Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
সিগারেটের দাম বাড়া যুক্তরাজ্যে ধূমপান ছাড়ার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করে, গবেষণা

আন্তর্জাতিক

বিবিসি
23 April, 2024, 12:45 pm
Last modified: 23 April, 2024, 01:25 pm

Related News

  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি
  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ

সিগারেটের দাম বাড়া যুক্তরাজ্যে ধূমপান ছাড়ার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করে, গবেষণা

যুক্তরাজ্যে বর্তমানে এক প্যাকেট (প্যাকেটে ২০টি সিগারেট) সিগারেট কিনতে গুনতে হয় ১৪ পাউন্ড যা ২০২৬ সালে ১৬ পাউন্ডে পৌঁছাবে।
বিবিসি
23 April, 2024, 12:45 pm
Last modified: 23 April, 2024, 01:25 pm
প্রতীকী ছবি। ছবি: ফ্রিপিক

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, সিগারেটের দাম বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যে প্রতি চারজনে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সিগারেট ছাড়তে আগ্রহী হচ্ছেন।

প্রায় ৬ হাজার মানুষের ওপর চালানো এ গবেষণায় অবশ্য অনেকেই স্বাস্থ্য সচেতনতাকেই সিগারেট ছাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

কিন্তু ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণায় বলা হয়েছে, ধূমপান বন্ধ করে যে অর্থ সঞ্চয় করা যেতে পারে তা থেকে উৎসাহিত হয়ে অনেকেই সিগারেট ছাড়তে আগ্রহী হতে পারেন। যুক্তরাজ্যে বর্তমানে এক প্যাকেট (প্যাকেটে ২০টি সিগারেট) সিগারেট কিনতে গুনতে হয় ১৪ পাউন্ড যা ২০২৬ সালে ১৬ পাউন্ডে পৌঁছাবে।

সিগারেটকে যুক্তরাজ্যে মৃত্যু ও স্বাস্থ্যঝুঁকির প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। সিগারেটে থাকা তামাক ও নিকোটিন থেকে ফুসফুসের ক্যান্সার ও হৃদরোগ হতে পারে। অনেকদিন ধূমপান করা ব্যক্তিদের মধ্যে প্রায় অর্ধেকই অল্প বয়সে মারা যান।

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ধুমপায়ীদের ওপর সমীক্ষা চালিয়ে গবেষণায় দেখা গেছে, কোভিড মহামারি শুরু হওয়ার পর একটা বিশাল পরিসরের মানুষ সিগারেট ছাড়ার চেষ্টা করেছেন যা অন্যদেরও অনুপ্রাণিত করেছে।

সম্প্রতি কিছু তথ্য থেকে দেখা যায়, বর্তমানে ইংল্যান্ডের ১২.৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধূমপান করেন যেখানে ২০১১ সালে দেশটিতে প্রায় ২০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধূমপান করতেন। ধূমপান ছাড়ার কারণ হিসেবে অনেকেই স্বাস্থ্যঝুঁকি ও সিগারেটের দাম বেড়ে যাওয়ার কথা বলেছেন।

বিএমজে পাবলিক হেলথ জার্নালে গবেষকরা লিখেছেন, মহামারি সম্ভবত ধূমপায়ীদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়িয়েছে। এর ফলে ২০২০ এবং ২০২১ সালে সুস্বাস্থ্যের কথা ভেবে ধূমপান ছাড়ার চেষ্টা বেড়েছে।

আবার কোভিডের কারণে অনেক লোকের চাকরি চলে গিয়েছে ও আয়ের ক্ষতি হয়েছে যা জীবনযাত্রার মানে প্রভাব ফেলেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ড. সারা জ্যাকসন ধূমপান কমাতে আগ্রহীদের ই-সিগারেট (বৈদ্যুতিক সিগারেট) ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

২০১৮ থেকে ২০২২ সালের পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীরা প্রতি সপ্তাহে সিগারেটের জন্য গড়ে ২০ পাউন্ড খরচ করে যেখানে ই-সিগারেট ব্যবহারকারীরা ৬.৩০ পাউন্ড খরচ করে। দাম বাড়ার সাথে সাথে ধূমপায়ীরা হয় তাদের সিগারেটের সংখ্যা কমিয়ে দেয় অথবা সস্তা হাতে রোল করা সিগারেটের দিকে আগ্রহী হয়। কিন্তু সেটিরও একটি মাত্রা আছে যা ধূমপান ছেড়ে দেওয়ার প্রতি আগ্রহ বাড়ায়।

নতুন ধূমপান আইন

গত সপ্তাহে, দেশটির সংসদ সদস্যরা ২০০৯ সালের পরে জন্মগ্রহণকারীদের জন্য যুক্তরাজ্যে সিগারেট কেনা নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন।

'টোবাকো এন্ড ভ্যাপস বিল'-এ (তামাক ও ভ্যাপ প্রস্তাবনা) বিশ্বের অন্যতম কঠোর ধূমপান আইনের প্রস্তাব করা হয়েছে। নতুন এ প্রস্তাবনায় সিগারেটের স্বাদ ও প্যাকেজিংয়ের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি ভ্যাপকে শিশুদের কাছে নিষিদ্ধ করে তোলার লক্ষ্য রয়েছে।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

ধূমপান / গবেষণা / সিগারেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি
  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net