Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
বিশ্বের সবচেয়ে বুড়ো কুকুরের তকমা প্রতারণা? তদন্তে নেমেছে গিনেস কর্তৃপক্ষ

আন্তর্জাতিক

ইউরোনিউজ
17 January, 2024, 11:20 pm
Last modified: 17 January, 2024, 11:30 pm

Related News

  • বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ
  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

বিশ্বের সবচেয়ে বুড়ো কুকুরের তকমা প্রতারণা? তদন্তে নেমেছে গিনেস কর্তৃপক্ষ

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রাণীচিকিৎসক কুকুরটির বয়স নিয়ে প্রশ্ন তুলে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া কর্তৃপক্ষ চিকিৎসক ও অন্য পেশার মানুষদের ববির বয়স নিয়ে সন্দেহ করার বিষয়কে আমলে নিয়েছে।
ইউরোনিউজ
17 January, 2024, 11:20 pm
Last modified: 17 January, 2024, 11:30 pm
নিজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেটের সঙ্গে ববি। ছবি: হোর্গে হেরোনিমো/এপি ফটো

'বিশ্বের সবচেয়ে বেশি বয়সি কুকুর' ববি'র খেতাব স্থগিত করে তদন্ত শুরু করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত বছর ববির ৩১তম জন্মদিন পালন করা হয়েছিল। এরপর অক্টোবরে কুকুরটি মারা যায়।

কিন্তু এখন বিশ্বের সবচেয়ে বুড়ো কুকুরের তকমা প্রশ্নের মুখে পড়েছে। ববির মৃত্যুর পর তার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেন পশুচিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

পাশাপাশি বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ও সবচেয়ে বয়স্ক জীবিত কুকুরের খেতাবের আবেদনও স্থায়ীভাবে বন্ধ রেখেছে বলে মঙ্গলবার সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ।

ববি যে জাতের কুকুর, সেগুলো সচরাচর ১২ থেকে ১৪ বছর বাঁচে।

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রাণীচিকিৎসক কুকুরটির বয়স নিয়ে প্রশ্ন তুলে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া কর্তৃপক্ষ চিকিৎসক ও অন্য পেশার মানুষদের ববির বয়স নিয়ে সন্দেহ করার বিষয়কে আমলে নিয়েছে।

সন্দেহকারীরা বলছেন, ববির বয়সের তথ্য স্রেফ এটির মালিকের কথার ওপর ভরসা করে মেনে নেওয়া হয়েছে। এছাড়া একজন ব্যক্তি দেখিয়েছেন, কুকুরটির অনলাইনে পাওয়া নব্বইয়ের দশকের কিছু ছবিতে এটির থাবার রং ভিন্ন দেখা গেছে।

তাছাড়া জিনগত পরীক্ষার মাধ্যমেও ববির প্রকৃত বয়স নির্ণয় করা যায়নি।

তবে ববির মালিক লিওনেল কস্তা বলছেন, এসব অভিযোগ মিথ্যা। ১৯৯২ সালে কস্তাদের কাঠ রাখার ঘরে জন্মের পর থেকে ববি তাদের সঙ্গে পর্তুগালের একটি গ্রামে আমৃত্যু বাস করেছিল।

ববির এত বেশি বয়স বাঁচার কারণ হিসেবে তার মানুষের খাদ্য খাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। পশু বিশেজ্ঞরা পোষা প্রাণীদের মানুষের খাদ্য না খাওয়াতেই সচরাচর পরামর্শ দেন।

এ কারণেই পশুচিকিৎসকেরা ববির খেতাবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন বলে দাবি লিওনেল কস্তার।

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ববির বয়স নিয়ে তাদের তদন্ত শেষ হতে তিন মাসের বেশি সময় লাগার কথা নয়।

Related Topics

অফবিট / টপ নিউজ

ববি কুকুর / সবচেয়ে বয়স্ক কুকুর / বুড়ো কুকুর / কুকুর / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ
  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net