Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ব্যাঙ্কসি যুদ্ধবিরোধী শিল্পকর্ম অনলাইনে প্রকাশের এক ঘণ্টারও কম সময়ে রাস্তা থেকে উধাও!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 December, 2023, 02:05 pm
Last modified: 24 December, 2023, 02:18 pm

Related News

  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে
  • চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১

ব্যাঙ্কসি যুদ্ধবিরোধী শিল্পকর্ম অনলাইনে প্রকাশের এক ঘণ্টারও কম সময়ে রাস্তা থেকে উধাও!

সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্কসির ভক্তরা শিল্পকর্মটিকে গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ এবং যুদ্ধবিরতির আহ্বান হিসেবেই দেখছেন।
টিবিএস ডেস্ক
24 December, 2023, 02:05 pm
Last modified: 24 December, 2023, 02:18 pm
ছবি: এপি

গত শুক্রবার শিল্পী ব্যাঙ্কসির যুদ্ধ বন্ধের আহ্বানের আদলে তৈরি করা একটি শিল্পকর্ম দক্ষিণ-পূর্ব লন্ডনের পেকহামের একটি রাস্তায় প্রদর্শন করা হয়েছিল। এটি স্থাপনের পর শিল্পী নিজেই সোশ্যাল মিডিয়ায় সেটির ছবি পোস্ট করেছিলেন।

তবে ব্যাঙ্কসির ঐ পোস্টের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে উধাও হয়ে যায় শিল্পকর্মটি। এটি ছিল মূলত একটি রোড সাইন। যেখানে একটি লাল রঙের স্টপ সাইনের ভেতর তিনটি মিলিটারি ড্রোনের ছবি ছিল।    

ঐ ঘটনার ভিডিও ও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারই সূত্র ধরে পুলিশ ঘটনাটির পেছনে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে।

ছবি: এপি

আটককৃত সন্দেহভাজন ব্যক্তিটিকে বর্তমানে কাস্টডিতে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  

অফিসারদের পক্ষ থেকে বলা হয়, জায়গাটিতে নতুন করে ট্র্যাফিক সাইন বসানো হয়েছে। যাতে করে পথচারীদের চলাচলে অসুবিধার সৃষ্টি না হয়। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়, "সাইনটি সরিয়ে ফেলার যে ফুটেজটি ছড়িয়ে পড়েছে আমরা সে সম্পর্কে অবগত আছি। ঘটনা বা শিল্পকর্মের অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানানোর অনুরোধ করছি।"

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি বোল্ট কাটার ব্যবহার করে শিল্পকর্মটি কাটছেন। এরপর সেটিকে পোস্ট থেকে বিছিন্ন করে পালিয়ে যাচ্ছেন। 

এদিকে গতকাল (শনিবার) বিকেলে এক স্থানীয় শিল্পী ব্যাঙ্কসির অনুরূপ একটি শিল্পকর্ম তৈরি করে একই পোস্টে স্থাপন করেছেন। বিবিসিকে তিনি বলেন, এই শিল্পকর্মটি সকলের জন্য।

চুরির পর নতুন করে লাগানো অনুরূপ শিল্পকর্ম; ছবি: বিবিসি

সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্কসির ভক্তরা শিল্পকর্মটিকে গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ এবং যুদ্ধবিরতির আহ্বান হিসেবেই দেখছেন।

এক গ্যালারি মালিক জানান, শিল্পকর্মটি বাজারমূল্য বেশ চড়া। এটি প্রায় ৬ লাখ ৩৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হতে পারে।

এদিকে সাউথওয়ার্ক কাউন্সিলের ডেপুটি লিডার জেসমিন আলী আশ্বস্ত করেন যে, ঘটনাটি নিয়ে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। একইসাথে শিল্পকর্মটি উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেসমিন আলী বলেন, "আমরা এখানে শুধু একটি রোড সাইনের কথা বলছি না। এটি ছিল একটি শিল্পকর্ম যা সকলের জন্য সেখানে রাখা হয়েছিল। এটি একটি স্ট্রিট আর্ট এবং এটি মানুষের জন্য।"

Related Topics

টপ নিউজ

শিল্পকর্ম / ব্যাঙ্কসি / চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে
  • চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net