Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
যুক্তরাজ্যের ৫ থেকে ৭ বছর বয়সি এক-চতুর্থাংশ শিশুর স্মার্টফোন আছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 April, 2024, 07:30 pm
Last modified: 20 April, 2024, 07:37 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: কারাবন্দী মায়েদের সঙ্গে ৪৫ শিশুর ঈদ
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

যুক্তরাজ্যের ৫ থেকে ৭ বছর বয়সি এক-চতুর্থাংশ শিশুর স্মার্টফোন আছে

মেসেজিং পরিষেবাগুলো ব্যবহার করে এমন পাঁচ থেকে সাত বছর বয়সি শিশুদের সংখ্যা ৫৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬৫ শতাংশে পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী শিশুর সংখ্যা ৩০ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ ও লাইভস্ট্রিম ব্যবহারকারীদের সংখ্যা ৩৯ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হয়েছে। অনলাইন গেমিংয়ে আসক্ত শিশুর সংখ্যা গত বছর ৩৪ শতাংশ থাকলেও এ বছর তা বেড়ে ৪০ শতাংশ হয়েছে।
টিবিএস ডেস্ক
20 April, 2024, 07:30 pm
Last modified: 20 April, 2024, 07:37 pm
ছবি: ক্যারল ইয়েপস

যুক্তরাজ্যভিত্তিক যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকমের গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের ৫ থেকে ৭ বছর বয়সি এক-চতুর্থাংশ শিশুর নিজেদের স্মার্টফোন আছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যে শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের বয়সসীমা ন্যূনতম ১৩ বছর হওয়া সত্ত্বেও প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুইজন শিশু এটি ব্যবহার করছে।

অফকম এ ব্যাপারে সতর্ক করে বলেছে, বাবা-মা শিশুদের নিয়মের মধ্যে আনতে ব্যর্থ হচ্ছেন। সংস্থাটি আরও জানিয়েছে, গবেষণার তথ্য ও উপাত্ত স্মার্টফোন শিল্পের হর্তাকর্তাদের জন্য একটি সতর্কবাণী এবং শিশুদের রক্ষার্থে তাদের আরও পদক্ষেপ নেওয়া উচিত।

মিডিয়া এবং অনলাইন জগতের সাথে শিশুদের সম্পর্ক নিয়ে করা বার্ষিক গবেষণায় অফকম বলেছে, মেসেজিং পরিষেবাগুলো ব্যবহার করে এমন পাঁচ থেকে সাত বছর বয়সি শিশুদের সংখ্যা ৫৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬৫ শতাংশে পৌঁছেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী শিশুর সংখ্যা ৩০ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ ও লাইভস্ট্রিম ব্যবহারকারীদের সংখ্যা ৩৯ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হয়েছে। অনলাইন গেমিংয়ে আসক্ত শিশুর সংখ্যা গত বছর ৩৪ শতাংশ থাকলেও এ বছর তা বেড়ে ৪০ শতাংশ হয়েছে।

১৩ বছরের কম বয়সি অর্ধেকেরও বেশি শিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, যদিও এটি বেশিরভাগ বড় প্ল্যাটফর্মের নিয়মের বিরুদ্ধে যায়। অনেক শিশুই এসব যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য মিথ্যার আশ্রয় নেওয়ার কথা স্বীকার করেছে।

অনেকেই স্মার্টফোন ব্যবহার করার জন্য নির্দিষ্ট বয়সসীমা চালু করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য বয়সসীমা বাড়ানোর কথাও বলছেন।

বিবিসির সাথে কথা বলা কয়েকজন অভিভাবক জানিয়েছেন, শিশুদের মোবাইল থেকে দূরে রাখা কঠিন যেহেতু তাদের অনেক বন্ধুই এসব অ্যাপ ব্যবহার করে। 'অনেকটা চাপে' হয়ে বাচ্চাদের স্মার্টফোন ব্যবহার করতে দিতে বাধ্য হন তারা।

অফকমের রিপোর্টের প্রতিক্রিয়ায় 'স্মার্টফোন ফ্রি চাইল্ডহুড' ক্যাম্পেইনের ক্লেয়ার ফার্নিহাউ বিবিসিকে বলেছেন, "সমাজ ধরেই নিয়েছে আমাদের স্মার্টফোন লাগবেই এবং বর্তমানে এটার তীব্র প্রভাব আমরা দেখতে পাচ্ছি।"

কিন্তু ডিজিটাল ফিউচার ফর চিলড্রেন সেন্টারের ডিরেক্টর প্রফেসর সোনিয়া লিভিংস্টোন বলেন, প্রযুক্তিতে প্রবেশাধিকার সীমাবদ্ধ করে শিশুদের রক্ষা করার চেষ্টা ভুল।

তিনি বলেন, "এটি প্রথম প্রজন্ম যারা শক্তিশালী ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে। এটা তাদের জন্য খুবই চমৎকার একটি বিষয়। কিন্তু কোম্পানিগুলোর কম্পিউটারের যে ডিজাইন বের করছে সেটি শিশুদের জন্য বিপজ্জনক। তাই ডিজাইনের ব্যাপারে শিশু অধিকারের বিষয়টি চিন্তা করতে হবে।"

অফকম বলেছে, স্মার্টফোনের জন্য নতুন বয়সসীমা বেঁধে দেওয়া সরকারের জন্য ভাববার বিষয়।

মে মাসে এটি শিশুদের অনলাইনে নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং অনলাইনে ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য এআই-এর নতুন ব্যবহারের বিষয়ে প্রযুক্তিভিত্তিক ফার্মগুলোকে পরামর্শ দেবে।

বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ক সেক্রেটারি অব স্টেট মিশেল ডনেলান এক বিবৃতিতে বলেছেন, অনলাইনে শিশুদের সুরক্ষা দেওয়ার বিষয়টিকে সরকার সবার আগে অগ্রাধিকার দিচ্ছে।


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

স্মার্টফোন / শিশু / যুক্তরাজ্য / প্রযুক্তি / স্মার্টফোন আসক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: কারাবন্দী মায়েদের সঙ্গে ৪৫ শিশুর ঈদ
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net