Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
আয় নেই, থমকে গেছে জীবন: জেরুজালেমের ওল্ড সিটির ফিলিস্তিনিদের দিনরাত্রি

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
04 November, 2023, 09:20 pm
Last modified: 04 November, 2023, 09:31 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইরানের নতুন নিরাপত্তা প্রধান জোলকাদরের নিয়োগ যে কারণে গুরুত্বপূর্ণ
  • দক্ষিণ লেবাননে বিশাল এক ‘বাফার জোন’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইসরায়েলের
  • ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ইসরায়েলের আয়রন ডোম ভেদ করছে ইরানের ক্লাস্টার বোমা; বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতি

আয় নেই, থমকে গেছে জীবন: জেরুজালেমের ওল্ড সিটির ফিলিস্তিনিদের দিনরাত্রি

দেয়াল ঘেরা পূর্ব জেরাজালেমের এই ওল্ড সিটিতে একই সাথে মুসলমান (আল আকসা ও ডোম অব দ্য রক) , খ্রিষ্টান (চার্চ অব দ্য হলি সেপালচার) এবং ইহুদীদের (টেম্পল মাউন্ট) পবিত্রতম স্থান অবস্থিত। অনেক মুসল্লি, তীর্থযাত্রী এবং পর্যটক প্রতিনিয়ত এখানে আসেন। 
সাউথ চায়না মর্নিং পোস্ট
04 November, 2023, 09:20 pm
Last modified: 04 November, 2023, 09:31 pm
যুদ্ধ শুরুর পর অনেক ব্যবসায়ী তাদের দোকান খোলেনি। মানুষজনও ঘর থেকে ভয়ে বের হয় না। ছবি: এএফপি

যে শহর একসময় ছিল হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত, ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে জেরুজালেমের সেই ওল্ড সিটি এখন শান্ত, নীরব।

শহরের পবিত্র স্থানগুলো ঘিরে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতার দেখা নেই। যুদ্ধের প্রায় চার সপ্তাহ ধরেই দোকানগুলো বন্ধ। 

যেসব দোকানদার সাহস করে দোকান খুলে বসেছেন তারা দিনের পর দিন পর্যটকের অপেক্ষা করছেন। কিন্তু ফলাফল শূন্য। 

৪৮ বছর বয়সী ট্যুর গাইড ও স্যুভেনির শপ মালিক মারওয়ান আত্তিয়েহ বলেন, এখানে পর্যটন শিল্প বলে আর কিছু নেই। 

তিনি বলেন, আমাদের পরিবার আছে, সন্তান আছে…এখানে কোনো ব্যবসা নেই, আয় নেই, কোনো মুনাফা নেই, জীবন থমকে আছে। আমাদের কাছে টাকা না থাকলে আমরা কীভাবে ব্যয় করব? 

দেয়াল ঘেরা পূর্ব জেরাজালেমের এই ওল্ড সিটিতে একই সাথে মুসলমান (আল আকসা ও ডোম অব দ্য রক) , খ্রিষ্টান (চার্চ অব দ্য হলি সেপালচার) এবং ইহুদীদের (টেম্পল মাউন্ট) পবিত্রতম স্থান অবস্থিত। অনেক মুসল্লি, তীর্থযাত্রী এবং পর্যটক প্রতিনিয়ত এখানে আসেন। 

কিন্তু ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলা, এরপর গাজায় ইসরায়েলি বাহিনীর অনবরত বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞের পর থেকে ওল্ড সিটির পর্যটন খাতে ধস নেমেছে।  

বেশিরভাগ খ্রিষ্টানের বিশ্বাস চার্চ অব দ্য হলি সেপুলচারে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং কবর দেওয়া হয়েছিল। সেই চার্চও বৃহস্পতিবার ছিল পুরো ফাঁকা। শুধু পুরোহিতদের দেখা গেছে।  

জেরুজালেমে অধ্যয়নরত ৩১ বছর বয়সী ইতালীয় সেমিনারি ছাত্র পিয়েত্রো ম্যাজোকো বলেন, 'আগে এই জায়গায় প্রাণের সঞ্চার ছিল। মানুষ প্রার্থনা করত, ঈশ্বরের কাছে নিজেদের সমস্যার কথা জানাত।  আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ছিল জায়গাটি। 

'কিন্তু এখন জায়গাটি পুরো ফাঁকা। আপনি দেখতেই পাচ্ছেন কোনো মানুষ নেই।' যোগ করেন পিয়েত্রো। 

ইসরায়েলের সঙ্গে অনেক ফ্লাইট বাতিল হয়েছে, ট্যুর প্যাকেজ বাতিল করা হয়েছে। তারপরও কিছু পর্যটক অবশ্য তাদের কাঙ্খিত ওল্ড সিটিতে প্রবেশ করতে পেরেছেন।   

আল আকসায় আসা মুসল্লিদের তল্লাশি করছে পুলিশ। ছবি: এএফপি

ফ্রান্সের পর্যটক রাচিড (২৪) তার ইসরায়েল ও জেরুজালেম ভ্রমণ বাতিল না করে বরং নিচ চোখে এখানকার বাস্তবতা দেখতে চেয়েছেন। 

এক সপ্তাহ আগে জর্ডানের স্থল সীমান্ত হয়ে ওল্ড সিটিতে প্রবেশ করেন তিনি। তবে তার আগে ইসরায়েলি কর্তৃপক্ষের দীর্ঘ জেরার মুখোমুখি হতে হয়েছে তাকে। 

তিনি বলেন, 'এটা অনেকটা অদ্ভুত, সড়কে কোনো মানুষ নেই।' এখানে আসার পর থেকে ইসরায়েলি পুলিশ তাকে থামিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানান রাচিড। 

তিনি বলেন, উভয় পক্ষ (স্থানীয় ও ইসরায়েলি) আমাকে ভয় পাচ্ছে। তারা খুবই সতর্ক, তারা জানে না আমি কে, কোথা থেকে এসেছি। 

পর্যটনের বাইরে নগরের স্বাভাবিক জীবনও বাধাগ্রস্ত হয়েছে। শুক্রবার আল-আকসা মসজিদে মুসল্লি সংখ্যা ছিল কম। পূর্ব জেরুজালেমে চেকপয়েন্ট বাড়ানো হয়েছে। জোর তল্লাশিও চলছে। 

ফিলিস্তিনি সংখ্যাগরিষ্ঠ ওল্ড সিটির বেশিরভাগ বাসিন্দা তার ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে হয়রানি ও শারীরিক নির্যাতনের আশঙ্কা করছেন। 

ইসরায়েলি অভিযানের মধ্যে নিকটবর্তী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বাড়ছে। অবৈধ বসতী স্থাপনকারী ও সামরিক বাহিনী ১৩০ জনকে হত্যা করেছে। 

আল আকসায় প্রবেশের অনুমতি না পাওয়া মুসল্লিরা ওল্ড সিটির বাইরে জুমা আদায় করেন। ছবি: এএফপি

বুধবার গাজাবাসীর সমর্থনের অবরোধ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। 

বৃহস্পতিবার অনেক ব্যবসায়ী নিজের নিরাপত্তার খাতিরে মুখ খোলেননি। ওল্ড সিটির দোকানদার ইমাদ সিদেয়ী বলেন, এটা বিপজ্জনক সময়, এখন কিছুই নিরাপদ নয়। সেনারা প্রতিদিন মানুষদের পেলের লাথি দিচ্ছে। মানুষের সাথে ভালো ব্যবহার করে না। 

অনেকেই মনে করেন যুদ্ধ স্বল্পসময়ে শেষ হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি হবে না। 

সিদেয়ী বলেন, আমি প্রতিদিন শান্তি কামনা করি। আমরা পশুর মতো একে অপরকে মারতে চাই না। আমাদের বাঁচতে হবে।

Related Topics

টপ নিউজ

জেরুজালেম / গাজা যুদ্ধ / হামাস / ইসরায়েল / আল আকসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইরানের নতুন নিরাপত্তা প্রধান জোলকাদরের নিয়োগ যে কারণে গুরুত্বপূর্ণ
  • দক্ষিণ লেবাননে বিশাল এক ‘বাফার জোন’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইসরায়েলের
  • ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ইসরায়েলের আয়রন ডোম ভেদ করছে ইরানের ক্লাস্টার বোমা; বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net