Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
বৈচিত্র্যের জয়? খাটো চুলের মিস ফ্রান্স ২০২৪: গত ১০০ বছরে এই প্রথম

আন্তর্জাতিক

ইউরোনিউজ
20 December, 2023, 07:45 pm
Last modified: 20 December, 2023, 07:53 pm

Related News

  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
  • হিন্দু সংগঠনের সফরের সময় নারী কর্মীদের ‘লুকিয়ে ফেলে’ কড়া সমালোচনার মুখে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ
  • ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঠেকাতে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন, ফ্রান্স ও কানাডা

বৈচিত্র্যের জয়? খাটো চুলের মিস ফ্রান্স ২০২৪: গত ১০০ বছরে এই প্রথম

গণিত এবং পরিসংখ্যান বিষয়ে অধ্যয়নরত জিল প্রতিযোগিতায় ফ্রান্সের নহ-পদ-ক্যালে অঞ্চলকে প্রতিনিধিত্ব করেছেন।
ইউরোনিউজ
20 December, 2023, 07:45 pm
Last modified: 20 December, 2023, 07:53 pm
এভ জিল। ছবি: আর্নড ফিনিস্ট্রে/এএফপি

গত ১০০ বছরে এই প্রথম ফ্রান্সের সর্বোচ্চ সৌন্দর্য প্রতিযোগিতায় মিস ফ্রান্স নির্বাচিত হলেন খাটো চুলের এক তরুণী।

২০ বছর বয়সি এভ জিল জিতে নিয়েছেন মিস ফ্রান্স ২০২৪-এর খেতাব। চুলে 'পিক্সি কাট'-এর এই রমণী তার অর্জনকে বৈচিত্র্যের জয় হিসেবে অভিহিত করছেন।

তিনি দর্শকদের উদ্দেশে বলেন, 'আপনার কী হওয়া উচিত তা অন্য কেউ বলতে পারে না।'

জিল, 'দৃঢ়চেতা নারীদের মূল্যবোধ সমুন্নত রাখার' প্রতিজ্ঞা করেন। শনিবার মিস ফ্রান্স খেতাব জয়ের পর তিনি আরও বলেন, "এই প্রতিযোগিতায় সাধারণত লম্বা চুলের সুন্দরী নারীদের দেখা গেলেও আমি এই 'অ্যান্ড্রোজিনাস' চেহারাকে বেছে নিয়েছি… সকল নারী ভিন্ন এবং আমরা সবাই অনন্য।"

গণিত এবং পরিসংখ্যান বিষয়ে অধ্যয়নরত জিল প্রতিযোগিতায় ফ্রান্সের নহ-পদ-ক্যালে অঞ্চলকে প্রতিনিধিত্ব করেছেন।

তবে এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় তার অতিরিক্ত হালকা গড়ন নিয়ে আক্রমণের শিকার হন জিল। এছাড়া 'ওক কালচার'কে তুষ্ট করতেই তার এই জয় বলেও মন্তব্য করেন অনেকে।

প্যারিসের বাসিন্দা ফাইন্যান্সিয়াল গবেষক ফিলিপ হারলিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ২০২৪ সালে 'মিস ফ্রান্স' রূপান্তরকামী কেউ হতে পারেন বলেও উষ্মা প্রকাশ করেন।

এদিকে জিল তার চুল নিয়ে সমালোচনার বিষয়ে বলেন, এতে তার তেমন কিছু যায় আসে না, আর তিনি চাইলেই তার চুলের ধরন পাল্টে ফেলতে পারবেন। কিন্তু শারীরিক গঠন বা শরীরবৃত্তীয়ক্রিয়া কারও হাতে থাকে না এবং তা নিয়ে সমালোচনাকে তিনি নিন্দা জানিয়ে ফ্রান্সের একটি দৈনিকে বক্তব্য দেন।

জিল আরও বলেন, তিনি তার এই প্ল্যাটফর্মকে শিশুদেরকে গণিত ও বিজ্ঞানশিক্ষার প্রতি আরও উৎসাহিত করার কাজে লাগাতে চান। তিনি তরুণ ছেলেমেয়েরা যাতে গণিতকে জটিল কিছু মনে না করে সে প্রচেষ্টায় কাজ করে যেতে চান।

নতুন নিয়মে 'আধুনিক' সৌন্দর্য প্রতিযোগিতা

দ্বিতীয়বারের মতো নানান পরিবর্তিত নিয়মে প্রতিযোগীদের মধ্যে আরও বৈচিত্র্য নিয়ে আয়োজন করা হয় এ বছরের মিস ফ্রান্স।

পুরোনো অনূর্ধ্ব ২৪ বছর বয়স সীমারেখা, বিবাহিত এবং ট্যাটুর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এ বছরের আয়োজনে। এছাড়া ২০১৯ সালে ট্রান্সজেন্ডার ব্যক্তিদেরও অনুমতি দেওয়া হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণের।

এভ জিল জানান, তিনি তার ছোট চুলের জন্য পরিচিতি পেতে চাননা। বরং তিনি একজন শক্তিশালী নারী হিসবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তিনি জনগণকে বোঝাতে চান যে নারী বৈচিত্র্যময়; তারা সকলেই সুন্দর, ব্যতিক্রম এবং অনন্য।

Related Topics

টপ নিউজ

মিস ফ্রান্স / সুন্দরী প্রতিযোগিতা / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
  • হিন্দু সংগঠনের সফরের সময় নারী কর্মীদের ‘লুকিয়ে ফেলে’ কড়া সমালোচনার মুখে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ
  • ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঠেকাতে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন, ফ্রান্স ও কানাডা

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net