Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
‘আমরা মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে': গাজার আল-শিফা হাসপাতালে হামলা

আন্তর্জাতিক

আল জাজিরা
11 November, 2023, 11:05 pm
Last modified: 11 November, 2023, 11:19 pm

Related News

  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি
  • গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত: বিবিসিকে ফিলিস্তিনি কর্মকর্তা
  • ফিলিস্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল 

‘আমরা মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে': গাজার আল-শিফা হাসপাতালে হামলা

গাজার উপ-স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ইউসুফ আবু আল-রিশ বলেন "আমাদের ইনকিউবেটরে ৩৯ টি নবজাতক রয়েছে। এই শিশুরা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কম্পাউন্ড এলাকায় চারপাশ থেকে স্নাইপার তাক করা রয়েছে। যার ফলে হাসপাতালের ভেতরে থাকা লোকজন অবাধে চলাফেরা করতে পারছে না।”
আল জাজিরা
11 November, 2023, 11:05 pm
Last modified: 11 November, 2023, 11:19 pm
ছবি: রয়টার্স

ইসরায়েলি সামরিক বাহিনীর এবার গাজার আল-শিফা হাসপাতালেও হামলা চালাচ্ছে। অথচ উপত্যকাটির সবচেয়ে বড় এই হাসপাতাল কমপ্লেক্সটিতে রয়েছে হাজার হাজার আহত ও বাস্তুচ্যুত বাসিন্দা। 

ঘটনাটি সম্পর্কে আল-শিফা হাসপাতালের ডিরেক্টর মুহাম্মদ আবু সালমিয়া বলেন, "আমরা মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে আছি।" 

একইসাথে আবু সালমিয়া জানান, হাসপাতালের বিল্ডিংগুলিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। কম্পাউন্ডের মধ্যে থাকা ব্যক্তিদেরকে ইসরায়েলি স্নাইপার দিয়ে হামলা করা হচ্ছে। একইসাথে বিদ্যুৎ ও জ্বালানি ফুরিয়ে যাওয়ায় অপারেশন পর্যন্ত স্থগিত করতে হয়েছে।

আবু সালমিয়া বলেন, "মেডিকেল ক্রুর একজন সদস্য সদ্য ভূমিষ্ঠ শিশুদের দেখভাল করতে ইনকিউবেটরের কাছে যাচ্ছিলেন। ঠিক ঐ মুহূর্তেই তাকে গুলি করে হত্যা করা হয়।"

গাজার উপ-স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ইউসুফ আবু আল-রিশ বর্তমানে আল-শিফা হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন। তিনি জানান, সব জেনারেটর বন্ধ অবস্থায় রয়েছে। একইসাথে হাসপাতালের বিদ্যুতও নেই।  

আবু আল-রিশ বলেন, "আমাদের ইনকিউবেটরে ৩৯ টি নবজাতক রয়েছে। এই শিশুরা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কম্পাউন্ড এলাকায় চারপাশ থেকে স্নাইপার তাক করা রয়েছে। যার ফলে হাসপাতালের ভেতরে থাকা লোকজন অবাধে চলাফেরা করতে পারছে না।"

আবু আল-রিশ আরও বলেন, "হাসপাতালের আশেপাশে ভয়ঙ্কর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। নিবিড় পরিচর্যা ইউনিটে কয়েক মিনিট আগে একটি মর্টার শেল পাওয়া গিয়েছে। মেঝের সর্বত্র রক্ত, কিন্তু আমরা সেটিকে পরিষ্কারও করতে পারছি না।"

এদিকে ডক্টরস উইথআউট বর্ডার নিশ্চিত করেছে যে, প্রকৃতপক্ষেই আল-শিফা হাসপাতাল থেকে বের হওয়ার সময় লোকজনকে গুলি করা হয়েছে। 

সংস্থাটির পক্ষ থেকে মাইক্রো-ব্লগিং সাইট এক্স এ বলা হয়, "আল-শিফা হাসপাতাল থেকে লোকেরা পালানোর চেষ্টা করার সময় যে গুলিবিদ্ধ হচ্ছে, সেটি আমাদের কর্মীরা দেখেছে।"

এদিকে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে , ইসরায়েলি ট্যাঙ্কগুলি আল-কুদস হাসপাতাল থেকে মাত্র ২০ মিটার দূরত্বে ছিল।

সংস্থাটির পক্ষ থেকে মাইক্রো-ব্লগিং সাইট এক্স এ বলা হয়, "হাসপাতালে সরাসরি গুলি করা হচ্ছে। বাস্তুচ্যুতদের মধ্যে চরম আতঙ্ক ও ভয় বিরাজ করছে।"
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / গাজায় স্থল অভিযান / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি
  • গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত: বিবিসিকে ফিলিস্তিনি কর্মকর্তা
  • ফিলিস্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net