Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে নারীদের উপস্থিতি কমেছে: গবেষণা

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
03 April, 2024, 09:50 pm
Last modified: 04 April, 2024, 04:21 am

Related News

  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • চুক্তি না হলে ইরানের বন্দর থেকে অবরোধ উঠবে না: ট্রাম্প
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র

যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে নারীদের উপস্থিতি কমেছে: গবেষণা

যদিও নিম্নমুখীর এ হার খুব সামান্য বা ছোট বলেই মনে হচ্ছে, তবে বেশ কয়েক বছর ধরেই শীর্ষ পদে বা ভূমিকায় নারীদের উপস্থিতির হার বাড়ছিল। যেমন- ২০০৫ সালে এটি ছিল ৬.৫ শতাংশ। এর পর থেকে এটি প্রতিবছরই বেড়েছে। ২০২৩  সালে এসে এটি প্রায় তিনগুণ বেড়ে দাঁড়ায় ২২.৩ শতাংশ।
ব্লুমবার্গ
03 April, 2024, 09:50 pm
Last modified: 04 April, 2024, 04:21 am
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ের পদগুলোতে নারীদের উপস্থিতির হার আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। গত দুই দশকের মধ্যে এ হার প্রথমবারের মতো এবার নিম্নমুখী।

২০২৩ সালে এসঅ্যান্ডপি গ্লোবাল টোটাল মার্কেট ইনডেক্সে ১৫ হাজার সি-স্যুট পদে নারীদের উপস্থিতির হার ছিল ১১.৮ শতাংশ। এর আগের বছর এ হার ছিল ১২.২ শতাংশ।

উল্লেখ্য, সি-স্যুট বলতে একটি প্রতিষ্ঠানের নির্বাহী পর্যায়ের পদগুলো বোঝানো হয়। যেমন- প্রধান নির্বাহী কর্মকর্তা।

গবেষক ও তথ্য সরবরাহকারীরা বলছেন, এ থেকে এটাই বোঝা যাচ্ছে যে গত বছর পুরুষদের জন্য নারীরা প্রায় ৫৫-৬০টি 'চিফ' বা প্রধান পদ ছেড়ে দিয়েছেন।

যদিও নিম্নমুখীর এ হার খুব সামান্য বা ছোট বলেই মনে হচ্ছে, তবে বেশ কয়েক বছর ধরেই শীর্ষ পদে বা ভূমিকায় নারীদের উপস্থিতির হার বাড়ছিল। যেমন- ২০০৫ সালে এটি ছিল ৬.৫ শতাংশ। এর পর থেকে এটি প্রতিবছরই বেড়েছে। ২০২৩  সালে এসে এটি প্রায় তিনগুণ বেড়ে দাঁড়ায় ২২.৩ শতাংশ।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের ডেটা ও ইনসাইটসের প্রধান সারাহ কোটল বলেছেন, সি-স্যুটে নারীদের হঠাৎ করে প্রতিনিধিত্ব হারানো 'হতাশাজনক'।

তিনি বলেন, 'এটি শুধু নারীদের প্রতিনিধিত্ব বাড়ার গতির ক্ষেত্রে ক্ষতিই নয়, বরং আসনেরও ক্ষতি।'

সূত্র: এসঅ্যান্ডপি গ্লোবাল ইন্টেলিজেন্স

গবেষকরা বলেছেন, সি-স্যুটে নারীদের প্রতিনিধিত্বের এই ধীরগতি বেশ কয়েক বছর ধরেই। অন্যান্য গবেষণায় দেখা গেছে, চাপ ও ক্লান্তির কথা উল্লেখ করে বহু নারী মহামারির পরে নেতৃত্বের ভূমিকা থেকে সরে এসেছেন।

এসঅ্যান্ডপির সাম্প্রতিক তথ্য-উপাত্ত নেতৃত্বের অবস্থানে থাকা পুরুষদের সঙ্গে নারীরা কখন সমতায় পৌঁছাবে সে বিষয়ে ভবিষ্যদ্বাণী বদলে দিয়েছে। গবেষকরা ২০৫৫-২০৭২ সালের মধ্যে সি-স্যুটে লিঙ্গ সমতার পূর্বাভাস দিয়েছেন। ২০২২ সালে গবেষকরা এ বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন। এবার তারা যে পূর্বাভাস দিয়েছেন, সেটি আগের পূর্বাভাসের চেয়ে পাঁচ থেকে সাত বছর বেশি।

কোটল জানান, নারীদের শীর্ষ পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে সমাজে নারীদের স্বার্থ আরও ভালোভাবে তুলে ধরা সম্ভব হয়। শীর্ষ পর্যায়ে নারীদের উপস্থিতি কমার বিষয়টি ক্ষণস্থায়ী বলেও মনে করেন তিনি।

Related Topics

টপ নিউজ

নারী / নেতৃত্ব / যুক্তরাষ্ট্র / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • চুক্তি না হলে ইরানের বন্দর থেকে অবরোধ উঠবে না: ট্রাম্প
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net