Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
যুদ্ধ অস্থিরতার এই সময়ে পশ্চিমা দুনিয়ায় ভৌতিক-হরর উপন্যাসের বিক্রি বেড়েছে

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
06 April, 2024, 05:55 pm
Last modified: 06 April, 2024, 06:50 pm

Related News

  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 

যুদ্ধ অস্থিরতার এই সময়ে পশ্চিমা দুনিয়ায় ভৌতিক-হরর উপন্যাসের বিক্রি বেড়েছে

হরর লেখক জেন উইলিয়ামস বলেন, হরর এমন এক ধারা, যেটি প্রায়শই সমাজের ভয় ও উদ্বেগগুলো প্রতিফলিত করে এবং বাস্তব-বিশ্বের সমস্যাগুলোর অন্ধকার প্রতিচ্ছবি হিসেবে কাজ করে।
দ্য গার্ডিয়ান
06 April, 2024, 05:55 pm
Last modified: 06 April, 2024, 06:50 pm
দ্য ইনভিজিবল হোটেলের লেখক ইয়েজি ওযাই হ্যাম। ছবি: আটলান্টিক বুকস/কিম জি-হাই

২০২৩ সালে রেকর্ড সংখ্যক হরর উপন্যাস বিক্রি হয়েছে। বুকসেলারের তথ্যমতে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে হরর ও ভৌতিক গল্পের বই বিক্রির পরিমাণ ৫৪ শতাংশ বেড়ে ৭.৭ মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। রেকর্ড রাখা শুরুর পর থেকে যা সর্বোচ্চ।

নিলসেন বুকস্ক্যানের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে যে পরিমাণ হরর ও ভৌতিক উপন্যাস বিক্রি হয়েছে, মূল্যের দিক থেকে সেটি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

হরর লেখক ও প্রকাশকরা বলছেন, বিক্রয় বাড়ার অন্যতম একটি কারণ হলো এ ধারার উপন্যাস বা গল্পের রাজনৈতিক প্রকৃতি।

হরর লেখক জেন উইলিয়ামস বলেন, 'হরর এমন এক ধারা, যেটি প্রায়শই সমাজের ভয় ও উদ্বেগগুলো প্রতিফলিত করে এবং বাস্তব-বিশ্বের সমস্যাগুলোর অন্ধকার প্রতিচ্ছবি হিসেবে কাজ করে।'

তিনি বলেন, 'আমরা এখন অস্থির এক বিপর্যয়ের সময়ে রয়েছি: যুদ্ধ, মহামারি, জলবায়ু পরিবর্তন। হরর আবার স্পটলাইটে ফিরছে এবং বিপুল সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে।'

ভার্ভ বুকসের ক্যাম্পেইনের পরিচালক সারাহ স্টুয়ার্ট-স্মিথ বলেন, 'নতুন নতুন হরর বইতে একটি স্বতন্ত্র নারীবাদী দৃষ্টিভঙ্গির উপস্থাপন দেখা যায়। টিকটক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই  প্রবণতা স্পষ্টভাবে দৃশ্যমান।'

তিনি বলেন, সম্মতি, মাতৃত্ব এবং সীমালঙ্ঘনের গল্পগুলো 'ব্যাপক জনপ্রিয়তা' পেয়েছে। পাঠকরা 'নারীদের ক্রোধের অভিব্যক্তি এবং দীর্ঘদিন ধরে চাপা থাকা কোনো বিষয় প্রকাশ হলে কি ঘটে'- এমন সব গল্প পাঠকদের আকৃষ্ট করে। আর এসব বিষয় হরর ধারার গল্পগুলো 'উপযুক্তভাবে' পাঠকের সামনে তুলে ধরতে পারে।

আরেক ঔপন্যাসিক জেন ফ্লেট বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী আমরা যেসব আঘাতদায়ক ঘটনার মুখোমুখি হয়েছি, তারই প্রতিক্রিয়ায় হররকেন্দ্রীক বিষয়ে মানুষের আগ্রহ বেড়েছে। যখন সবকিছুই ঝুঁকিপূর্ণ, তখন অন্ধকারের বিরুদ্ধে লুকিয়ে থাকার মধ্যে একটি বিকৃত স্বাচ্ছন্দ্য রয়েছে। তবে আরও নির্দিষ্টভাবে, আমার জন্য বিচিত্র বা অস্বাভাবাবিক হরর এমন একটি জায়গা তুলে ধরে যেখানে আমি শক্তি ও শক্তিহীনতা উভয়ের সঙ্গে খেলতে পারি।'

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

হরর / উপন্যাস / বিক্রি / বিপর্যয় / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net