Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ইসরায়েল থেকে কোন ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পেতে যাচ্ছে? 

আন্তর্জাতিক

সিএনএন
24 November, 2023, 02:00 pm
Last modified: 24 November, 2023, 02:18 pm

Related News

  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরায়েলের ৬০০ সাবেক নিরাপত্তা কর্মকর্তা

ইসরায়েল থেকে কোন ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পেতে যাচ্ছে? 

ইসরায়েলের জেলে বন্দী থাকা প্রায় ১৫০ জন ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। আর অন্যদিকে গাজায় থাকা ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।
সিএনএন
24 November, 2023, 02:00 pm
Last modified: 24 November, 2023, 02:18 pm
গত মার্চ মাসে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ; ছবি: মিডল ইস্ট মনিটর

ইসরায়েল-হামাস যুদ্ধের প্রায় দেড় মাস অতিবাহিত হওয়ার পর দুই পক্ষ অবশেষে চুক্তিতে পৌঁছেছে। তারই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় সকাল ১১টা) থেকে গাজায় চারদিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে চুক্তির অধীনে ইসরায়েল ও হামাস বেশ কয়েকজন জিম্মিদেরও মুক্তি দিতে সম্মত হয়েছে। সেক্ষেত্রে ইসরায়েলি জেলে বন্দী থাকা প্রায় ১৫০ জন ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। আর অন্যদিকে গাজায় থাকা ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।

গতকাল (বৃহস্পতিবার) ইসরায়েলের থাকা ফিলিস্তিনি কিছু বন্দীদের প্রথম পর্যায়ে মুক্তি কথা ছিল। মোট চার দিনে চার পর্যায়ে এটি বাস্তবায়ন করা হবে। কিন্তু দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, আজ (শুক্রবার) এর আগে কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না।  

ফিলিস্তিনি যেসব বন্দীদের মুক্তি দেওয়া হবে, তাদের বেশিরভাগই নারী ও শিশু। গত বুধবার হামাসের পক্ষ থেকে জানানো হয়, চুক্তিটির অধীনে মানবিক বিপর্যয়ে ধুঁকতে থাকা গাজার সমস্ত অংশে ত্রাণ, চিকিৎসা সামগ্রী এবং জ্বালানী বহনকারী শত শত ট্রাক বাধাহীনভাবে প্রবেশের কথাও রয়েছে।

মিসর জানিয়েছে, যুদ্ধবিরতির এই সময়ে প্রতিদিন এক লাখ ৩০ হাজার লিটার ডিজেল ও চার ট্রাক গ্যাস এবং ২০০টি ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করবে।

এদিকে ইসরায়েল সরকারের পক্ষ থেকে গত বুধবার মুক্তির জন্য সম্ভাব্য ৩০০ জন ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করা হয়। সেখানে কমবেশি সকল বয়সী ফিলিস্তিনি নাগরিকই রয়েছেন।

বন্দী থাকা ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে অভিযোগগুলোও বেশ ভিন্নরকম। কাউকে দিনের পর দিন আটকে রাখা হয়েছে শুধু পাথর নিক্ষেপের জন্য। আবার কাউকে গ্রেপ্তার করা হয়েছে 'আঞ্চলিক নিরাপত্তা বিনষ্ট' করার অভিযোগে।  

তালিকায় এমন অনেকের নামই রয়েছে যাদের বিরুদ্ধে হামাসকে সমর্থন করা, অবৈধ অস্ত্র বহন কিংবা হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। তবে তালিকায় থাকা অধিকাংশরই কোনো সংগঠনের সাথে সরাসরি সংশ্লিষ্টটা নেই। 

সিএনএন-এর তথ্যমতে, মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের বেশিরভাগই ছেলে শিশু, যাদের বয়স ১৮-এর নিচে। আবার এই তালিকায় রয়েছে ৩৩ জন নারীও। 

বর্তমানে প্রায় ৮,৩০০ ফিলিস্তিনি ইসরায়েলের জেলে বন্দী রয়েছেন। এমনটাই জানিয়েছেন প্যালেস্টাইন কমিশন ফর ডিটেইনিস এন্ড এক্স-প্রিজনার্স অ্যাফেয়ার্সের প্রধান কাদেরা ফারেস। 

এদের মধ্যে প্রায় ৩ হাজার ফিলিস্তিনিকে ইসরায়েলের 'এডমিনিস্ট্রেটিভ ডিটেনশন' এ আটকে রাখা হয়েছে। এদের বিরুদ্ধে নেই কোনো সুনির্দিষ্ট অভিযোগ। এমনকি তাদের ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে না।  

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১২০০ জন নিহত হয়। জবাবে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনীও। এ হামলায় গাজায় এ পর্যন্ত ১৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 

এরপর থেকে দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের ২,০৭০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল। অন্যদিকে গাজায় বর্তমানে জিম্মি রয়েছে ২৩৬ জন; যাদের মধ্যে ইসরায়েলি ছাড়াও রয়েছে ২৬ জন বিদেশি নাগরিক। 

হামাসের কাছে থাকা জিম্মিদের মধ্যে মাত্র চারজন গত দেড় মাসে মুক্তি পেয়েছে। এদের মধ্যে দুই জন মার্কিন নারী আর দুই জন ইসরায়েলি নারী। এছাড়াও হামাসের কাছে আটক থাকা এক ইসরায়েলি সেনাকে উদ্ধারের দাবি করেছে আইডিএফ।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / জিম্মি / বন্দী বিনিময় / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরায়েলের ৬০০ সাবেক নিরাপত্তা কর্মকর্তা

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net