Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে, ইসরায়েলে আক্রমণের পর জানাল চীন

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
16 April, 2024, 02:20 pm
Last modified: 16 April, 2024, 02:18 pm

Related News

  • চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • চীনে ‘টক্সিক পুরুষদের’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল, দুঃখ প্রকাশ
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ইরান কখনও নিজের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনার টেবিলে বসবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে, ইসরায়েলে আক্রমণের পর জানাল চীন

ব্লুমবার্গ
16 April, 2024, 02:20 pm
Last modified: 16 April, 2024, 02:18 pm
ইসরায়েলে ইরানের হামলার সমর্থনে তেহরানের প্যালেস্টাইন স্কয়ারে সমবেত হয়েছেন একদল মানুষ। ছবি: ফাতেমেহ বাহরামি

চীনের শীর্ষ কূটনীতিক ইরানকে বলেছেন, ভবিষ্যতে দেশ দুটি বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারবে। এ বার্তার মাধ্যমে ইসরায়েলে তেহরানের হামলার পরও দুই দেশের সম্পর্ক অটুট থাকার ইঙ্গিত দিলেন তিনি।

সোমবার (১৫ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ানকে এক ফোনকলে বলেন, 'চীন স্থিরভাবে ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবিক সহযোগিতা এগিয়ে নিতে এবং চীন-ইরান সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত রয়েছে।'

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওয়াং আরও বলেন, চীন লক্ষ করেছে যে ইরান 'সীমিত' সামরিক পদক্ষেপ নিয়েছে এবং 'আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে'।  

তিনি বলেন, চীন বিশ্বাস করে যে ইরান 'আরও অস্থিরতা' এড়াতে পারবে।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যখন আরও বৃহৎ সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে, সেই মুহূর্তে চীনের কূটনৈতিক সমর্থন পেল ইরান। 

তেহরান বলেছে, গত ১ এপ্রিল সিরিয়ায় তাদের কনস্যুলেটে হামলায় ইরানি সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার জবাবে এ হামলা চালিয়েছে তারা। এই প্রথম নিজ ভূমি থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালাল ইরান।

ওয়াং অবশ্য চীন ইরানের সঙ্গে কোন ধরনের সহযোগিতা এগিয়ে নিতে যেতে প্রস্তুত, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি। তবে বেইজিং আগেও এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। গত বছর চীনের নেতা শি জিনপিং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বেইজিংয়ে সাক্ষাতকালে দুই দেশের সম্পর্ক আর গভীর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

এদিকে ইরানের অপরিশোধিত তেল না কেনার জন্য চীনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

চীন ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা। যদিও জানুয়ারিতে দাম বাড়ানোর জন্য তেহরান তেলের চালান আটকে রেখেছিল। 

গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে চুক্তি করতে সহায়তা করেছে। ব্রিকস জোটের সম্প্রসারণেও কাজ করেছে চীন। ২০২৪ সালে এ জোটের সদস্য হয়েছে ইরান।

Related Topics

টপ নিউজ

চীন / ইরান / চীন-ইরান / ইরান-চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • চীনে ‘টক্সিক পুরুষদের’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল, দুঃখ প্রকাশ
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ইরান কখনও নিজের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনার টেবিলে বসবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net