Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
এক বছরের সমপরিমাণ বৃষ্টিতে মরুশহর দুবাইয়ে জল থৈ থৈ করছে!

আন্তর্জাতিক

সিএনএন
17 April, 2024, 02:20 pm
Last modified: 17 April, 2024, 02:23 pm

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ
  • তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 

এক বছরের সমপরিমাণ বৃষ্টিতে মরুশহর দুবাইয়ে জল থৈ থৈ করছে!

মঙ্গলবার মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুবাইতে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, দুবাইতে সারাবছরেও এতটা বৃষ্টিপাত হয় না।
সিএনএন
17 April, 2024, 02:20 pm
Last modified: 17 April, 2024, 02:23 pm
ছবি: রয়টার্স

ভারী বৃষ্টিপাতের কারণে দুবাইতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের জন্য দুবাইয়ের রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পানিতে তলিয়ে গেছে এবং বিমানগুলো বন্যার পানিতে নৌকার মতো চলাচল করছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বন্যার কারণে ফ্লাইট চলাচলের ব্যাঘাত ঘটেছে এবং এমিরেটস সহ বেশ কয়েকটি এয়ারলাইনের ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। ফ্লাইদুবাই এয়ারলাইন বুধবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করেছে।

ছবি: রয়টার্স

বিমানবন্দরে আটকে পড়া একজন যাত্রী সিএনএনকে জানিয়েছেন, তিনি মঙ্গলবার গভীর রাতে হংকং থেকে দুবাই আসার পরে আরো কয়েকশ লোকের সাথে বিমানবন্দরে রাত কাটিয়েছেন কারণ টার্মিনালের বাইরে কোনও পরিবহনের ব্যবস্থা ছিল না।

বিমানবন্দরের আবহাওয়া পর্যবেক্ষণের তথ্য অনুসারে, মঙ্গলবার মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুবাইতে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, দুবাইতে সারাবছরেও এতটা বৃষ্টিপাত হয় না।

ছবি: আন্দালু

কিছু চালক তাদের যানবাহন ফেলে চলে যেতে বাধ্য হয়েছিল কারণ প্রবল এবং দ্রুত বৃষ্টিপাতের কারণে বন্যার পানি বেড়ে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বড় শপিং মলের মধ্য দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে এবং বাড়ির নিচতলা বন্যায় প্লাবিত হচ্ছে।

ছবি: এপি

সংযুক্ত আরব আমিরাতের বাকি স্থানের মতো দুবাইয়ের আবহাওয়া গরম এবং শুষ্ক। দুবাইয়ে বৃষ্টিপাত কম হওয়ায় ভারী বৃষ্টিপাতের সময় পানি নিষ্কাশনের সীমিত অবকাঠামো রয়েছে। তাই মঙ্গলবারের প্রবল বৃষ্টিপাতে শহরটি বন্যার কবলে পড়ে।

ছবি: ইপিএ

জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ভারী বৃষ্টিপাতের ঘটনা আরো ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার সাথে সাথে এটি আরও আর্দ্রতা ধরে রাখতে পারে এবং এর থেকে দুবাইয়ের মতো অন্য স্থানে বৃষ্টিপাত দেখা যেতে পারে।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

দুবাই / বৃষ্টিপাত / বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ
  • তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net