Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫, বেঁচে গেল ৮ বছরের শিশু

আন্তর্জাতিক

এপি ও ইউএনবি
29 March, 2024, 02:45 pm
Last modified: 29 March, 2024, 02:49 pm

Related News

  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮
  • যাত্রাবাড়ীতে দাঁড়িয়ে থাকা লেগুনায় বাসের ধাক্কা, নিহত ২
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • যান্ত্রিক ত্রুটিযুক্ত সোমালিয়ার বিমান সাগরের তীরে নামিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫, বেঁচে গেল ৮ বছরের শিশু

দেশটির উত্তরাঞ্চলীয় লিম্পোপো প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু একটি ৮ বছরের শিশু এ দুর্ঘটনায় বেঁচে গেছে এবং বর্তমানে সে চিকিৎসা নিচ্ছে। শিশুটি গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।
এপি ও ইউএনবি
29 March, 2024, 02:45 pm
Last modified: 29 March, 2024, 02:49 pm
ছবি: এপি (ভিডিও থেকে সংগৃহীত)

ইস্টার উৎসব উপলক্ষ্যে গির্জার সমাবেশে যোগ দিতে আফ্রিকার বতসোয়ানা থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে একটি বাস পাহাড়ি গিরিপথের একটি সেতু থেকে খাদে পড়ে গিয়ে তাতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার (২৮ মার্চ) ঘটা এ দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় লিম্পোপো প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু একটি ৮ বছরের শিশু এ দুর্ঘটনায় বেঁচে গেছে এবং বর্তমানে সে চিকিৎসা নিচ্ছে। শিশুটি গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।

লিম্পোপো প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসটি মামাতলাকালা সেতু থেকে ছিটকে ৫০ মিটার খাদে পড়ে যায় এবং এতে আগুন ধরে যায়।

প্রাদেশিক সরকার জানিয়েছে, তল্লাশি অভিযান চলমান রয়েছে। কিন্তু অনেক মৃতদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। কিছু মানুষ বাসের ভেতরে আটকা পড়েছিল এবং বাকিরা বাস থেকে ছিটকে পড়ে যায়।

ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। বাসের অন্যান্য যাত্রীদের মত এ দুর্ঘটনায় ড্রাইভারও নিহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, নিহতরা সবাই বতসোয়ানা থেকে ইস্টারের জনপ্রিয় তীর্থযাত্রার আয়োজক মোরিয়া শহরে যাচ্ছিল। 

রামাফোসা সমবেদনা জানাতে বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসিকে ফোন করেছিলেন। রামাফোসার অফিসের একটি বিবৃতি অনুসারে, দক্ষিণ আফ্রিকার সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা সড়ক নিরাপত্তা বিষয়ে একটি প্রচারণার জন্য লিম্পোপো প্রদেশে ছিলেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য তার এই কর্মসূচি পরিবর্তন করেছেন বলে দেশটির পরিবহণ বিভাগ জানিয়েছে।

সিন্ডিসিওয়ে চিকুঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তিনি হতাহতদের পরিবারের সমবেদনা জানিয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

দক্ষিণ আফ্রিকা / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮
  • যাত্রাবাড়ীতে দাঁড়িয়ে থাকা লেগুনায় বাসের ধাক্কা, নিহত ২
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • যান্ত্রিক ত্রুটিযুক্ত সোমালিয়ার বিমান সাগরের তীরে নামিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net