Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সম্পদ বাজেয়াপ্ত করলে পরিণতি হবে ‘বিপর্যয়কর’: পশ্চিমা ব্যাংকগুলোকে রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
23 March, 2024, 11:00 am
Last modified: 23 March, 2024, 11:11 am

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

সম্পদ বাজেয়াপ্ত করলে পরিণতি হবে ‘বিপর্যয়কর’: পশ্চিমা ব্যাংকগুলোকে রাশিয়া

শুক্রবার (২২ মার্চ) এ ব্যাপারে সর্তকতামূলক বার্তা দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রয়টার্স
23 March, 2024, 11:00 am
Last modified: 23 March, 2024, 11:11 am
ছবি: রয়টার্স

পশ্চিমের ব্যাংকগুলোতে থাকা রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার পরিকল্পনা নিয়ে এগোলে 'বিপর্যয়কর পরিণতির' মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ক্রেমলিন। 

শুক্রবার (২২ মার্চ) এ ব্যাপারে সর্তকতামূলক বার্তা দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রয়টার্স জানিয়েছে, কিছু পশ্চিমা ব্যাংক জব্দ করা রুশ সম্পদের ওপর অর্জিত সুদের বিলিয়ন ইউরো পুনঃবণ্টন করার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবের বিরুদ্ধে লবিং করছে। কারণ ব্যাংকগুলো সম্ভাব্য ব্যয়বহুল মামলা এড়িয়ে যেতে  চায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) ইইউ নেতারা ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য বছরে ৩ বিলিয়ন ইউরো (৩.২৪ বিলিয়ন ডলার) ব্যবহারের পরিকল্পনা নিয়ে কাজ করতে সম্মত হন। কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে আরও শক্তিশালী করতে চান।

ইইউ নেতাদের মতে, আর কয়েক মাসের মধ্যেই জব্দ করা ওই রুশ সম্পদ ব্যবহার করা যেতে পারে।

এদিকে, বিষয়টি নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, "আমরা ব্রাসেলসের বিবৃতি শুনেছি; আমাদের সম্পদের আয় অন্য কারোর নয়। এই আয় সম্পদের মালিকের।"

রয়টার্সের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কিছু ব্যাংক আশঙ্কা করছে, ইউক্রেনে অর্থ স্থানান্তরের সঙ্গে জড়িত থাকলে পরে তারা রাশিয়ার বিরাগভাজনের শিকার হতে পারে। পেসকভের বক্তব্য তারই একটি সতর্ক বার্তা।

পেসকভ বলেন, "যেকোনো ব্যাংকের আইনি বিভাগ ব্যাংকের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য এবং ইউরোপীয় অর্থনীতির জন্য সম্পদ বাজেয়াপ্ত করার মতো এ ধরনের পদক্ষেপের বিপর্যয়কর পরিণতি সম্পর্কে বোঝে।"

"যদি ইউরোপীয় ইউনিয়নের এই ধরনের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয়, তবে যারা সেগুলো বাস্তবায়ন করছে– তাদের জন্য অত্যন্ত গুরুতর পরিণতি অপেক্ষা করছে," যোগ করেন ক্রেমলিন মুখপাত্র।

শুক্রবার ইস্যুটি নিয়ে রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা বলেন, "জব্দ হওয়া সম্পদ নিয়ে ইইউর পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমরা আমাদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেব।"
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / রাশিয়া / পুতিন / দিমিত্রি পেসকভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net