Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
মস্কোয় হামলার সময় যে কিশোর ১০০ লোকের প্রাণ বাঁচিয়ে নায়ক!

আন্তর্জাতিক

আরটি
25 March, 2024, 08:00 pm
Last modified: 25 March, 2024, 09:25 pm

Related News

  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫

মস্কোয় হামলার সময় যে কিশোর ১০০ লোকের প্রাণ বাঁচিয়ে নায়ক!

খলিলভ জানায়, লোকেরা যখন এসকেলেটর ও সিঁড়ি দিয়ে ছোটাছুটি শুরু করেছিল, তখনই সে বুঝতে পেরেছিল যে জরুরি বা খারাপ কিছু ঘটেছে। সঙ্গে সঙ্গে সে বুদ্ধি করে আতঙ্কিত দর্শকদের সিটি হলের মধ্যেই আরেকটি ভবনে সরে যেতে দিক-নির্দেশনা দিতে শুরু করে।
আরটি
25 March, 2024, 08:00 pm
Last modified: 25 March, 2024, 09:25 pm
ইসলাম খলিলভ। ছবি: আরটি

মস্কোয় কনসার্ট হলে গত শুক্রবার যখন হামলা হয়, তখন ১৫ বছর বয়সী এক কিশোরের সহায়তায় শতাধিক মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পেরেছিল। ওই মুহূর্তে কিশোর হয়েও সে যে বুদ্ধি ও সাহসিকতা দেখিয়েছে, সে কারণে তার নাম এখন সবার মুখে মুখে। সবাই বীর হিসেবেই প্রশংসা করছে তার। 

এই কিশোরের নাম ইসলাম খলিলভ। সে ক্রোকাস সিটি হলের একটি বিশ্রামাগারে খণ্ডকালীন হিসেবে চাকরি করে।

শুক্রবার রাশিয়ার রাজধানী শহর মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে রুশ রক ব্যান্ড পিকনিকের কনসার্ট আয়োজন করা হয়েছিল। এ সময় চার বন্দুকধারী ভবনটিতে প্রবেশ করে কনসার্টে অংশ নেওয়া দর্শকদের ওপর নির্বিচার গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে তখন সবাই হুমড়ি খেয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করে। পরে হামলাকারীরা কনসার্ট হলে আগুন ধরিয়ে দেয়।

এ হামলায় ১৩৭ জন নিহত ও ১৮০ জন আহত হয়।

খলিলভ জানায়, লোকেরা যখন এসকেলেটর ও সিঁড়ি দিয়ে ছোটাছুটি শুরু করেছিল তখনই সে বুঝতে পেরেছিল যে জরুরি বা খারাপ কিছু ঘটেছে। সঙ্গে সঙ্গে সে বুদ্ধি করে আতঙ্কিত দর্শকদের সিটি হলের মধ্যেই আরেকটি ভবনে সরে যেতে দিক-নির্দেশনা দিতে শুরু করে।

খলিলভ বলে, 'আমি হলজুড়ে তখন চিৎকার করে বলতে লাগলাম- বন্ধুরা, গোলাগুলি হচ্ছে। সবাই প্রদর্শনী স্থানের দিকে যান। তারপর আমি তাদের দেখিয়ে দিচ্ছিলাম কোথায় যেতে হবে এবং সবাইকে সহযোগিতা করছিলাম।'

কেবল এটা করেই থেমে থাকেনি খলিলভ। দর্শকদের কেউ যেন বাদ না পড়েন, সে কারণে সবার পেছনে পেছনে দৌড়াচ্ছিল সে।

এই সময়টায় খলিলভ নিজেও বেশ আতঙ্কিত ছিল। তারপরও সে জরুরি পরিস্থিতিতে লোকেদের কীভাবে নিরাপদে সরিয়ে নিতে হবে, সেই বিষয়ে আগে থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করছিল।

খলিলভ রুশ গণমাধ্যম রাপ্টলিকে জানায়, ওই সময় এক বন্দুকধারীকেও এক নজর দেখেছিল সে। তার পরনে ছিল সবুজ রঙের পোশাক, মুখে দাড়ি। হাতে একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে হাঁটাহাঁটি করছিল সে। 

খলিলভ আরও জানায়, এক ব্যক্তির ওপর গুলি চালাতেও দেখেছিল সে, যেই দৃশ্য এখনও ভুলতে পারছে না সে।

১৫ বছর বয়সী এই কিশোর বলছিল, এ ঘটনার জন্য সে নিজেকে বীর মনে করছে না। সে কেবল তার নিজের কাজটুকু করেছে।

ওই মুহূর্তেও খলিলভ কীভাবে ভয় কাটিয়ে সবাইকে সহযোগিতা করেছিল সেই বিষয়ে সে জানায়, শত মানুষকে বাঁচাতে যদি নিজের জীবন উৎসর্গ করতে হয়, তাহলে সেটাই ভালো।

ঘটনার পর রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয় খলিলভ। তার সাহসী ভূমিকার কথা ছড়িয়ে পড়ে সবখানে। এ কাজের জন্য প্রশংসিত হওয়ার পাশাপাশি পুরস্কৃতও হয়েছে সে। তার প্রিয় ফুটবল ক্লাব এফসি স্পার্টাক মস্কো তাকে তাদের ম্যাচগুলো বিনামূল্যে দেখার সুযোগ দিয়েছে।

রাশিয়ার জনপ্রিয় র‌্যাপ শিল্পী মরজেনস্তার্ন বলেছেন, তিনি খলিলভকে ১০ লাখ রুবল (১১ হাজার ডলার) পুরস্কার দিয়েছেন।

রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের নেতা মুফতি রাবিল গাইনুতদিন খালিলভকে তার সাহসিকতার স্বীকৃতি হিসেবে একটি পদক দেওয়ার ঘোষণা দিয়েছেন।


অনুবাদ: রেদওয়ানুল হক
 

Related Topics

টপ নিউজ

মস্কো / হামলা / কনসার্ট / কিশোর / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net