Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
৯৪ বছর বয়সে মারা গেলেন গ্লক পিস্তলের জনক গ্যাস্টন গ্লক

আন্তর্জাতিক

রয়টার্স
28 December, 2023, 06:15 pm
Last modified: 28 December, 2023, 06:21 pm

Related News

  • ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল
  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে রক্ষার মতো পর্যাপ্ত অস্ত্র নেই যুক্তরাষ্ট্রের: ফাঁস হওয়া মেমো
  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

৯৪ বছর বয়সে মারা গেলেন গ্লক পিস্তলের জনক গ্যাস্টন গ্লক

তবে নিজের উদ্ভাবনের জন্য সমালোচনার মুখেও পড়েছিলেন গ্যাস্টন গ্লক। আগ্নেয়াস্ত্র-নিয়ন্ত্রণবাদীরা শক্তিশালী অস্ত্র জনপ্রিয় করার জন্য গ্লকের সমালোচনা করেন। তাদের অভিযোগ ছিল, গ্লক খুব সহজেই লুকিয়ে বহন করা যায় এবং অন্য হ্যান্ডগানের চেয়ে বেশি কার্তুজ আঁটে এটিতে।
রয়টার্স
28 December, 2023, 06:15 pm
Last modified: 28 December, 2023, 06:21 pm
একটি গ্লক পিস্তল। ছবি: রয়টার্স/লুকাস জ্যাকসন/ফাইল ছবি

৯৪ বছর বয়সে বুধবার (২৭ ডিসেম্বর) মারা গেছেন গ্লক পিস্তলের জনক গ্যাস্টন গ্লক। তার মৃত্যুর খবর জানিয়েছে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ।

বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া হ্যান্ডগানগুলোর একটি গ্লক। আবিষ্কারের পর থেকেই বিভিন্ন দেশের সশস্ত্রবাহিনী ও পুলিশবাহিনীর কাছে ব্যাপক জনপ্রিয় ও নির্ভরযোগ্য অস্ত্র হয়ে ওঠে গ্যাস্টন গ্লকের তৈরি এ পিস্তল।

ফোর্বস-এর ধারণা অনুযায়ী, ২০২১ সালে গ্লক ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ ছিল ১.১ বিলিয়ন ডলার।

১৯৮০-এর দশকে গ্যাস্টনের উত্থান শুরু হয়। তখন অস্ট্রিয়ান সশস্ত্রবাহিনী নতুন ও উদ্ভাবনী একটি অস্ত্র খুঁজছিল।

তার আগ পর্যন্ত গ্লক কোম্পানি সামরিক ছুরি, পর্দা ঝোলানোর রডের মতো পণ্য বিক্রি করত। কিন্তু গ্যাস্টন আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞদের একটি দল জড়ো করেন। এরপরই জন্ম হয় হালকা ওজনের, প্রায় প্লাস্টিকের তৈরি, সেমি-অটোমেটিক অস্ত্র গ্লক ১৭।

গ্লক ১৭'র বৈপ্লবিক ডিজাইনের কারণে সশস্ত্রবাহিনীর কাছ থেকে সহজেই চুক্তি বাগিয়ে নেন গ্যাস্টন গ্লক।

গ্লক ১৭ খুব সহজেই খোলা ও লাগানো যেত। শীঘ্রই এটি সারাবিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। 'গেট ইওরসেল্ফ আ গ্লক অ্যান্ড লুজ দ্যাট নিকেল-প্লেটেড সিসি পিস্তল,' ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ইউএস মার্শালস সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়রের উদ্দেশে বলতে শোনা যায় টমি লি জোন্সকে।

মার্কিন পুলিশ কর্মকর্তারা গ্লক ব্যবহার শুরু করেন। স্নুপ ডগ, উ-টাং ক্ল্যানের মতো র‍্যাপাররা তাদের গানে গ্লকের কথা উল্লেখ করেন।

২০০৩ সালে গর্তে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনকে একটি গ্লক পিস্তলসহ খুঁজে পায় মার্কিন সেনারা। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর খবর অনুযায়ী, পরে ওই গ্লকটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের সামনে উপস্থাপন করা হয়েছিল।

তবে নিজের উদ্ভাবনের জন্য সমালোচনার মুখেও পড়েছিলেন গ্যাস্টন গ্লক। আগ্নেয়াস্ত্র-নিয়ন্ত্রণবাদীরা শক্তিশালী অস্ত্র জনপ্রিয় করার জন্য গ্লকের সমালোচনা করেন। তাদের অভিযোগ ছিল, গ্লক খুব সহজেই লুকিয়ে বহন করা যায় এবং অন্য হ্যান্ডগানের চেয়ে বেশি কার্তুজ আঁটে এটিতে।

গ্লকের সঙ্গে মার্কিন ম্যাস শুটিংয়ের কলঙ্কও জড়িয়েছে। ২০১৮ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার একটি বারে সাবেক একজন মার্কিন মেরিন সদস্য ১২ জনকে হত্যা করেছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মেরিন সদস্য উচ্চ-সক্ষমতার ম্যাগাজিনসহ পয়েন্ট ৪৫ ক্যালিবারের একটি গ্লক ব্যবহার করেছিলেন।

শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ডিলান রুফ ২০১৫ সালের জুনে সাউথ ক্যারোলাইনার একটি চার্চে গ্লক পিস্তল দিয়ে নয় আফ্রিকান-আমেরিকানকে হত্যা করেন।

তবে গ্যাস্টন তার বিরুদ্ধে থাকা এসব সমালোচনার জবাবে খুব কমই মুখ খুলেছিলেন।

গ্যাস্টন গ্লক স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র রেখে গেছেন।

Related Topics

টপ নিউজ

গ্লক / পিস্তল / গ্যাস্টন গ্লক / হ্যান্ডগান / অস্ত্র / আগ্নেয়াস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল
  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে রক্ষার মতো পর্যাপ্ত অস্ত্র নেই যুক্তরাষ্ট্রের: ফাঁস হওয়া মেমো
  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net