Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিল ফ্রান্স

আন্তর্জাতিক

বিবিসি
05 March, 2024, 11:35 am
Last modified: 05 March, 2024, 11:37 am

Related News

  • ফ্রান্স ও স্পেনে বিশাল দাবানল: ঘর ছেড়ে পালিয়েছেন দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষ
  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স

প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিল ফ্রান্স

বিবিসি
05 March, 2024, 11:35 am
Last modified: 05 March, 2024, 11:37 am

২০২২ সালের জুলাইয়ে গর্ভপাতের অধিকারের পক্ষে রাস্তায় নেমেছেন সমর্থকেরা। ছবি: রয়টার্স

বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। 

নারীদের গর্ভপাতের 'স্বাধীনতাকে নিশ্চয়তা' দিয়ে ফ্রান্সের ১৯৫৮ সালের সংবিধানে সংশোধনী আনার জন্য ভোট দেন দেশটির পার্লামেন্টের সদস্যরা। 

গর্ভপাতকে সাংবিধানিক অধিকার স্বীকৃতি দেওয়া-সংক্রান্ত এই বিলের পক্ষে পড়েছে ৭৮০টি ভোট। বিপক্ষে গেছে ৭২টি ভোট।

গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার এ ঘটনাকে 'ফরাসি গর্ব' বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এর মধ্য দিয়ে গর্ভপাতের বিষয়ে নারীদের অধিকার নিয়ে সারা বিশ্বে বার্তা পৌঁছাল বলে মন্তব্য করেন তিনি।

তবে এই পরিবর্তনের কড়া সমালোচনা করেছেন গর্ভপাতবিরোধীরা। 

ফ্রান্সে ১৯৭৫ সাল থেকেই গর্ভপাত বৈধ। বিভিন্ন জরিপে উঠে এসেছে, ফ্রান্সের প্রায় ৮৫ শতাংশ মানুষ গর্ভপাত করানোর অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পক্ষে।

বিভিন্ন দেশে সন্তান জন্মদানের অধিকারকে নিজের সংবিধানে অন্তর্ভুক্ত করলেও ফ্রান্সই প্রথম দেশ হিসেবে গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দিল।

গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ১৯৫৮ সালে প্রণীত ফ্রান্সের সংবিধানে ২৫তম সংশোধনী আনা হলো। এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির সংবিধান সংশোধন হয়। 

এ সংশোধনীর পর প্যারিসের আইফেল টাওয়ারে ভেসে ওঠে 'আমার শরীর আমার পছন্দ' লেখা বার্তা।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / গর্ভপাত / গর্ভপাতের অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • ফ্রান্স ও স্পেনে বিশাল দাবানল: ঘর ছেড়ে পালিয়েছেন দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষ
  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net