারবাস / বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net