Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
যেভাবে ভারতবর্ষে ট্রেনে এলো টয়লেট ব্যবস্থা

আন্তর্জাতিক

ইন্ডিয়া টুডে
06 November, 2023, 03:45 pm
Last modified: 06 November, 2023, 03:49 pm

Related News

  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট

যেভাবে ভারতবর্ষে ট্রেনে এলো টয়লেট ব্যবস্থা

ইংরেজি ভাষায় লেখা এ চিঠিটিতে যদিও ব্যাকরণগত নানা অসঙ্গতি ছিল, তারপরেও এই চিঠি ভারতীয় রেলওয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে জায়গা করে নিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রেল মিউজিয়ামে এই চিঠি আজও সংরক্ষিত আছে।
ইন্ডিয়া টুডে
06 November, 2023, 03:45 pm
Last modified: 06 November, 2023, 03:49 pm
ছবি-সংগৃহীত

ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় ১৮৫৩ সালে। আমরা এখন ট্রেনে যে টয়লেট ব্যবস্থা দেখি প্রথমদিকে সেটি ছিল না। ভারতে ট্রেন চলাচল শুরুর ৫০ বছরেরও বেশি সময় পর এই টয়লেট ব্যবস্থার সংযোজন করা হয়।

ট্রেনে কীভাবে এই টয়লেট ব্যবস্থা চালু হলো তা নিয়ে রয়েছে বিচিত্র এক গল্প। আর এ গল্পটি ভারতের অখিল চন্দ্র সেন নামে এক সাধারণ ট্রেন যাত্রীর।

সময়টা ১৯০৯ সালের ২ জুলাই। অখিল চন্দ্র সেন ট্রেনে টয়লেট ব্যবস্থা স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গের শিবগঞ্জ বিভাগীয় কার্যালয়ের উদ্দেশে একটি চিঠি লিখেন। তার লেখা এ চিঠিটি ছিল চরম যন্ত্রণায় ভরা, যে যন্ত্রণা কেবল তিনি নিজেই অনুভব করতে পেরেছিলেন।

অখিল চন্দ্র সেনের চিঠির লেখাটি ছিল আরো বেশি রসাত্মক। চিঠিতে তিনি লিখেছেন- "আমি ট্রেনে করে যাত্রার জন্য আহমেদপুর স্টেশনে আসি। কাঁঠাল খেয়ে আমার পেট অনেক ফেঁপে ছিল। তাই আমি প্রাকৃতিক প্রয়োজন সারতে গিয়েছিলাম। ঠিক তখনই স্টেশনের গার্ড ট্রেনের ছাড়ার জন্য হুইসেল বাজায়। ট্রেনও চলতে শুরু করে। উপায় না পেয়ে আমি তখন ট্রেন ধরার জন্য এক হাতে লোটা (পানির পাত্র), আরেক হাতে পরনের ধুতি আঁকড়ে ধরে দৌড়াতে শুরু করি। একপর্যায়ে আমি হুমড়ি খেয়ে পড়ে যাই। তখন প্ল্যাটফর্মে উপস্থিত নারী-পুরুষের সামনে আমার সবকিছু উন্মুক্ত হয়ে পড়ে। লজ্জায় আমি আহমেদপুর স্টেশন থেকে চলে যাই।"

চিঠির শেষ অংশে তিনি লিখেন- "এটি খুবই খারাপ। যদি যাত্রী তার প্রাকৃতিক প্রয়োজন মেটাতে যায়, তাহলে কী স্টেশনের গার্ড সেই যাত্রীর জন্য ট্রেন পাঁচ মিনিট দাঁড় করিয়ে রাখবে না? আমি তাই জনসাধারণের স্বার্থে সেই গার্ডকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করার জন্য আপনার কাছে বিনীত প্রার্থনা জানাই। অন্যথায় আমি খবরের কাগজে বড় অভিযোগ দিব।"

প্রতীকী ছবি/সংগৃহীত

অখিল চন্দ্র সেনের এ চিঠিটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর তারা সে সময় ৫০ কিলোমিটারের বেশি দূরত্বে চলাচলকারী ট্রেনগুলোর নিম্নশ্রেণির সব বগিতে টয়লেট স্থাপনের সিদ্ধান্ত নেয়।

সে সময় ব্রিটিশ শাসনের অধীনে ছিল ভারত। সম্ভবত চিঠিটি কোনো ইংরেজ ব্যক্তি পড়েছিলেন এবং তিনি অখিল চন্দ্র সেনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন।

ইংরেজি ভাষায় লেখা এ চিঠিটিতে যদিও ব্যাকরণগত নানা অসঙ্গতি ছিল, তারপরেও এই চিঠি ভারতীয় রেলওয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে জায়গা করে নিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রেল মিউজিয়ামে এই চিঠি আজও সংরক্ষিত আছে।

Related Topics

টপ নিউজ

ট্রেন / টয়লেট / ভারতবর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net