Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি ইউরোপ’-এ জায়গা করে নিলেন আইদা মেহনাজ

আন্তর্জাতিক

ফোর্বস
10 April, 2024, 10:40 am
Last modified: 22 April, 2024, 05:58 pm

Related News

  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, নতুন মিডিয়া দেব: তথ্য উপদেষ্টা
  • হঠাৎ নারীদের মধ্যে কেন বাড়ছে চুল লম্বা রাখার চল?

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি ইউরোপ’-এ জায়গা করে নিলেন আইদা মেহনাজ

২০২২ সালে মেহনাজ ফরাসি ফ্যাশন ব্র্যান্ড মুগলারের ‘সেলিব্রিটি ও মিডিয়া রিলেশন’ ব্যবস্থাপকের দায়িত্ব পাওয়ার পর থেকেই ব্র্যান্ডটির সাথে বিশ্বের নামি-দামি তারকাদের সম্পর্ক তৈরি ও উন্নত করা এবং ভাইরাল কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্র্যান্ডটির দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি ও অংশীজনদের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন।
ফোর্বস
10 April, 2024, 10:40 am
Last modified: 22 April, 2024, 05:58 pm
ফরাসি ফ্যাশন ব্র্যান্ড মুগলারের বাংলাদেশী মিডিয়া রিলেশন ম্যানেজার আইদা মেহনাজ। ছবি: ভোগ ফ্রান্স

ফরাসি ফ্যাশন ব্র্যান্ড মুগলারের ২৯ বছর বয়সী বাংলাদেশী মিডিয়া রিলেশন ম্যানেজার আইদা মেহনাজ ফোর্বস ইউরোপের 'থার্টি আন্ডার থার্টি' তালিকায় মিডিয়া ও বিপণন বিভাগ থেকে জায়গা করে নিয়েছেন।

তার এ স্বীকৃতি বিশ্বব্যাপী প্রভাবশালী হিসেবে বাংলাদেশিদের উত্থানের কথা বলে। ফোর্বসের তথ্যমতে, মেহনাজের নেতৃত্বে মুগলারের মিডিয়া প্রভাবের আনুমানিক বাজার মূল্য ৫৮ মিলিয়ন ডলার (কোভিডের আগে) থেকে বেড়ে এখন ২০০ মিলিয়ন ডলারের বেশি হয়েছে।

মেহনাজ নারায়ণগঞ্জ শহরে বেড়ে উঠেছেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগে পড়াশোনা করেছেন। ২০১৫ সালে তাকে ইন্দোনেশিয়া ফ্যাশন উইকে 'মডেস্ট ফ্যাশন' বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরবর্তীতে তিনি ২০১৭ সালে ইএসএমওডি প্যারিসে (ফ্রান্সের প্যারিস শহরের ফ্যাশন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান) পড়াশোনা শুরু করেন এবং বিলাসবহুল ব্র্যান্ড ম্যানেজমেন্টে দুটো মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

২০২২ সালে মেহনাজ মুগলারের ফ্যাশন বিভাগের 'সেলিব্রিটি ও মিডিয়া রিলেশন' ব্যবস্থাপকের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ফ্যাশন ব্র্যান্ডটির সাথে বিশ্বের নামি-দামি তারকাদের সম্পর্ক তৈরি ও উন্নত করা এবং ভাইরাল কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্র্যান্ডটির দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি ও অংশীজনদের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন।

তিনি ডুয়া লিপা এবং ব্যাড বানির মতো বিখ্যাত শিল্পীদের সাথে মুগলারের গুরূত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। পাশাপাশি মেহনাজ বেশ কিছু স্মরণীয় ফ্যাশন মুহূর্ত তৈরি করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো— পপ তারকা বিয়ন্সের 'মুগলার বি' পোশাক এবং নামি মডেল কাইলি জেনারের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভাইরাল উপস্থিতির মুহূর্ত তৈরি করা। সম্প্রতি তিনি 'ডুন ২' সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রী জেন্ডায়ার অবিস্মরণীয় মুহুর্ত তৈরিতে একটি মুখ্য ভূমিকা পালন করেছেন যেটি ইন্টারনেটে অনেক আলোড়ন ফেলেছে।

যদিও ফোর্বস ম্যাগাজিনের 'থার্টি আন্ডার থার্টি' তালিকায় জায়গা করে নেওয়াকে একজন ব্যক্তির ক্যারিয়ারের শীর্ষ অর্জন হিসেবে দেখা হয়, মেহনাজের জন্য এটি শ্রেষ্ঠত্ব অর্জনের প্রথম ধাপ। তার বিজয় স্বপ্নবাজ তরুণ বাংলাদেশীদের জন্য একটি অনুপ্রেরণা যারা বৈশ্বিক মঞ্চে, বিশেষ করে মিডিয়া এবং বিপণনের দুনিয়ায় নিজেদের ভালো অবস্থান তৈরি করতে চায়।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

ফোর্বস / মিডিয়া / ফ্যাশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, নতুন মিডিয়া দেব: তথ্য উপদেষ্টা
  • হঠাৎ নারীদের মধ্যে কেন বাড়ছে চুল লম্বা রাখার চল?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net