Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
হেলানো টাওয়ারের ধসে পড়া ঠেকাতে ইতালির প্রাণপণ চেষ্টা

আন্তর্জাতিক

সিএনএন
29 March, 2024, 12:50 pm
Last modified: 24 April, 2024, 05:37 pm

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

হেলানো টাওয়ারের ধসে পড়া ঠেকাতে ইতালির প্রাণপণ চেষ্টা

ইতালির বোলোনিয়ার তোরে গ্যারিসেন্ডা টাওয়ারটি ৩.৯ ডিগ্রি কোণে হেলে পড়ায় বিশেষজ্ঞরা টাওয়ারটির পতন ঠেকাতে সেসব যন্ত্রপাতি ব্যবহার করবেন যা পিসার টাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল।
সিএনএন
29 March, 2024, 12:50 pm
Last modified: 24 April, 2024, 05:37 pm
ইতালির বোলোনিয়ার তোরে গ্যারিসেন্ডা টাওয়ারটি (ডানে) বর্তমানে ৩.৯ ডিগ্রি কোণে হেলে পড়েছে যা পিসার টাওয়ারের থেকে সামান্য বেশি। ছবি: কমিউন ডি বোলোনিয়া

ইতালির বোলোনিয়ার তোরে গ্যারিসেন্ডা টাওয়ারটি পিসার বিখ্যাত টাওয়ারের মতো হেলে পড়েছে। এটি ১২ শতকে নির্মাণ করা হলেও কয়েক শতাব্দী পরে এটি কাত হতে শুরু করে।

বর্তমানে টাওয়ারটি ৩.৯ ডিগ্রি কোণে হেলে পড়েছে যা পিসার টাওয়ারের থেকে সামান্য বেশি। এটির পতন ঠেকাতে বিশেষজ্ঞরা সেসব যন্ত্রপাতি ব্যবহার করবেন যা পিসার টাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। গত বছর টাওয়ারের আশেপাশের এলাকা বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ বিজ্ঞানীরা নড়াচড়া এবং ফাটলের লক্ষণগুলো পরীক্ষা করে দেখেছেন। তারা জানিয়েছেন, এটি ভেঙে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বোলোনিয়ার মেয়র মাত্তেও লাপোর বুধবার (২৭ মার্চ) ঘোষণা করেছেন, পিসার টাওয়ারটিকে সংরক্ষণ করার জন্য আগে ব্যবহৃত তোরণ এবং তার সহ স্টিলের মাচা টোরে গ্যারিসেন্ডা টাওয়ারটি রক্ষা করতে ব্যবহার করা হবে।

লাপোর একটি সংবাদ সম্মেলনে বলেছেন, "এতে টাওয়ারটিকে সুরক্ষিত করা সম্ভব হবে।" ফলে গ্যারিসেন্ডা টাওয়ারের পাশে অবস্থিত অ্যাসিনেলি টাওয়ারটি আবারো জনসাধারণের জন্য খুলে দেওয়া যাবে

মেয়র জানিয়েছেন, পিসার টাওয়ারের জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো তোরে গ্যারিসেন্ডায় ফিট করতে প্রায় ছয় মাস সময় লাগবে। পুরো পরিকল্পনাটি বাস্তবায়ন করতে প্রায় ১৯ মিলিয়ন ইউরো (প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার) খরচ হবে বলে আশা করা হচ্ছে।

পিসার টাওয়ারের সরঞ্জামগুলো গ্যারিসেন্ডা টাওয়ারে কীভাবে ব্যবহার করা হবে তার একটি রেন্ডারিং। ছবি: কমিউন ডি বোলোনিয়া

প্রথমে পিসাতে ব্যবহৃত দুটো ইস্পাতের তোরণ গ্যারিসেন্ডার জন্য বসানো হবে এবং সমন্বয় করা হবে। তারপরে টাওয়ারের রাজমিস্ত্রিরা মূল নির্মাণ সামগ্রীর মতো চুন জাতীয় মর্টারের ইনজেকশন ব্যবহার করে এটিকে শক্তিশালী করবেন। এর পরে টাওয়ারের সাথে সংযুক্ত তোরণ এবং মাচায় থাকা তারগুলো শক্ত করা হবে। এতে টাওয়ারের ভিত্তির উপর চাপ কমে আসবে।

পিসার তুলনায় কম পরিচিত হলেও তোরে গ্যারিসেন্ডা দীর্ঘকাল ধরে বোলোনিয়ার একটি পর্যটন আকর্ষণ। টাওয়ারটির অস্বাভাবিক ভাবে হেলে পড়ার জন্য দান্তে আলিগিয়েরি তার ১৪ শতকের বিখ্যাত মহাকাব্য 'ডিভাইন কমেডি'-তে এর উল্লেখ করেছেন। এটির পাশে অবস্থিত অ্যাসিনেলি টাওয়ারটিও অন্যতম পর্যটন আকর্ষণ যা ১.৩ ডিগ্রি কোনে হেলে আছে।

পিসার টাওয়ারটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতিপ্রাপ্ত। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে এটি ৪.৫ ডিগ্রি হেলে পড়েছিল। এর পতন ঠেকাতে আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা শুরু হয়েছিল যা ১৯৯৩ সালে শুরু হয়ে আট বছর ধরে চলেছিল।

বর্তমানে পিসার হেলানো টাওয়ার স্টিলের তোরণগুলোর জন্য টিকে আছে এবং আশা করা হচ্ছে গ্যারিসেন্ডা টাওয়ারটিকেও একই ভাবে রক্ষা করা যাবে।

Related Topics

টপ নিউজ

ইতালি / হেলানো টাওয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net