Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
ত্বকের ক্যান্সারের প্রথম ‘ব্যক্তিকেন্দ্রিক’ টিকা নিলেন ব্রিটিশ ব্যক্তি

আন্তর্জাতিক

বিবিসি
27 April, 2024, 10:30 am
Last modified: 27 April, 2024, 12:43 pm

Related News

  • ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার
  • রেডিওথেরাপি মেশিনের তীব্র সংকট, চিকিৎসার জন্য মাসের পর মাস অপেক্ষায় ক্যান্সার রোগীরা; ভোগান্তি
  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  

ত্বকের ক্যান্সারের প্রথম ‘ব্যক্তিকেন্দ্রিক’ টিকা নিলেন ব্রিটিশ ব্যক্তি

এ টিকা ব্যক্তিকেন্দ্রিক—অর্থাৎ একেক রোগীর প্রয়োজন অনুযায়ী এর গঠন পরিবর্তন করা হয়। 
বিবিসি
27 April, 2024, 10:30 am
Last modified: 27 April, 2024, 12:43 pm
স্টিভ ইয়াংকে পরীক্ষামূলক টিকা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন একজন নার্স। ছবি: জর্ডান পেটিট/পিএ

প্রাণঘাতী ত্বকের ক্যান্সার 'মেলানোমা'র বিরুদ্ধে বিশ্বের প্রথম 'ব্যক্তিকেন্দ্রিক' এমআরএনএ টিকার গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হয়েছে যুক্তরাজ্যে।

হার্টফোর্ডশায়ারের বাসিন্দা ৫২ বছর বয়সি ব্রিটিশ স্টিভ ইয়াং প্রথম টিকা পাওয়া ব্যক্তিদের একজন। গত বছরের আগস্টে ইয়াংয়ের মাথার খুলির ত্বক থেকে মেলানোমায় আক্রান্ত কোষ অপসারণ করা হয়।

এ টিকাদানের লক্ষ্য, তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অবশিষ্ট ক্যান্সার কোষগুলোকে চিহ্নিত করে নির্মূল করতে সাহায্য করা।

আশা করা হচ্ছে, এর ফলে তার ত্বকের ক্যান্সার আর ফিরে আসবে না। 

ইয়াং বিবিসি রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, '[এ পরীক্ষা] আমাকে সম্ভাব্য অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করার মতো অনুভূতি আস্বাদনের সুযোগ করে দিয়েছে।'

এমআরএনএ-৪১৫৭ (ভি৯৪০) নামের এ টিকা বর্তমানে প্রচলিত কিছু কোভিড টিকার মতো একই প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। এখন টিকাটির চূড়ান্ত পর্যায়ে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালসের (ইউসিএলএইচ) চিকিৎসকরা এ টিকার পাশাপাশি পেমব্রোলাইজুমাব বা কিট্রুডা নামের আরেকটি ওষুধ দিচ্ছেন। কিট্রুডাও ক্যান্সার কোষকে ধ্বংস করতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সাহায্য করে।

মডার্না ও মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) এই যৌথ চিকিৎসা উদ্ভাবন করেছে। তবে এ চিকিৎসা এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে।

অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের বিশেষজ্ঞরাও এ টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখছেন। বোঝার চেষ্টা করছেন, ব্যাপক পরিসরে টিকাটি ব্যবহার করা সম্ভব কি না। 

এ টিকা ব্যক্তিকেন্দ্রিক—অর্থাৎ একেক রোগীর প্রয়োজন অনুযায়ী এর গঠন পরিবর্তন করা হয়। 

প্রত্যেক রোগীর নিজের টিউমারের জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে মেলানোর জন্য টিকাটি তৈরি করা হয়েছে। ক্যান্সার কোষগুলোতে পাওয়া যায়, এমন মার্কার বা অ্যান্টিজেনের ওপর আক্রমণ চালাতে সক্ষম প্রোটিন বা অ্যান্টিবডি তৈরি করতে শরীরকে নির্দেশ দেয় এ টিকা ।

ইউসিএলএইচের গবেষক ড. হেদার শ বলেন, মেলানোমায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ করে তোলার সম্ভাবনা রয়েছে টিকাটির। ফুসফুস, মূত্রাশয় ও কিডনির টিউমারের মতো অন্যান্য ক্যান্সারের ওপরও এ টিকার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। 

হেদার শ বলেন, এ টিকা রোগীর জন্য কাস্টম-বিল্ট, অর্থাৎ প্রত্যেক রোগীর জন্যই আলাদাভাবে বানানো। এক রোগীকে যে টিকা দেওয়া হবে, সেই টিকা আরেক রোগীকে দেওয়া যাবে না; কারণ দ্বিতীয় রোগীর ওপর টিকাটি কাজ করবে না।

তিনি বলেন, 'এটি আসলেই ব্যক্তিকেন্দ্রিক।'

Related Topics

টপ নিউজ

ত্বকের ক্যান্সার / স্কিন ক্যান্সার / মেলানোমা / ক্যান্সারের টিকা / ক্যান্সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার
  • রেডিওথেরাপি মেশিনের তীব্র সংকট, চিকিৎসার জন্য মাসের পর মাস অপেক্ষায় ক্যান্সার রোগীরা; ভোগান্তি
  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net