Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
পাকিস্তানে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কে এই বুশরা বিবি, ইমরান খানের রহস্যময়ী স্ত্রী?

আন্তর্জাতিক

বিবিসি ও ডেইলি মেইল
26 November, 2024, 11:50 am
Last modified: 26 November, 2024, 12:27 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কে এই বুশরা বিবি, ইমরান খানের রহস্যময়ী স্ত্রী?

অনেকেরই ধারণা বুশরার আধ্যাত্মিক ক্ষমতা আছে, যা তাকে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে।
বিবিসি ও ডেইলি মেইল
26 November, 2024, 11:50 am
Last modified: 26 November, 2024, 12:27 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত

পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বুশরা বিবির নেতৃত্বে রোববার (২৪ নভেম্বর) থেকে পাকিস্তানে শুরু হয়েছে সমর্থকদের বিক্ষোভ ও আন্দোলন। গোটা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন দলীয় সমর্থকরা। বিভিন্ন হামলা ও সংঘর্ষে এখন পর্যন্ত চার রেঞ্জার্স সদস্য এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন একশোরও বেশি পুলিশ সদস্য। 

তবে আন্দোলনে নেতৃত্ব দেয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে ঘিরে আছে অনেক রহস্য।

ইমরান খানের প্রাক্তন দুই স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবং রেহাম খানকে টেলিভিশন অথবা ম্যাগাজিনের পাতায় দেখা গেলেও বুশরা পর্দার আড়ালে থাকতেই পছন্দ করতেন।

এমনকি ইমরান খান ২০১৮ তে সংবাদমাধ্যম মেইলকে জানিয়েছিলেন, তিনি বিয়ের পরেই প্রথমবারের মত তার স্ত্রীর চেহারা দেখেছিলেন। 

প্রচলিত আছে, বুশরার মেধা এবং চারিত্রিক বৈশিষ্ট্য ইমরান খানকে মুগ্ধ করেছিল। কিন্তু অনেকেরই ধারণা বুশরার আধ্যাত্মিক ক্ষমতা আছে, যা তাকে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে।

বুশরা বিবি মূলত একজন আধ্যাত্মিক নেতা, তার স্বল্প সংখ্যক অনুসারীদের ধর্মীয় পরামর্শ দেন।

অনেকের মতে, বুশরা বিবি সুফি ঘরানার মানুষ। কিন্তু এই নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে।

১৯৯৫ সালে ৪৩ বছর বয়সে ইমরান বিয়ে করেন ২১ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে। তিনি ছিলেন সেই সময়ে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির মেয়ে। তাদের এই সম্পর্ক ৯ বছর টিকেছিল এবং তাদের দুটো ছেলেও আছে।

২০১৫ সালে তিনি দ্বিতীয়বারের মত বিয়ে করেন সাংবাদিক এবং বিবিসির সাবেক আবহাওয়া বিষয়ক উপস্থাপক রেহাম খানকে। তাদের এই সম্পর্ক এক বছরেরও কম সময় টিকেছিল। তিনি ইমরানের সমর্থকদের বিরুদ্ধে তাকে উত্ত্যক্ত করার অভিযোগ এনেছিলেন এবং এই নিয়ে একটি আত্মজীবনীও লিখেছেন।

২০১৮ সালে ইমরান খান কোনো ধরনের জাঁকজমক ছাড়াই বুশরা বিবিকে বিয়ে করেন।

ইমরান খানের সাথে ১৩শ শতাব্দীর একটি সুফি মঠে বুশরা বিবির পরিচয় হয়। সেই সময় বুশরা তার প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তার পাঁচটি সন্তান ছিল।

গুঞ্জন আছে, বুশরা বিবি স্বপ্নে দেখেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইমরানের কাছ একমাত্র উপায় হল তাকে বিয়ে করা। তাই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং এর ছয় মাস পরেই ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী হন।

ইমরান খান ও বুশরা বিবি। ছবি: সংগৃহীত

বুশরা বিবি ২০১৮ সালে টেলিভিশনে দেওয়া তার একমাত্র সাক্ষাৎকারে এটিকে একটি ফালতু গল্প বলেছিলেন। কিন্তু তিনি সাংবাদিককে এটিও বলেছিলেন, পাকিস্তানের ইমরান খানের নেতৃত্বে দ্রুতই উন্নতি ঘটবে।

কিন্তু সেরকম ঘটেনি কারণ ইমরানের প্রধানমন্ত্রী থাকাকালীন দেশটির অর্থনীতির পতন ঘটে, তার রাজনৈতিক প্রতিপক্ষদের জেলে নেওয়া হয়, সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এবং মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পায়।

রাজনীতিতে ইমরান খান সাফল্য পেয়েছিলেন তার উদারনীতির জন্য। পাশাপাশি ইসলামিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা দেখানোর পাশাপাশি তার পশ্চিম বিরোধী মনোভাব তাকে এই সাফল্য এনে দিয়েছিল। পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে তার ভালো সম্পর্ক থাকলেও পরবর্তীতে সে সম্পর্কের অবনতি ঘটে।

২০২২ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মধ্য দিয়ে ইমরানকে ক্ষমতাচ্যুত করা হয়। একই বছর অনেকগুলো মামলায় তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।

পাকিস্তানের সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকেও তোশাখানা মামলায় জেলে যেতে হয়েছে।

কিন্তু তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, বুশরার প্রাক্তন স্বামী খাওয়ার মানেকা তার বিরুদ্ধে গত বছরের নভেম্বরে 'প্রতারণামূলক বিয়ে এবং ব্যভিচার' করার অভিযোগ এনেছিলেন।

ব্যভিচারের অভিযোগ আদালত খারিজ করে দিলেও প্রতারণামূলক বিয়ের অভিযোগে মামলা এখনও চলমান।

মুসলিম শরিয়াহ আইন অনুযায়ী কোনো নারী স্বামী মারা যাওয়ার পরে অথবা তালাকের পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পুনরায় বিয়ে করতে পারেন না। আদালতের অভিযোগে বলা হয়, খাওয়ার মানেকার সাথে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই বুশরা ইমরানকে বিয়ে করেছেন। তবে ইমরান ও বুশরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন।

এদিকে গত ৩১ জানুয়ারি, ইমরান খান এবং বুশরা বিবি দম্পতিকে রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে দুবাইতে অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার জন্য এই অভিযোগ আনা হয়েছিল। রয়টার্সের তথ্যমতে, এই উপহারগুলোর মূল্য প্রায় ১৪ কোটি রুপি।

ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটআই) ভারপ্রাপ্ত সভাপতি এবং আইনজীবী গহর আলি খান সেসময় বলেছিলেন, বুশরা বিবিকে সাজা দেওয়া হয়েছে ইমরান খানকে চাপে ফেলার জন্য।

একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, 'এই মামলার সাথে বুশরা বিবির কোনো সম্পর্ক নেই।'

 

Related Topics

টপ নিউজ

বুশরা বিবি / ইমরান খান / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net