Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭০০-র বেশি ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক

আল জাজিরা
03 December, 2023, 05:50 pm
Last modified: 03 December, 2023, 05:51 pm

Related News

  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • গাজার যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন দায়িত্বে কেন বিতর্কিত টনি ব্লেয়ারের নাম আসছে?
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি
  • মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০

চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭০০-র বেশি ফিলিস্তিনি নিহত

আল জাজিরা
03 December, 2023, 05:50 pm
Last modified: 03 December, 2023, 05:51 pm
গাজায় ইসরায়েলের আক্রমণ। ছবি: রয়টার্স

গত চব্বিশ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন উপত্যকার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক।

তিনি আরও জানিয়েছেন, গাজায় এখন ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

গতকাল শনিবার ৭ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজায় ফের বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। উপত্যকার ৪০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। 

উত্তর গাজার পর এখন উপত্যকার দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সংঘাতের শুরুতে উত্তর গাজায় হামলা চালানোর সময় সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল, গাজার দক্ষিণাঞ্চলে চলে গেলে নিরাপদ থাকা যাবে। কিন্তু এখন এই দক্ষিণ গাজাতেই হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি হচ্ছে।

প্রায় দেড় মাস সংঘাতের পর গত ২৪ নভেম্বর গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ।

এদিকে গতকাল শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলিকে ফিরিয়ে নেওয়া, ইসলামপন্থি আন্দোলনকে নির্মূল করাসহ 'সব লক্ষ্য যতক্ষণ না আমরা অর্জন করি, ততক্ষণ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে'।

এদিকে হামাস বলেছে, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি-বন্দি বিনিময় আলোচনা ফের শুরু হবে না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এ হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। জবাবে ওই দিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু।

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন-ইসরায়েল / গাজা উপত্যকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • গাজার যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন দায়িত্বে কেন বিতর্কিত টনি ব্লেয়ারের নাম আসছে?
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি
  • মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net