Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
২০২৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় ৫০ হাজার বৈদ্যুতিক বাস চালু করবে ভারত!

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
13 December, 2023, 12:10 pm
Last modified: 13 December, 2023, 12:16 pm

Related News

  • গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • বৈদ্যুতিক গাড়ি পরিবহন ব্যয় ৭৫% কমায়, তবে রয়েছে কাঠামোগত বাধা: ডিসিসিআই
  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

২০২৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় ৫০ হাজার বৈদ্যুতিক বাস চালু করবে ভারত!

পরিকল্পনাটি বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিও করা হয়েছে। বর্তমানে দেশটিতে ১২ হাজার বৈদ্যুতিক বাস চালু রয়েছে।
ব্লুমবার্গ
13 December, 2023, 12:10 pm
Last modified: 13 December, 2023, 12:16 pm
ছবি: গেটি ইমেজেস

২০২৭ সালের মধ্যে ভারতের রাস্তায় ৫০ হাজার বৈদ্যুতিক বাস নামাতে চায় দেশটির সরকার। পরিকল্পনাটি বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিও করা হয়েছে।

কপ২৮ এর এক সাইড ইভেন্টে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে দেশটিতে ১২ হাজার বৈদ্যুতিক বাস চালু রয়েছে।

লক্ষ্যটি বাস্তবায়নে সহযোগী হিসেবে মোট ৩৯০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করা হবে। এক্ষেত্রে মার্কিন সরকার ও নানা জনহিতৈষী গ্রুপ থেকে ১৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হবে। আর বাকি ২৪০ মিলিয়ন দেবে নয়াদিল্লি।

তহবিল সংগ্রহের ব্যাপারে ভারতে প্রথম বৈদ্যুতিক বাস স্থাপনে নেতৃত্বে থাকা সরকারি কর্মকর্তা মহুয়া আচার্য বলেন, "ভারতে বৈদ্যুতিক গাড়ি বৃদ্ধির জন্য এই তহবিল ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তি হিসেবে কাজ করবে।"

ভারত বৈদ্যুতিক বাসের দাম কমানোর জন্য কাজ করে যাচ্ছে। এর আগে সরকার পরিবহনকে 'সেবা' হিসেবে ঘোষণা করেছিল। যার ফলে নির্মাতারা পাবলিক সত্তার কাছে বাস ভাড়া দিয়ে থাকে এবং ১২ বছরের জন্য মাসিক অর্থ নিয়ে থাকে।

যদিও এমন পদক্ষেপ একদিকে স্থানীয় কর্তৃপক্ষকে খরচ কমাতে এবং বাস সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করেছে। তবে অন্যদিকে শেষ পর্যন্ত এর ফলে যানবাহন নির্মাতারা দীর্ঘমেয়াদী ঋণ বহন করার পাশাপাশি অনিশ্চিত আয়ের মুখোমুখি হয়েছিল। ফলে এটি শেষ পর্যন্ত নির্মাতা কোম্পানিগুলোকে উত্পাদন আরও বন্ধের দিকে পরিচালিত করেছিল।

তবে সরকারের নতুন ফান্ড মেকানিজমে নির্মাতাদের ঝুঁকি কমানোর জন্যই ডিজাইন করা হয়েছে বলে জানানো হয়েছে। কারণ এতে করে তারা নতুন বিনিয়োগের জন্য অর্থ নিতে পারবে।

এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মার্কিন জলবায়ু বিষয়ক দূত জন কেরি বলেন, "এটি বেশ ইতিবাচক একটি বিষয়। কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেটি মোকাবিলায় প্রয়োজনীয় একটি পদক্ষেপ।"

Related Topics

টপ নিউজ

বৈদ্যুতিক গাড়ি / বৈদ্যুতিক বাস / বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • বৈদ্যুতিক গাড়ি পরিবহন ব্যয় ৭৫% কমায়, তবে রয়েছে কাঠামোগত বাধা: ডিসিসিআই
  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net